।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় চলমান খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিএনপির ১৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন “খুলনার মানুষ আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। প্রতিদিন খুন, সন্ত্রাস আর অপরাধের ঘটনা বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর স্পষ্ট ব্যর্থতা জনগণকে আরও আতঙ্কে ফেলেছে। এ সময় তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নই দেশের জন্য নতুন আশার পথ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, বিচারহীনতা বন্ধ হবে এবং মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।
শেখ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন “দুর্বৃত্তদের ছত্রছায়ায় অপরাধীরা বেপরোয়া। খুলনায় অর্ধশতাধিক হত্যাকাণ্ড হলেও কোনও অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বর্তমান অবস্থার পরিবর্তন জরুরি।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, সরকারের ব্যর্থতায় আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অব্যাহত হত্যা, গুম, সন্ত্রাস, ধর্ষণ, মাদক ব্যবসা ও চাঁদাবাজি রোধে নিরপেক্ষ প্রশাসন এবং জনগণের অংশগ্রহণ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না। দেশে এখনো ফ্যাসিবাদী চক্র সক্রিয়, যারা বিদেশে বসে নানামুখী চক্রান্ত চালাচ্ছে। এতে খুলনাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সৈয়দা রেহানা ঈসা, হাফিজুর রহমান মনি, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি,শাহিদ হাসান লাভলু, মাহমুদ আলম বাবু মোড়ল, আলহাজ্ব শেখ হাবিবুর রহমান, শেখ মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান,মোহাম্মদ আবল ওয়ার, আরিফুল ইসলাম বিপ্লব, কামরুজ্জামান রুনু, শওকত আলী বিশ্বাস লাবু, মোহাম্মদ সাইফুল ইসলাম বকশী, কাদের মল্লিক, ইয়াসিন মোল্লা মোহাম্মদ আবুবক্কারমীর, মোঃ মনিরুজ্জামান মনির, কাজী জলিল,হেলাল ফারাজি, সিদ্দিকুর রহমান, সাইফুল মল্লিক, সুজন সিকদার, শহিদুল ইসলাম শহীদ, রিয়াজুল কবির,আকরাম মোল্লা, আলী আহমেদ, দুলু মোল্লা, রাহুল চিশতী, হুমায়ুন কোভিদ, আব্দুল আলিম, আব্দুল ওয়াদুদ প্রমুখ। সমাবেশে ওয়াহিদুজ্জামান হাওলাদার সঞ্চালনা করেন। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।











































