Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

32

মোড়েলগঞ্জে হেফজখানার ছাত্র নিখোঁজ, থানায় জিডি

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভাইজোড়া গ্রামের জামিয়া ইসলামিয়া ড.মুফতি এমএ আজিজ কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আবকাসিক ছাত্র আব্দুর রহমান শারুক (১৪) নিখোঁজ রয়েছে। শনিবার তার মা রেশমা বেগম মোরেলগঞ্জ থানায় মিসিং ডায়রী করেছেন।

জানা গেছে, অত্র গ্রামের ৩ নং ওয়ার্ডের বেল্লাল মল্লিকের পুত্র আব্দুর রহমান শারুক এ মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে দীর্ঘ ৮ মাস যাবৎ অধ্যয়নরত ছিল। ৩ অক্টোবর থেকে শারুক পাওয়া যাচ্ছেনা বলে মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবা-মাকে অবহিত করে। তার পিতা -মাতা কে সম্ভাব্য আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে মোরেলগঞ্জ থানায় ডায়রী করেন। নিখোঁজ হওয়ার আগে মারুফ বাড়ি থেকে সাদা ও লাল রংয়ের জুব্বা , সাদা ও টিয়া রংয়ের দুট পাজামা  নিয়ে যায় বলে তার মা জানায়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, শারীরিক গঠন চিকন,চেহারায় বসন্তের দাগে ও কানে খাজ আছে বলে ডায়রীতে উল্লেখ করা হয়েছে।

শরণখোলায় উপ- নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের কর্মী সভা

শরনখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের আয়োজনে  কর্মীসভা অনুষ্ঠীত হয়েছে। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন।  বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদে  বাংলাদেশ আওয়ামীলীগ দলীয়  প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান জোমাদ্দারের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন,  যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাস্টার শহিদুল ইসলাম খান,  আহবায়ক কমিটির সদস্য ইমরান হোসেন রাজীব, ৩নং রায়েন্দা ইউনিয়ন য যুবলীগের সভাপতি  মাসুম তালুকদার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জীবন, শরীফ খাইরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমূখ। কর্মী সভায় নৌকা প্রতীকের প্রার্থী  রায়হান উদ্দিন শান্ত জানান, নৌকা প্রতীক শুধু আমার প্রতীক নয়,  নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক,  নৌকা প্রতীক বাংলার গরীব দুখী মেহনতি মানুষের প্রতীক। উন্নয়নের প্রতিক,  নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তি করতে তিনি যুলীগ নেতা কর্মীদের প্রতি আহবান জানান। যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন  আসন্ন ২০ অক্টোবরের উপ- নির্বাচনে ভোট কেন্দ্র পাহাড়া দেওয়া ও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌছে দিতে দায়ীত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যদের প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনাবিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে গতকাল সোমবার সকাল ১১টায় ইউনিয়নের সদস্যরা প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মোঃ আফসার মোল্লা। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আকরাম সরদার। বক্তারা বলেন, ইউনিয়নের দীর্ঘদিন সাধারণ সভা হয় না। সাধারণ সদস্যরা আয় ব্যয় সম্পর্কে জানেন না। যে সকল সদস্যদের কার্ড বাতিল করছে তা বহাল রাখাতে হবে। সদস্যরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দাবি করেন।  এ সময় উপস্থিত ছিলেন  হালিম হাওলাদার, সেলিম শেখ, বাবলু খলিফা, আনোয়ার হাওলাদার,  ইমান আলী, বারেক হাওলাদার, মোঃ কবির হোসেন।

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে নগরীতে জাতীয় নারী জোটের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

দেশ ব্যাপী ধর্ষণ ও নারি নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় নারী জোট খুলনা। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুনা লায়লা। এ সময় বক্তৃতা করেনজাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসনে, জেলা জাসদের সাঃ সম্পাদক স ম রেজাউল করিম, মহানগর সাঃ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক মীর হুমায়ুন কবির, চান মিয়া, নারী নেত্রী দিপিকা, বিভা প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারী ধর্ষণ, নির্যাতনকারীদের কঠোরভাবে দমন করতে হবে। তাদের সমাজচ্যুত করতে হবে। ধর্ষকদের সহায়তাকারী ও প্রশ্রয়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে যে নামেই হোক না বা যে পরিচয়ে হোক। ধর্ষণ কারীদের শাস্তি মৃত্যুদন্ডসহ ধর্ষণ আইন সংশোধন করে যাতে দ্রুত বিচার হয়। কোনভাবে আইনের ফাঁক ফোকড় দিয়ে অপরাধীরা রেহাই যেন না পায়। এরা রাজাকার আল বদও বাহিনীর চেয়ে ঘৃণিত। এই শকুনরা দেশের মানচিত্রকে কলংকিত করছে। এরা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী। এর্দে ছবি রাষ্ট্রীয়ভাবে প্রকাশ হোক, যাতে জাতি এই নরপিচাশদের চিনতে পারে।

