বিনোদন ডেস্ক
দীর্ঘদিন পর আবারো ছোট পর্দায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ রূপে হাজির অভিনেত্রী স্বস্তিকা দত্ত। প্রশংসার সঙ্গে সঙ্গে কুড়াচ্ছেন সমালোচনাও। বেশ হাসিমুখেই নেতিবাচক মন্তব্য সামলাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনের দাবি, এই চরিত্রে একেবারেই বেমানান স্বস্তিকা। আর এখানে তিনি হাতজোড় করা ইমোজি শেয়ার করে লিখেছেন, আপনি দেখছেন, তার জন্য ধন্যবাদ।











































