Home আঞ্চলিক যশোরে যুবকের বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

যশোরে যুবকের বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

7

যশোর অফিস।।


যশোরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী (ভিকটিম) হাসপাতালে এসে পুলিশ ও চিকিৎসকদের জানিয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওই তরুণীর অভিযোগ যশোর শহরতলীর রাজারহাটের বিকে সিটি রিসোর্টে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। ভুক্তভোগী তরুণী যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা।

তার অভিযোগ, চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের বি কে সিটিতে নিয়ে যান। পরে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে কৌশিকের মোবাইল নাম্বারে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় জেনে ফোন কেটে দেন। এ বিষয়ে বিকে সিটির কর্নমকর্তা সাবির হোসেন বলেন, এ ঘটনায় এখনো তো কোনো মামলা হয়নি। ফলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) মোমিনুল হক বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।