Home জাতীয় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

8


ঢাকা অফিস।।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মঙ্গলবার রাতে কূটনৈতিক সূত্র এতথ্য নিশ্চিত করেছে। আজ সকালে ঢাকায় ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিনে বাংলাদেশি দূতকেও তলব করা হলো।


এর আগে গত ১৭ই ডিসেম্বর রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


ভারতের নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতিতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার তলব করা হয় বলে কূটনৈতিক সুত্র জানিয়েছে। তলবে পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার আহবান জানিয়েছে ঢাকা।

অন্যদিকে দিল্লিতে বাংলাদেশের দূতকে তলবের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।