Home আঞ্চলিক নবাগত কেএমপি কমিশনার জাহিদুল হাসানের যোগদান ও দায়িত্ব গ্রহণ

নবাগত কেএমপি কমিশনার জাহিদুল হাসানের যোগদান ও দায়িত্ব গ্রহণ

27


স্টাফ রিপোর্টার
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা কেএমপি কমিশনার হিসেবে রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্বভার গ্রহণ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে কেএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বিদায়ী পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের নিকট হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করেন। পরবর্তীতে প্রচলিত রীতি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সংক্রান্ত সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই খুলনাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।