Home জাতীয় ঢাকা আলিয়ায় সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

ঢাকা আলিয়ায় সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন

14

খুলনাঞ্চল রিপোর্ট।।
রাজধানীতে আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে মাদরাসা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকেও মাদরাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।