খুলনাঞ্চল রিপোর্ট।।
মেহেরপুরের গাংনীতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তুহিন হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী ও মেয়ে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাহারবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন হোসেন ইলেকট্রিক মিস্ত্রি ও করমদি গ্রামের সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে।
আহতরা হলেন: নিহতের স্ত্রী তমা খাতুন (২৫) ও দেড় বছরের কন্যা শিশু তানহা।
স্থানীয়রা জানান, তুহিন হোসেন মোটরসাইকেলে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে শশুরবাড়ি ধলাগ্রাম থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার সাহারবাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তুহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন তার স্ত্রী ও সন্তান।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’











































