Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

11

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর পাবলা দত্তবাড়ী তরুন সেনা রোডের মহব্বত আলীর ছেলে মো. আরিফ (৩১) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বরইহাট গ্রামের মৃত. কাশেম মোল্লার ছেলে মো. রকিজুল মোল্লা (৫৬)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ২টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ 

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পার কৃষ্ণপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. এনামুল শেখ (২৫) ও  মো. আবদুল জলিলের ছেলে মো. শিহাব উদ্দিন (২২)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪৪ বোতল ফেনসিডিলসহ এনামুল শেখ ও শিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।