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭

বাগেরহাট প্রতিনিধি

বাগেরেহাটের কচুয়ায় সুপারী পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছে। সোমবার দুপুরে কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে। এদের মধ্যে রাবেয়া এবং হালিমাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ায় মোয়াজ্জেম হোসেন সাইদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, চন্দ্রপাড়া গ্রামের শেখ আব্দুল হাশেমের ছেলে মোয়াজ্জেম হোসেন সাইদ (৪০), সাইদের ব্যক্তিগত গাড়ি চালক কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ নয়ন (৩০), চন্দ্রপাড়া গ্রামের হামিদ শিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৫৫) , স্থানীয় হালিমা বেগম (৫৮), আব্দুল আজিজের ছেলে আকবর শেখ (৪০), মিন্টু শেখ (৩৮) এবং হেনা বেগম(৩০)। এদের মধ্যে রাবেয়া এবং হালিমাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন সাইদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মোয়াজ্জেম হোসেন সাইদ বলেন, কচুয়া উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আকবর শেখ ফোন করে বলে সন্ত্রাসীরা মেরে ফেলবে দ্রুত আসেন। আমি কচুয়া থানা পুলিশকে ফোন করে চৌরাস্তায় গেলে সেখানে থাকা শোয়েবের ইন্ধনেই  রব, কবির, মাসুম, মতলেব, সিদ্দিকসহ কয়েকজন আমাকে লাঠি ও দাও নিয়ে ধাওয়া করে পিটায় এবং মাথায় কোপ মারে। আমাকে বাঁচাতে আসলে আমার গাড়ি চালক নয়ন, স্থানীয় রাবেয়া বেগম ও হালিমা বেগমকেও মারধর করে হামলাকারীরা। আমাকে যখন মারধর করে তখন শেখ শোয়াইব ইসলাম শোয়েব দাড়ানো ছিল এবং শোয়েবের ইন্ধনেই তারা আমার উপর হামলা করেছে।

আহত হালিমা বেগম বলেন, মোয়াজ্জেম হোসেন সাইদকে মারধর করার সময় কেন মার জানতে চাইলে আমাকেও মারধর করে কবির, মাসুম, মতলেব ও সিদ্দিক। পরে চৌরাস্তায় আমার ছেলে মিন্টুর দোকান ভাংচুর করে এবং দোকানে থাকা মালামাল নিয়ে যায় কবিরসহ অন্যরা।

হামলার ইন্ধনে অভিযুক্ত শেখ শোয়াইব ইসলাম শোয়েব বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। আমি সকাল থেকেই আমার ও আমার ছেলের চুল কাটানোর জন্য গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মোড়ে উজ্জলের সেলুনে ছিলাম।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সুপাড়ি পাড়া নিয়ে চন্দ্রপাড়া গ্রামের মামুন ও কবিরের বাড়ির নারীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কেউ কোন অভিযোগ করেনি। কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।

জমি কিনে বিপাকে খুলনা জেলা পরিষদের মহিলা সদস্য নাহার

পাইকগাছা প্রতিনিধি

খুলনা জেলা পরিষদের মহিলা সদস্য জমি কিনে বিপাকে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দাতা দখল বুঝে দিলেও দাতার মামার বাঁধায় নাজেহাল হচ্ছে কোবলা গ্রহীতা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি।

অভিযোগে জানা যায়, উপজেলার দক্ষিন সলুয়ার গ্রমের বদরুল গাজীর স্ত্রী ও জেলা পরিষদ সদস্য নাহার আক্তার জনৈক নজরুলের নিকট থেকে মামুদকাটি মৌজায় .০১৬৬ একর সম্পত্তি ক্রয় করে দখল বুঝে নেন। কিছু দিন যেতে না যেতেই দাতার মামা নোয়াকাটি গ্রামের আঃ সাত্তার গোলদার উক্ত জমি জবর দখল করে কোবলা গ্রহিতাকে উচ্ছেদ করে। যা নিয়ে মামলা মোকদ্দমা শালিসী বৈঠক হলেও সৃষ্ট বিরোধের কোন নিষ্পত্তি হয়নি। বরং রোববার দুপুরে ক্রয়কৃত জমিতে থাকা দোকান ঘরের পিছনে কে বা কারা আগুন লাগিয়ে একে অপরের দোষারোপ করছে। স্থানীয় ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আগুন নেভালেও কারা আগুন লাগিয়েছে সে বিষয় তিনি নিশ্চিত কিছু বলতে পারেনি। পার্শ্ববর্তী দোকানদারেরাও এ বিষয় কিছু বলতে পারেনি। জেলা পরিষদ সদস্য নাহার আক্তার জানান, গত বছর গ্যাংগ্রিন রোগে একটি পা কেটে ফেলে পঙ্গুত্ব জীবন যাপন করছি। বিশেষ প্রয়োজনে নজরুল জোয়াদ্দারের কাছ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে ২০২৩/২০ নং কোবলা দলিলে .০১৬৬ একর জমি ক্রয় করে ভোগ দখলে থাকি। আমাকে উচ্ছেদ করতে প্রতিপক্ষরা দোকান ঘরে আগুন ধরাতে পারে বলে আমার ধারনা। জমি দাতা নজরুল জোয়াদ্দারের মামা সাত্তার গোলদার জানান, আমার ভাগ্নে নাহার আক্তারের কাছে জমি বিক্রি করেছে। চৌহদ্দি অনুযায়ী তার জমি সেখানে আছে, সেখানে যেয়ে দখল করুক।

