Home আঞ্চলিক মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় দু’আসামির ১০বছর কারাদন্ড

মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় দু’আসামির ১০বছর কারাদন্ড

14

স্টাফ রিপোর্টার 

খালিশপুর থানাধীন মুজগুন্নী শিশু পার্কের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতারের মাদক মামলার দু’আসামির প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাস বিনাশ্রম কারাদ- আদেশ দিয়েছে আদালত।

গতকাল রবিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত দু’আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর জেলার নেছারবাদ থানার বলদিয়া কাটাখালি গ্রামের ছাদেকের ছেলে জাহিদ (২৪) ও একই জেলার ইন্দুরকানি থানার পত্তাশী গ্রামের মো. বাচ্চু মাঝির ছেলে মো. আল আমিন  (২০)।

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, 

২০১৭ সালের ২৪ ডিসেম্বর খালিশপুর থানাধীন মুজগুন্নী শিশু পার্কের সামনে অভিযান চালিয়ে জাহিদ ও আলআমিনকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশের একটি টিম। এসময় তাদের দেহ তল্লাশী করে আসামি জাহিদের কাছ থেকে ১২৫ পিস ও মো. আল আমিনের কাছ থেকে ১২৫ পিস ইয়াবাসহ মোট ২৫০পিস উদ্ধার করা হয়। এঘটনায় মহানগর ডিবি পুলিশের এসআই তাপস কুমার দত্ত বাদী হয়ে খালিশপুর থানায় মাদক মামলা দায়ের করেন যার নং ৩৮। এরপর ২০১৮ সালের ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এসআই আখতার হোসেন আসামীদ্বয়ের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন এড. শেখ মো. লুৎফুল কবীর।