Home আন্তর্জাতিক ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

13


আন্তর্জাতিক ডেস্ক।।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) ভোরে বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকো লাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিনবাহিনী। এর পরই প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। খবর বিবিসির।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান, মার্কিন অভিযানে যুক্তরাজ্য ‘কোনওভাবেই জড়িত ছিল না।’ নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথাও বলেননি।

যুক্তরাজ্যের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে স্টারমার বলেন, ‘না, আমি তা করিনি এবং এটি স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে।’

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ এবং নিন্দা’ জানিয়েছেন।

হামলার ঘটনায় জাতিসংঘকে ‘অবিলম্বে বৈঠক’ করার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেত্রো। ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েনের খবরও জানিয়েছেন তিনি।

কিউবার প্রেসেডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল জানান, তার দেশ ভেনিজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আক্রমণের নিন্দা জানায় এবং জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আশা করে।

দেশটির প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার বলেন, ‘ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভেনিজুয়েলার জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।’

এ ছাড়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া।

এদিকে, নাগরিকদের শান্ত থাকার এবং দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স বলেছে, ‘এই আক্রমণ সম্পর্কে বিশ্বের কথা বলা উচিত।’