Home আঞ্চলিক মহানগর বিএনপি নেতা তোতন এর বহিস্কার আদেশ প্রত্যাহার

মহানগর বিএনপি নেতা তোতন এর বহিস্কার আদেশ প্রত্যাহার

63

(ছবি আছে)


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন তোতনের বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (০৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেসিসি নির্বাচনে অংশগ্রহন করার অভিযোগে ২০২৩ সালের ৩ জুন তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিলো।
এদিকে বহিস্কার আদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও মহানগর বিএনপির প্রতি কৃবজ্ঞতা প্রকাশ করেছেন সাজ্জাদ হোসেন তোতন।