ক্রীড়া প্রতিবেদক
আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার গতকাল আগুনে বোলিং করেছেন। চার বলের মধ্যে ৩ উইকেট শিকার করেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা কাটার মাস্টার।
তার আরেক ওভারে হয়েছে রান আউটের হ্যাটট্রিক। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তার দল ৬ উইকেটে ম্যাচ জিতেছে।
দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজ প্রথমবার ম্যাচসেরা হয়েছেন। ১৪তম ওভারে বোলিংয়ে এসে জেমস ভিন্স, আজমতউল্লাহ ওমরজাই এবং শন ডিকসনের উইকেট নেন ফিজ। নিজের ও ইনিংসের শেষ ওভারের প্রথম
বলে আরেকটি উইকেট পেতে পারতেন বাংলাদেশি পেসার। তবে আফজাল খানের ক্যাচ ফেলেন মোহাম্মদ নবি। প্রথম দুই বলে ২ রানের পর, টানা তিন বলে রান আউট হন তিন ব্যাটসম্যানÑ আফজাল, হায়দার রাজ্জাক ও আদির। ফিজের বোলিং ঝলকে ১৯.৫ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় গালফ। জবাবে ইনিংসের ৪ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দুবাই।










