সীমান্ত দালালসহ  আটক ১২জন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অতিক্রমকালে সোমবার ভোরে দালালসহ ১২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি ও থানা সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কাজীবেড় মাঠের ভিতর থেকে দালালসহ ১২ জনকে আটক করে। আটককৃতরা হলেন-নড়াইল জেলার সদর থানার আখোদা গ্রামের কার্তিক বিশ্বাসের পুত্র কিংকর বিশ্বাস (২৮) ও মেয়ে মুনিরা বিশ্বাস (২০), কিংকর বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস (২২) এবং তাদের শিশু প্রীথম বিশ্বাস (০৩), আব্দুর রবের পুত্র ইমামুল (২৩), যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের বিবেক বিশ্বাসের পুত্র গৌরব বিশ্বাস (২৫), গৌরব বিশ্বাসের স্ত্রী সুমিত্রা বিশ্বাস (২০), যশোর জেলার মনিরাপুর থানার পাঁচমাটিয়া গ্রামের কালিপদ বকশির পুত্র প্রবীর বকশি (৫০), মাগুরা সদর থানার ভাটোয়াইল গ্রামের কৃঞ্চ বিশ্বাসের পুত্র মিঠুন বিশ্বাস (২০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার মোস্তফার পুত্র আনোয়ার (৩২),পিরোজপুর জেলার মাঝআইল গ্রামের মাহাতাবের পুত্র ফেরদৌস (৩৮) এবং পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের কালীগঞ্জ থানার শাহপুর গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে নাসির উদ্দিন(৪০)।

ফলোআপ: ফকিরহাটে এনজিওকর্মী গনধর্ষনের ঘটনায় চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার ফকিরহাটে এনজিওকর্মী গনধর্ষণের ঘটনায় মামলা হয়েছে থানায়। ১১ অক্টোবর রবিবার ফকিরহাট মডেল থানায় নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন গনধর্ষনের শিকার হওয়া  তরুনী।মামলার প্রধান আসামী মামুন আটক হলেও বাকী তিন আসামী এখনো পলাতক রয়েছে। 

মামলা সূত্রে প্রকাশ, খুলনা জেলার ওই তরুনী (২৫) ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় ‘সাস’ নামক একটি এনজিওতে চাকরী করেন।চাকরীসুত্রে তিনি লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইটকুমড়া গ্রামে জনৈক বিশ্বনাথ কুন্ডুর বাড়ীতে ভাড়া থাকেন। শনিবার রাতে চার যুবক ওই ভাড়া বাড়ীতে হানা দিয়ে গনধর্ষন চালায়।পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ওই তরুনীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং একটি অভিযোগ গ্রহন করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামুন নামক একজনকে আটক করে।মামুনকে আটকের পর তরুনী নিজে বাদী হয়ে মোট চারজনের নাম উল্লেখ করে মামলা করেন ফকিরহাট মডেল থানায়।মামলা নং-৭, ১১.১০.২০২০ইং। মামলার চার আসামী হলেন জাড়িয়া মাইটকুমড়া গ্রামের শের আালী শেখের পুত্র মোঃ মামুন শেখ (৩০),সিরাজ নিকারীর পুত্র ফিরোজ নিকারী (২৯),রাজু (২৫),ছোট খাজুরা গ্রামের মূসা (২৯)। মামলা পরবর্তী পুলিশ ওইদিনই ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) সৈয়দ বাবুল আক্তার জানান, মামলার প্রধান আসামী মামুনকে কোর্টে চালান দেয়া হয়েছে। বাকী আসামী আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বাগেরহাট জেলার সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির জানিয়েছেন, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মণিরামপুরে লাগামহীন সবজির বাজার

আনোয়ার হোসেন,মণিরামপুর (যশোর)

হঠাৎ করেই মণিরামপুরে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ও আলুর সাথে তাল মিলিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজিসহ সব ধরণের সবজি। দামের বড় ব্যবধান রয়েছে পাইকারি এবং খুচরা বাজারেও। দোকানিরা যে যেমনি পারছেন হাতিয়ে নিচ্ছেন অধিক মুনাফা। বিক্রেতাদের চাহিদামত দাম দিতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা। ফলে নাভিশ্বাস উঠছে খেটে খাওয়া সাধারণ মানুষের।

