Home Lead খুলনায় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনায় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

13

স্টাফ রিপোর্টার।।
খুলনার রূপসায় গুলির ঘটনার একদিন পর অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (আজ) দুপুর সোয়া ১টার দিকে ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সীমান্তবর্তী শালতা নদী থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভদ্রা নদীর শাখা শালতা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা প্রথমে ডুমুরিয়া থানাকে খবর দেয়। পরে থানা থেকে বিষয়টি জানানো হলে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট, কালো গেঞ্জি ও কালো হুডি। ধারণা করা হচ্ছে, মরদেহটি দু’ থেকে তিনদিন আগের। শীতকাল হওয়ায় দেহে তেমন পচন বা ফুলে ওঠার লক্ষণ দেখা যায়নি, তবে শরীরের কয়েকটি স্থানে চামড়া খসে পড়েছে।

তিনি আরও জানান, মরদেহটির পরিচয় শনাক্তে খুলনার পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।