Home আঞ্চলিক জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলা, কৃষকদের ধান বীজ ও সার বিতরণ

জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলা, কৃষকদের ধান বীজ ও সার বিতরণ

28

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় কৃষকদের লবণ সহনশীল ধানবীজ ও জৈব সার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। সোমবার (০৮ ডিসেম্বর) খুলনা জেলার বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলায় স্থানীয় কৃষকদের মাঝে এ বীজ ও সার প্রদান করা হয়।

দাতা সংস্থা লাইফের সহযোগিতায়  এ বীজও সার প্রদানের লক্ষ্য জলবায়ু পরিবর্তন উপকূলীয় কৃষকদের উপর প্রভাব ফেলছে, কিন্তু আমরা একসাথে স্থিতিস্থাপকতা তৈরি করছি।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের চেয়ারম্যান এস কে জাকির হোসেন, গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান  মোঃ আসলাম হালদার, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা এবং লিডার্স এর স্টার প্রজেক্টের কর্মীরা।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের কৃষকদের সর্বোপরি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তায় লবণ সহনশীল ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।