গত একসপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে শীতের আগাম সবজি অনেকাংশ নষ্ট হওয়ায় মৌসুমের শুরুতে দাম বেশ চড়া। আর মজুদ রেখে মোকাম থেকে বেশি দামে আলু বিক্রি হওয়ায় খুচরা বাজারে দাম বেশি।

সোমবার সরেজমিন মণিরামপুর বাজারে খুচরা দোকানঘুরে দেখা গেছে, আলু ৪৫-৫০ টাকা, কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা, পেঁয়াজ ৮০-৯০ টাকা, সিম ১২০ টাকা, রসুন ১০০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, কাঁচকলা ৫০ টাকা, করোলা ৭০ টাকা, পটল ৪৫ টাকা, পাতাকপি ৪০ টাকা ও পালংশাক ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গ্রাম অঞ্চলের হাটগুলোতে আরো বেশি দামে বিক্রি হচ্ছে সবজি।

কামালপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, সবজিসহ সব জিনিসের দাম এমনভাবে বেড়েছে যে বাজার করতে আসলে হিমসিম খেতে হচ্ছে।

মণিরামপুর কাঁচা বাজার দোকান সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সব জিনিসই আমাদের চড়া দামে কিনতে হচ্ছে। অতিবর্ষার কারণে এবার শীতের আগাম সবজি নষ্ট হওয়ায় দাম খানিকটা বেশি। মণিরামপুর পাইকারি কাঁচা বাজারের ব্যবসায়ী শিপন হোসেন বলেন, মোকাম থেকে আলু না ছাড়ায় দাম বেড়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের বাজারদর নিয়ন্ত্রণ রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ঝিনাইদহে সেচ পাইপে আটকা পড়ে এক কিশোর নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সেচ পাইপের মধ্যে আটকা পড়ে মোহাম্মদ আলী (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, হরিশংকরপুর গ্রামের মাঠে পানির ক্যানালে গোসল করতে গিয়ে পাইবের মধ্যে আটকা পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুবির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার দায়িত্ব গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ১৩(১) ধারা অনুসারে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা-কে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রো-ভাইস চ্যান্সেলর। দীর্ঘ ৮ বছর ৯ মাস পর এ পদটি পূরণ হলো। নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা সোমবার সকাল পৌণে ১২ টায় এ পদে যোগদানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। পরে বেলা সাড়ে ১২ টায় ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রারসহ তাঁর দফতরে গমন করেন। এ সময় ভাইস-চ্যান্সেলর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর তাঁর এই নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে এবং তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দের পক্ষে প্রফেসর ড. মোঃ রায়হান আলী, শিক্ষক সমিতির পক্ষে সহ-সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান। সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। ভাইস-চ্যান্সেলর আশা করেন, দীর্ঘদিন পর প্রো-ভাইস চ্যান্সেলর পদটি পূরণ হওয়ায় এবং তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ লাভে একাডেমিক ও প্রশাসনিকসহ সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করতে সহায়ক হবে। তিনি তাঁর পক্ষ থেকে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় আরও সামনে এগিয়ে যাবে। নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্জিত সুনাম ও শিক্ষার গুণগতমান রক্ষার পাশাপাশি ভাবমূর্তি বৃদ্ধি করাই আমাদের সকলের উদ্দেশ্য। তিনি ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক এবং কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

খুবির নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত: প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদরে জন্মগ্রহণ করেন। যশোর বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাসের পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে অনার্সে ভর্তি হন। সেখান থেকে রসায়নে বিএসসি (অনার্স), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি বিএড ডিগ্রি প্রাপ্ত হন। তিনি ১৯৯৮ সালের ১৯ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনে রসায়নের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরে রসায়ন ডিসিপ্লিন চালু হলে তাঁর পদটি সেখানে স্থানান্তরিত হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রফেসর পদে যোগদান করেন। তিনি রসায়ন ডিসিপ্লিন প্রধান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ সংস্থার বিভিন্ন ক্যাটাগরিতে সদস্য। এছাড়া তিনি ২০১৪ সাল থেকে যৌন নিপীড়ন নিরোধ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট এবং শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনার গণহত্যা-নির্যাতন আর্কাইভ মিউজিয়ামের ট্রাস্টি ছাড়াও শিক্ষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক-৩

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দফায় দফায় বাড়ি-ঘরে হামলা, পাল্টা হামলা, মামলা চলমান রয়েছে। এসব ঘটনায় প্রতিপক্ষের দয়ের করা মামলা ও পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সোমবার সকালে চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন ও প্রতিপক্ষ জুলফিকার কায়সার টিপু গ্রুপের সংঘর্ষে সুফিয়া খাতুন (৫৫) নামে ভাটবাড়িয়া গ্রামের এক নারী নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও কাতলাগাড়ি বাজার দখলকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বাজার সংলগ্ন কৃষ্ণনগর, কৃত্তিনগর-ভুলুন্দিয়া, ব্রক্ষ্মপুর, পুরাতন বাখরবাসহ বিভিন্ন গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া এক তরফা বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার কাতলাগাড়ি গরু বাজার দখল ও আধিপত্য বিস্তার করার জন্য চেয়ারম্যান গ্রুপের দলীয় সমর্থকরা বিভিন্ন গ্রামের মত ভাটবাড়িয়া গ্রামেও কর্মী চাঙ্গা করতে তৎপর থাকে।

