Home আন্তর্জাতিক থাইল্যান্ডে ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, মৃত্যু ৩৩

থাইল্যান্ডে ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, মৃত্যু ৩৩

7


আন্তর্জাতিক ডেস্ক

টানা ভারি বৃষ্টিপাতে ব্যাপক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ড। বুধবার পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাই কর্তৃপক্ষ সামরিক বাহিনীকে মাঠে নামিয়েছে। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলের ১০টি প্রদেশে ব্যাপক বন্যা দেখা দেয়। এর মধ্যে সীমান্তবর্তী ব্যবসায়ী কেন্দ্র হাত ইয়ে শহরের ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শহরটিতে একদিনে ৩৩৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরের যানবাহন, ঘরবাড়ি ডুবে গেছে। সেখানকার বাসিন্দারা বাড়ির ছাদ থেকে উদ্ধারের জন্য অপেক্ষা করছে।

টানা বৃষ্টিপতে প্রতিবেশী দেশগুলোতেও প্রাকৃতিক বিপর্যয় দেখা গেছে। ভিয়েতনামে এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। মালয়েশিয়া ১৯ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ষবিবিসি