Home আঞ্চলিক অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্যে নতুন সরকার রাষ্ট্র পরিচালনা করবে: মঞ্জু

অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্যে নতুন সরকার রাষ্ট্র পরিচালনা করবে: মঞ্জু

18

খবর বিজ্ঞপ্তি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীকে জেতাতে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, বিএনপি প্রার্থীকে জয়লাভ করাতে ভোটের মাঠে যে ধরনের কর্মসূচি এবং আমাদের যা দায়িত্ব রয়েছে তার সবই করতে হবে বিএনপির সকল নেতাকর্মিদের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই।
সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, খুলনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল গাজী, চিকিৎসক, নার্সসহ অন্যান্যদের সঙ্গে মতবিনিময়, ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাত করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। পরে তিনি ইসলামী ব্যাংক হাসপাতাল, ডক্টরস পয়েন্টের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া অসুস্থ অধ্যাপক হারুন আর রশিদ, পিটিআই মসজিদের খতিব অসুস্থ হাফেজ মাকছুদুর রহমান এর বাসভবনে যান, সাক্ষাত করেন এবং দোয়া চান। সন্ধ্যার পরে কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্বল কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য ৩১দফা ঘোষণা করেছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, মোস্তফা কামাল, ইশহাক তালুকদার, এড. মুজিবর রহমান,
মহিবুল্লাহ শামীম, রবিউল ইসলাম রবি, আব্দুল মতিন, মেশকাত আলী, আব্দুল জব্বার, রিয়াজুর রহমান, আলমগীর হোসেন আলম, মাহবুব হোসেন, মোহাম্মাদ আলী, খান শহিদুল ইসলাম, মাসুদ খান বাদল, শামীম খান, সাইমুন ইসলাম রাজ্জাক, কামাল উদ্দিন, সমির কুমার সাহা, এড. আব্দুস সোবহান সরদার, নুরুল ইসলাম লিটন, শরিফুল ইসলাম সাগর, এড. ওমর ফারুক, আল আমিন তালুকদার প্রিন্স, ফিরোজ আহমেদ, আলমগীর ব্যাপারী, মুশফিকুর রহমান অভি, এস কে মাহমুদ, ওহেদুর রহমান বাবু, সেলিম বড় মিয়া, খান রাজিব, শহিদুল ইসলাম লিটন, মাহমুদ হাসান মুন্না, সজল আকন নাসিব, জাহান আলী, আবু দাউদ খান, এ আর রহমান, রুহুল আমিন রাসেল, বাবুল হোসেন, ওহেদুজ্জামান শিমুল, পারভেজ মোড়ল, রাজু আহমেদ রাজ, জামাল মোড়ল, লাল মিয়া, মামুনুর রহমান রাসেল, জুয়েল রহমান, জাহিদুল ইসলাম শেখ, আতিকুর রহমান লিটন, আসাদ সানা, নাহিদ ইসলাম, শফিউদ্দিন আহমেদ, আসমত হোসেন, আনোয়ার মোল্লা, মিজান সরদার, শহিদ ব্যাপারী, কামাল হোসেন, ইমতিয়াজ সেজান, হারুন হেলাল, রিমো চৌধুরী, আবুল কালাম, আশিকুর রহমান সেলিম, আবুল কাশেম হাবলী প্রমুখ।