Home আঞ্চলিক জামায়াত নেতার বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ, থানায় অভিযোগ করায় মারধর

জামায়াত নেতার বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ, থানায় অভিযোগ করায় মারধর

43


দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির জমি দখল করে আম বাগান করার অভিযোগ উঠেছে শাহাজাহান শেখ নামের স্থানীয় প্রভাবশালী এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জমির মালিক জয়দ্বীপ সেন। থানায় অভিযোগ করায় জমির মালিক সংখ্যালঘু জয়দ্বীপ সেনকে বেধম মারপিট করেছে জামায়াত নেতা আরিফুল। দখলকারী শাহাজাহান দিঘলিয়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মোঃ আরিফুলের পিতা।


এদিকে সুষ্ঠ বিচার না পেলে মানববন্ধন কর্মসূচির হুশিয়ারি দেন দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্তের।
অভিযোগে জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক সংখ্যালঘুর জমি অবৈধ ভাবে দখল করে আম বাগান করছে স্থানীয় প্রভাব শালী জামায়াত নেতা মোঃ আরিফুলের পিতা শাহাজাহান শেখ। উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দেবনগর মৌজার আর এস ১২২ নং খতিয়ানের ৬১৭ নং দাগের ৪ শতাংশ জমি। জোরপূর্বক ভোগ- দখল করা জমি ফেরত চাইতে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার হওয়ায় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও টালবাহানা করে বলে অভিযোগে উল্লেখ করেন জয়দ্বীপ সেন।


থানায় অভিযোগ করায় জমির মালিক সংখ্যালঘু জয়দ্বীপ সেনকে গত শনিবার বেলা সাড়ে ১১ টায় তার নিজস্ব বাসার সামনে জামায়াত নেতা আরিফুল দলবল নিয়ে বেধম মারপিট করে বলে তোকে জবাই করা হবে এবং তুই এ এলাকা ছেড়ে চলে যা বলেও বিভিন্ন হুমকি ধামকি দেয়। এ ঘটনায় জয়দ্বীপ সেন আবারও গত শনিবার দ্বিতীয় বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয় দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত বলেন, সোমবার বিকালে ওসি তদন্তকে বলেছি পুলিশের কাছে অভিযোগ করার পর অেিযাগকারী জয়দ্বীপ সেনকে মারধর করল জামায়াত নেতা। এর বিচার না হলে আমরা মানববন্ধন করব। দিঘলিয়া থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা মোঃ মুরাদ হাসান জমি সংক্রান্ত ও মারধর বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন আমি আরিফুলদের ডেকেছিলাম কিন্তু কাগজপত্রের উঠানোর জন্য একটু সময় নিয়েছে। আর আমি ছুটিতে ছিলাম এর মধ্যে শুনলাম জয়দ্বীবকে মারধর করেছে।