Home আঞ্চলিক বাংলাদেশের রাজনীতির নতুন দিশা তারেক রহমান: তুহিন

বাংলাদেশের রাজনীতির নতুন দিশা তারেক রহমান: তুহিন

4


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, তারেক রহমান বলেছিল, এই দেশের জন্য যুগে যুগে অনেক মহানায়ক জীবন দিয়েছে। আমার বাবাও জীবন দিয়েছে, আমিও সেই রাস্তা বেছে নিলাম। সেই বক্তব্যের পর আমি তারেক জিয়াকে আমার নেতা হিসেবে মেনে নিয়েছি। আমি সহজ ভাষায় বলতে পারি, তারেক জিয়া আছে যতদিন, দেশ পথ হারাবে না ততদিন।


শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোনাডাঙ্গা থানা তাঁতীদল আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও রাজনৈতিক চাপের পর তিনি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অবস্থান তৈরি করেছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং উচ্চ আদালতের বিভিন্ন মামলার খালাসের পর তারেক রহমান ভার্চুয়াল নেতৃত্বের সীমা পেরিয়ে দল ও দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সংযত, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আধুনিক রাজনীতির নতুন মানদণ্ড স্থাপন করছে। তিনি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।


বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি। থানা তাঁতীদলের সভাপতি ডা. আব্দুল হালিম মোড়লের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, কামরুজ্জামান রুনু, আফজাল হোসেন, মোঃ মহিবুল্লাহ. মো. রাজু প্রমূখ।