স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাতে যুবক ঈশান (২২) কে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুজগুনি এলাকায়। নিহত যুবকের নাম ঈশান(২২)। সে মুজগুন্নি এলাকার আব্দুস সাত্তারের পুত্র।
হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে খালিশপুর জুড়ে সাধারণ মানুষের প্রতিবাদের ঝড় বইছে। পুলিশের বিশেষ দুটি টিম জড়িতদের আটকে সম্ভাব্য এলাকায় অভিযানে নেমেছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্র জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে অন্ধকারে কিছু অস্ত্রধারী দুর্বৃত্ত ঈশানের ওপর আকস্মিক হামলা চালায়। তারা ধারালো অস্ত্রে উপুর্যুপুরি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঈশানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ঈশানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৯টায় মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানায়, রাতের অন্ধকারে কিছু দুর্বৃত্ত ঈশানের ওপর আকস্মিক হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঈশানের পরিবার অভিযোগ করেন ঈশান হত্যাকান্ডটি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত হত্যা। তার পরিবারসহ স্হানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: আতাহার আলী জানান, ঘটনার তদন্তে ইতোমধ্যে বিশেষ দুটি টিম গঠন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিভিন্ন এলাকা অভিযানে নেমেছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলেন, ঈশানের মৃত্যু শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি খুলনা শহরের একটি পরিকল্পিত হত্যাকান্ড। খুলনায় সাম্প্রতিক সময়ে বেড়ে চলেছে খুন, ধর্ষণ, নির্যাতন, চাঁদাবাজি। এটিও হচ্ছে তারই একটি ধারাবাহিক ঘটনা। খুলনায় সশস্ত্র অপরাধের ভয়াবহতা বেড়েই চলেছে।











