সোমবার সকাল ৭টার দিকে টিপু গ্রুপের সমর্থক জালাল উদ্দিনের বাড়ি-ঘরে প্রতিপক্ষ মামুন গ্রুপের লোকজন হামলা চালায়। অতর্কিত হামলায় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে জালাল উদ্দিনের ছেলে সাগর, বিল্লাল, আকবর আলির ছেলে জাহিদুলসহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় ভাটবাড়িয়া গ্রামের উভয় পক্ষে বেশকিছু বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করা হয়। পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাটবাড়িয়া গ্রামসহ কাতলাগাড়ি বাজার এলাকায় প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সুন্দরবনে বিষ দিয়ে ধরা মাছসহ দুই ব্যক্তি গ্রেফতার

দাকোপ (খুলনা) প্রতিনিধি

অবৈধ ভাবে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন খুলনার দাকোপের তিলডাঙ্গা নৌ পুলিশ ফাড়ির সদস্যরা। মৎস্য সংরক্ষন অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা দেড়টার সময় বানিশান্তা এলাকার মোল্যা বাড়ির ব্রীজের পূর্ব পাশের রাস্তার উপর থেকে ওই দুই ব্যক্তিকে আমতলা নৌ পুলিশ ফাড়ির এ.এস.আই মোকলেছুর রহমান আটক করেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভোজনখালী এলাকার রতনের ছেলে শহিদুল ইসলাম (২৭) ও মিরাজ সরদারের ছেলে মিজান সরদার (২৯)। এসময় বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাওয়া বিষ দিয়ে ধরা ১৬ কেজি দাতনে, ৭ কেজি ট্যাংরা ও সাড়ে ৩ কেজি ভেটকি মাছ জব্দ করেন। এঘটনায় এ.এস.আই মোকলেছুর রহমান বাদি হয়ে মৎস্য সংরক্ষন আইনে থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যার মামলা নম্বর ০২/২০ বলে জানান। থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন মামলা দায়েরর পর রবিবার আটক ব্যক্তিদেরকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

বাগেরহাটে বিএনপির সাংগঠনিক সভা, সকল ইউনিটে কমিটি গঠনের সিদ্ধান্ত

বাগেরহাট প্রতিনিধি.

বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরা, সমশের আলী মোহন, ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী, শেখ হাফিজুর রহমান হাফিজ, হাফিজুর রহমান তুহিন, সৈয়দ নাছির আহমেদ মালেক, ব্যরিষ্টার জাকির হোসেন, মনিরুল হক ফরাজীসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। সভায় বাগেরহাট জেলার বিএনপির সকল ইউনিটে অতিদ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।বর্ধিত সভার মাধ্যমে ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষনা করে ধারাবাহিকভাবে সকল ইউনিটের কমিটি গঠনের কর্মপরিকল্পনা ব্যক্ত করেন বক্তারা। আগামীতে বিএনপিকে শক্তিশালী করতে দলের সক্রিয় নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে সবাই একমত পোষণ করেন। সভায় শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানানো হয়।

পাইকগাছায় নৌকার পক্ষে জেলা যুবলীগ নেতা জসিমের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র পক্ষে সোমবার (১২ অক্টোবর) দিনভর উপজেলার রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বাবু। তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শংকর দেবনাথ, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আকরামুল ইসলাম, আনিছুর রহমান গাজী, আহাদ আলী গোলদার, তাপস ঘোষ, বাবু লাল বিশ্বাস,নিখিল ঘোষ, শচীন ঘোষ,  ইউপি সদস্য আঃ হামিদ গাজী, বাপি দাশ, বিশ্বজিত দেবনাথ, বিদেব দেবনাথ, শফিকুল ইসলাম সরদার, ইউনুছ মোড়ল, রিপন ঘোষ, আকাত সানা, সাঈদ, ছাত্রলীগ নেতা নজির আহম্মেদ, রাজিব হোসেন রাজু, প্রান্ত ঘোষ প্রমুখ।

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে (১২ই অক্টোবর) সোমবার সকাল ১১ টায় উপজেলার সার্বিক বিষয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর -মহেশপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।  সভায় প্রধান অতিথি বলেন, এলাকার সকল উন্নয়ন মূলক কার্যক্রম গুলা সকলের সমন্বয়ে করতে হবে এই শ্রোগান সামনে রেখে সবাইকে একাত্ম হওয়ার আহব্বান করেন। এসময় অন্যান্য বক্তারা উপজেলার মাসিক সকল কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ভাইস রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, ইউপি চেয়ারম্যান নওশের আলী, কাবিল উদ্দিন বিশ্বাস, আব্দুল হান্নান, আব্দুল মতিন, মিজানুর রহমান খাঁন। মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার অসিত বরন পাল, সহ উপজেলার সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন।

ফকিরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১২টায় উপজেলা অডিটরিয়ামে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগনের মধ্যে শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামীম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল, সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দূর্গা মন্দির কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আব্দুল মজিদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষিরা)

দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘদিনের অবৈতনিক সম্পাদক, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর আলহাজ্জ মো. আব্দুল মজিদ এর  সোমবারে (১২ই অক্টোবর) প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার গ্রুপ সম্পাদক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ  মো. আবু তালেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন। কলেজের সিনিয়র রোভার মেট মো. আব্দুল কাদের এর সঞ্চালনায়  শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক মো.মইনুদ্দিন খান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান,  হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক ও রোভার স্কাউটস লিডার মো. মনিরুজ্জামান (মহসিন) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান এস. এম. ফিরোজ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান আলহাজ্জ মো. মনিরুল ইসলাম, বাংলা  বিভাগের প্রধান দৌলতুন্নেছা পারুল, প্রভাষক রোকনুজ্জামান, প্রভাষক আনোয়ার সিদ্দিকী, প্রভাষক রোকন উজ্জামান, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, প্রভাষক জি এম আসাদুজ্জামান,  প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রভাষক মো. আত্তাবুজ্জামান, রোভার ও গার্ল-ইন রোভার সদস্যবৃন্দ এবং কলেজ স্টাফবৃন্দ। অনুষ্ঠানের প্রথম দিকে হামদ্ পরিবেশ করেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রোভার মাসুম বিল্লাহ ও নাতে রসুল পরিবেশন করেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রোভার আসাদুল ইসলাম।

বটিয়াঘাটা উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা

বটিয়াঘাটা উপজেলা খাদ্য বান্ধব কমিটির এক সভা গতকাল সোমবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সরদার রফিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, খাদ্য গুদাম কর্মকর্তা অসীম কুমার মন্ডল, ইউআরসি ইনস্ট্রাক্টর বিএম আশিক বিন আজাদ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন ম-ল, ইউপি চেয়ারম্যান শেখ হাদিউজ্জামান হাদী, ইউপি চেয়ারম্যান আঃ হাদী সরদার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের ম্যানেজার শুভেন্দু শেখর ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্র নাথ গাইন ও আনিসুর রহমান, কোডেক এর টেকনিক্যাল অফিসার জেরিন তাসনিন সহ খাদ্য বান্ধব  কর্মসূচির সকল সদস্য, ইউপি চেয়ারম্যান ও সদস্য, বাঁছাই কমিটির আহবায়ক, কোডেক প্রতিনিধি, ট্যাগ অফিসার ও ডিলারবৃন্দ। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশিষ্ট শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার টিকাদারের ১৬ তম মৃত্যবার্ষিকী আজ

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রেসকাবের সাধারন সস্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের পিতা খুলনা জেলা স্কুলের সহকারী শিক্ষক বিশিষ্ট শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুধীর কুমার টিকাদারের আজ মঙ্গলবার ১৬ তম মৃত্যবার্ষিকী। বার্ষিকীটি পালন উপলক্ষ্যে পারিবারিকভাবে স্বল্প পরিসরে প্রয়াতের উদ্দেশ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে রয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান, ভাগবত পাঠ, গীতা পাঠ, মহাপ্রভূর উদ্দেশ্যে ভোগ নিবেদন, ধর্মীয় ভক্তিমূলক গান ও দরিদ্র নারায়ণ সেবা। পরিবারের থেকে প্রয়াতের উদ্দেশ্যে বিদেহী আত্মার শান্তি কামনায় বিন¤্র আহবান জানানো হয়েছে।

আশাশুনিতে ক্যারিয়ার প্লানিং শীর্ষক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ে আশাশুনি উপজেলার অধ্যায়নরত শিক্ষার্তীদের নিয়ে ক্যারিয়ার প্লানিং শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। আশাশুনি উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী  ছাত্রছাত্রীদের সাথে ক্যারিয়ার প্লানিং শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় জুম আ্যাপ্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে জুম অ্যাপ্সের মাধ্যমে সভায় অংশ গ্রহণ করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, কাদাকাটি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, বড়দল চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, বুধহাটা, প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউপি সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সুপার মাওঃ আবুল হাসান, রফিকুল ইসলাম মোল্যা, স ম সেলিম রেজা মিলন, জি এম মুজিবুর রহমান, এস কে হাসান প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাব ও সামাজিক প্রতিষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নিজ কার্যালয় হতে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মিত্র তেতুলিয়া চলন্তিকা যুব সংঘের নেতৃবৃন্দের হাতে ফুটবল, ভলিবল ও ক্রিকেট সেট প্রদান করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, নৈতিক অবক্ষয়, হীনমন্যতা এবং সামাজিক দায়বদ্ধতার অভাবে সমাজে আজ মাদক, সন্ত্রাস ও ধর্ষণের মতো ঘটনা ঘটে  চলেছে। এসকল সমাজবিরোধী অনৈতিক কার্যক্রম প্রতিহত করতে সরকারের পাশাপাশি তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কাদাকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন, সহ-সভাপতি রানা আহমেদ, চলন্তিকা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আশরাফুজ্জামান তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

