স্টাফ রিপোর্টার
নগরীর শিরোমণি উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি এরশাদ মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছেন। এরশাদ মুন্সি একই এলাকার শওকত মুন্সির ছেলে।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর শিরোমণি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে খাবার দেয়ার লোভ দিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে যায় এরশাদ মুন্সি। সেখানে শিশুটিকে ধর্ষণের পর কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। বৃহস্পতিবার শারিরিক অবস্থার অবনতি হলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। শুক্রবার ওই শিশুর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেছেন। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তার শারিরিক অবস্থা এখনও শংকামুক্ত নয়।











































