Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

17

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০৮ পিস ইয়াবা ও ৪৩ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৩৩ স্যার ইকবাল রোডের প্রাণ কৃষ্ণ সাহার ছেলে বাবু সাহা (৩০), গোবরচাকার মো. কুদ্দুসের ছেলে মো. রাজু (২৬), খালিশপুর রোটারী স্কুল মোড়ের কানিজ ফাতেমা (২৩), হাজী ইসমাইল লিংক রোডের সিদ্দিকীয়া মহল্লার সোনার বাংলা গলির ভূঁইয়া মঞ্জিলের মো. নুরুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন রিয়াজ (৩০), ৫নং মাছঘাট গ্রীণ ল্যান্ড ই-ব্লক এর মো. আব্দুর রহিম হাওলাদারের ছেলে মো. ইয়ামিন হাওলাদার (২১), খালিশপুর নিউ মার্কেট বাজার পুরাতন বিল্ডিং হাউজিং এলাকার মো. আনিছুর রহমানের ছেলে মো. বেলায়েত হোসেন (২৪) ও সাতক্ষীরা জেলা সদরের গোবিন্দকাঠি মাঝের পাড়ার মো. জিয়াদ আলী সরদারের ছেলে মনিরুজ্জামান (২০)। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১০৮ পিস ইয়াবা ও ৪৩ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৫টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।