।।খবর বিজ্ঞপ্তি।।
নগরীর গল্লামারিতে ধর্ষণের শিকার শিশুর পরিবারকে মহানগর বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় মঞ্জু বলেন, এ জঘন্য অপকর্মের জন্য দায়ী অপরাধীর দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় আইনি সহায়তাসহ সকল প্রকার সাহায্য-সহযোগিতা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন পরাগ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, মাজেদা খাতুন, কামরুল ইসলাম, হুমায়ুন কবির, আশিকুর রহমান আশিক, শরিফুল ইসলাম শরীফ, মুশফিকুর রহমান অভি, ইমরান হোসেন, মাহিম আহমেদ রুবেল, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বিএনপি নেতা ম শ আলমের মায়ের ইন্তেকালে নগর বিএনপির শোক
।।খবর বিজ্ঞপ্তি।।
খালিশপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক ম শ আলম এর মাতা হাজেরা বিবি (১০০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ১৪ অক্টোবর সন্ধ্য সাড়ে ৭টার দিকে পিরোজপুরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































