Home আঞ্চলিক মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ৮বছর সশ্রম কারাদন্ড

মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ৮বছর সশ্রম কারাদন্ড

6

স্টাফ রিপোর্টার  

দৌলতপুর থানার মাদক মামলার এক আসামিকে ৮বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন

দিঘলিয়া থানার দেয়াড়া গ্রামের মো. হালিম মোড়লের ছেলে মো. রানা মোড়ল (২৮)। রায় ঘোষণাকালে আসামি রানা পলাতক ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২৮এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর ডিসি রোডে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময়  জয়জুট প্রেসের সামনে থেকে

৫১পিস ইয়াবাসহ রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. রুহুল আমিন বাদী হয়ে রানার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-২৯। ওই বছরের ৩০জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান আদালতে রানাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সমীর কুমার ঘোষ।