খরিয়াটি হাইস্কুলের সভাপতি কর্তৃক অফিস কক্ষে তালা ঝুলানোর অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ আব্দুল বারিক খান কর্তৃক ৩টি কপসিবল গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে সভাপতি এ তালা ঝুলিয়ে দেন বলে জানাগেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবর রহমান জানান, সম্প্রতি ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে অর্থের বিনিময়ে নিয়োগ কার্য সম্পন্ন করাকে কেন্দ্র করে সভাপতি ও শিক্ষকবৃন্দের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ১২ সদস্যের মধ্যে ৭ জনের স্বাক্ষর ছাড়াই মিটিং না ডেকে গোপনে রেজুলেশন করে অবৈধভাবে ১৬ সেপ্টেম্বর প্রধান শিক্ষককে যোগদান করান। এরপর থেকে সভাপতি বিভিন্ন সময়ে রেজুলেশনে স্বাক্ষর করিয়ে নেওয়ার জন্য শিক্ষকবৃন্দকে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে চাপ দিতে থাকেন। কিন্তু শিক্ষকবৃন্দ তাকে (সভাপতিকে) বলেন, মিটিং করলেন না, আমরা কেন রেজুলেশনে স্বাক্ষর করবো। তাছাড়া শিক্ষক মাহফুজা খাতুনকে ফাঁকা রেজুলেশনে এবং সদস্য আকলিমা খাতুনের জাল স্বাক্ষর নিয়ে রেজুলেশন করা হলে তারা দু’জন থানায় জিডি করেন। অদ্যাবধি তারা রেজুলেশনে স্বাক্ষর না করায় সভাপতি অফিস রুমের ৩টি গেটেই তালা ঝুলিয়ে দেন। আজ (সোমবার) সহকারী শিক্ষক মাওলানা আনসার উজ্জামান ও দপ্তরী মোক্তার আলী শিক্ষকদের বেতন উঠাতে যান। আমরা বেতন নিতে বিদ্যালয়ে আসি। এসময় অফিস কক্ষে তালাবদ্ধ দেখি। সভাপতি সাহেবকে ফোন করলে তিনি বলেন, চাবি বাড়ি আছে সুজন (নৈশ প্রহরী) কে পাঠিয়ে নিয়ে আসেন। সাথে সাথে সুজনকে বললে সে যেতে অস্বীকৃতি জানায়। এব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারিক খান জানান, আমি অফিসিয়াল ডকুমেন্টের সিকিউরিটির জন্য তালা ঝুলিয়েছি। ইতিপূর্বে একবার স্কুলের গ্রীল ও দরজা কেটে মূল্যবান কাগজপত্র চুরি হয়েছিল। ৫ সেপ্টেম্বর প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা হয়। তার সকল কাগজপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে সিলগালা করে রাখা আছে। এগুলো আদালতে দিতে হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার অজ্ঞাতে ৭ থেকে ১২ সেপ্টেম্বর উধাও হয়ে যান। নিয়োগবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ৯ সেপ্টেম্বর পরিচালনা কমিটির মিটিং করি, ১০ তাং নিয়োগপত্র দেওয়া হয়। ১৬ তাং প্রধান শিক্ষক যোগদান করেন। অথচ প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলক ভাবে ১৭ তাং আদালতে মামলা করেছে। ২০ তাং মামলার জবাব দিয়েছি। ১০ তাং কমিটির মিটিং ডাকি এবং মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্কুলের দায়িত্বভার/চার্জ বুজিয়ে দিতে পত্র প্রেরণ করি। কিন্তু তিনি পত্র গ্রহণ করেননি।

আশাশুনিতে শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা, দোওয়া ও মীলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুজিবর রহমান, আ’লীগ নেতা আছাদুজ্জামান আসু, ছায়দুল ইসলাম, আরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ¦ এস এম মোস্তাফিজুর রহমান, তরুণলীগ সভাপতি মোতাহার হোসেন, সেক্রেটারী রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখ। অপর দিকে, উপজেলা শ্রমিকলীগের সেক্রেটারী মনিরুজ্জামান বিপুলের নেতৃত্বে আনন্দ র‌্যালী ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শ্রমিকলীগের সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈবার রহমান, যুবলীগ নেতা পরেশ অধিকারী, শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক শাহরিয়ার স্বপন, ত্রাণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সুজন, উপত্রাণ বিষয়ক সম্পাদক শংকর মন্ডল, কলেজ ছাত্রলীগের সেক্রেটারী তানভীর রহমান রাজ, মটর সাইকেল চালক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান মিজা প্রমুখ উপস্থিত ছিলেন।

