Home আঞ্চলিক সাতক্ষীরার পল্লীতে ডাকাত সরদারের গুলিতে গৃহবধূসহ আহত দুই

সাতক্ষীরার পল্লীতে ডাকাত সরদারের গুলিতে গৃহবধূসহ আহত দুই

31

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ডাকাত সর্দার ইয়ার আলী কর্তৃক দিনদুপুরে এক গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার
(১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূ হালিমা খাতুন (৩৫), সোতা গ্রামের মোসলেম আলী চৌকিদারের স্ত্রী। তাকে গুরুতর অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।


গুলিবিদ্ধ হালিমা খাতুনের পুত্র সাইফুল্লাহ মনির জানিয়েছেন, তার মা দুপুরে বাড়ির পাশের মাঠে হঠাৎ মারামারির শব্দে বাইরে যান। সেখানে অস্ত্রবাজদের উপস্থিতি দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করার সময় তার মাথায় গুলি লাগে। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয়দের মধ্যে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলী নামে একজন স্থানীয় সন্ত্রাসী দীর্ঘদিন ধরে অপর্ণা রানীর সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে আসছিলেন। সোমবার দুপুরে তার স্ত্রী ও পুত্র অপর্ণার বাড়িতে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে হালিমা খাতুন ইয়ার আলীর অবস্থান দেখালে ক্ষিপ্ত হলে ইয়ার আলী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় ইয়ার আলীর ছেলে হ্নদয়ও গুলিবিদ্ধ হয়েছেন। দিনদুপুরের এই গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ইয়ার আলীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম খান বলেন, “মোসলেম চৌকিদারের স্ত্রী গালে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাস্থল থেকে কোনো গুলির আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।