ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ফকিরহাটে এক এনজিও কর্মী গনধর্ষনের শিকার হয়েছে। ১০ অক্টোবর গভীর রাতে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইটকুমড়া গ্রামে ওই গনধর্ষনের ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে পুলিশ মামুন নামের এক যুবককে আটক করেছে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) সৈয়দ বাবুল আক্তার জানান, ধর্ষিতা যুবতীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হয়েছে এবং আটককৃত মামুন সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন।
খুলনা জেলার বাসিন্দা, ধর্ষিতা ওই এনজিও কর্মী সাস নামক একটি এনজিওতে চাকুরীরত এবং তিনি ফকিরহাটের জাড়িয়া মাইটকুমড়া গ্রামের বিশ্বনাথের বাড়ীর ভাড়াটিয়া।











