তালায় সুনামের অ্যাডভোকেসী সভা

ইলিয়াস হোসেন, তালাঃ 

সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটি তালা উপজেলা শাখার অ্যাডভোকেসী, লবি ও মাসিক সভা রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার’র অফিস কক্ষে অনুষ্টিত হয়েছে। লবি মিটিং ও আ্যডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনজিও স্বদেশ’র পরিচালক মাধব চন্দ্র দত্ত, শারির প্রোগ্রাম কো-অডিনেটর বি ু পদ দাশ, আ্যডভোকেসী অফিসার শান্তুনু কুমার দাশ, উপজেলা কমিটির সভাপতি শেখ ওবাদুর রহমান বাবু, সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু, সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, মানবাধিকার বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস, ক্রীড়া সম্পাদক জহর হাসান সাগর, কোষাধ্যক্ষ অভিজিৎ দত্ত, সদস্য ফয়সাল হোসেন, তামান্না খাতুন, তহমিনা আক্তার, কেয়া, শারমিন আক্তার সুমি, ইকরামুল ইসলাম, মনিরুল ইসলাম, রবিউল, জয়দেব কুমার দাশ ও জাকারিয়া সবুজ প্রমুখ।

তালায় শিক্ষক সরদার মহিউদ্দীন স্মরণে সভা

তালা প্রতিনিধিঃ 

কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ও জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সরদার মহিউদ্দীন’র স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান সোমবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। তালা উপজেলার জেঠুয়া বাজার প্রাঙ্গণে স্মরণ সভায় সভাপতিত্ব করেন, কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দাশ বাপী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ দাশ’র স ালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম ও আওয়ামী নেতা প্রভাষক এম.এ গফ্ফার। এসময় অন্যান্যের মধ্যে প্রয়াত শিক্ষকের সহকর্মী সরফুদ্দীন পাড়, শিক্ষক গাজী নজরুল ইসলাম, কবি কার্তিক চন্দ্র রায়, কবি তপন পাল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু-সাইদ মিঠু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক ও সমাজ সেবক সরদার মহিউদ্দীনের স্ত্রী ফরিদা পারভীন’র হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহ প্রেসকাবে আলোচনা সভা ও বই বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে ঝিনাইদহ প্রেসকাবে আলোচনা সভা ও বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ প্রেসকাব মিলনাতনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, সচিব মোহাম্মদ শাহ আলম, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ঝিনাইদহ প্রেসকাবে সকল সাংবাদিকদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকদের জীবনমান উন্নয়নে আলোচনা করা হয়।

ঝিনাইদহ প্রেসকাবের সাবেক সভাপতি এ্যাড. এম এ আনসারী’র ৯ম মৃত্যুবার্ষিকী

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ প্রেসকাবের সভাপতির দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ১২ই অক্টোবর মারা যান। সংবাদ সংগ্রহকালে তিনি দুপুর ২টার দিকে মহেশপুর সীমান্তের মাটিলা বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার এইচ এস এস সড়কে তার বাড়ি। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, বর্ণাঢ্য জীবণের অধিকারী ছিলেন এম এ আনসারী। তাঁর কর্মময় জীবণ ছিল সাহসিকতা, সততা, দক্ষতা ও পরিশ্রমের সাথে সাথে সাফল্যে ভরা।

আইন পেশার সনদ নেওয়া আনসারী ৭০ দশক থেকে সাংবাদিকতায় যুক্ত। তিনি এক সময় কলেজে অধ্যাপনাও করেছেন। তিনি ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা। ১৯৭৩ সালে অগ্রণী সমিতি প্রতিষ্ঠা করে অগ্রণী সংগীত বিদ্যালয়। এটিই জেলার প্রথম সংগীত বিদ্যালয়। এর সম্পাদক ছিলেন এম,এ আনসারী।

আনসারী একাধিকবার ঝিনাইদহ প্রেসকাবের সভাপতির দায়িত্ব পালন করেন। স্থানীয় অধুনালুপ্ত দৈনিক নবগঙ্গা’র সম্পাদক ছিলেন তিনি। তিনি ইংরেজী দৈনিক দি ইনডিপেনডেন্ট পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ছিলেন। এতিম এ বালকটির নক্ষত্রের মতো জ্বলে ওঠা জীবণকে বিনীতভাবে সম্মান করে তাঁর রুহের মাগফেরাত কামনা করে। তিনি যেন বেহেশত নসীব হন সবার কাছে এ দোয়া প্রার্থনা করে ঝিনাইদহের চোখ পরিবার ।