খবর বিজ্ঞপ্তি।।
অনেক কষ্ট সয়ে গণতন্ত্রকে এগিয়ে নিতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন করেছেন ও ত্যাগ স্বীকার করেছেন বলে মন্তব্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আজকে কী প্রমাণ হয়েছে? তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা।
শুক্রবার (২ জানুয়ারি) সোনাডাঙ্গা এক নম্বর আবাসিক এলাকার বাইতুল মোকাররম মসজিদসহ নগরীর সকল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। আছর বাদ ৩০ নম্বর ওয়ার্ডের দিলখোলা মরিয়ম মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান। পরে তিনি বাদ মাগরিব ২৭ নম্বর ওয়ার্ডের পুর্ব বানিয়াখাার জনকল্যাণ টাওয়ারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, মোল্লা মারুফ রশিদ, ইউসুফ হারুন মজনু, শের আলম সান্টু, নিয়াজ আহমেদ তুহিন, কামরান হাসান, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মেশকাত আলী, মিজানুজ্জাান তাজ, নাহিদ আল মামুন, ইকবাল হোসেন, শরিপূল ইসলাম বাবু, এড. ওমর ফারুক বনি, নূরুল ইসলাম লিটন, তারেক হাবিবুল্লাহ, জাকারিয়া লিটন, আবু তালেব, ফিরোজ আহমেদ, মোস্তাফিজুর রহামান বাবলু, মোহাম্মদ আলী, সেলিম বড় মিয়া, মাজেদা খাতুন, এম এ সালাম, মফিজুল আলম, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর কবির, অলিয়ার রহমান, ফারুক হোসেন, অহিদুল ইসলাম, মাসুদ রেজা, লোকমান হোসেন, মোফাজ্জেল হোসেন, আব্দুর রহিম, ইউনুচ শেখ, জিহাদুল ইসলাম জিহাদ, শামসুর রহমান লিচু, আমজাদ হোসেন, হাসিবুল ইসলাম, আমিরুল ইসলাম, শেখ নুরুউদ্দীন, মনির হোসেন, আব্দুল লতিফ, কাওসার আলী, আরজেন আহমেদ, মহসীন খান, শুকুর আলী আকন, মামুনুর রহমান রাসেল, জুয়েল রহমান, ফিরোজ ভূঁইয়া, শামসুর রহমান, মনিরুজ্জামান মনির, হাবিবুর রহমান, রাজু মোল্লা, সোহেল মোল্লা প্রমুখ।










































