রূপসা প্রতিনিধি।।
রূপসায় বাগমারা গ্রামের বাসিন্দা মান্নান শেখের স্ত্রী মইদুন্নেসার, নাতি মোঃ মোস্তাকিন (৯) ও নাতনি তাইয়্যেবা (৭) এই তিন নিহতের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার মাগরিব বাদ শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসা সংলগ্ন জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন মহিতুন্নেসার ভাতিজা মাওলানা রুহুল আমিন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাস, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস শেখ, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাইতুল মেরাজ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান হামিদী, হালিমাতুস সাদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আহসান হাবীব, বাগমারা দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোন্তেজ আলী, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ আজগার আলী, নন্দনপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ইদ্রিস আলী, মোঃ ওসমান আলী, মোঃ ওমর আলী, মেহেদী হাসান মিঠু, মোঃ ওয়াহিদুজ্জামান, আজমল হোসেন, আলী হোসেন, মোঃ ফরিদুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম, শাহানেওয়াজ হোসেন মিলন মান্নান শেখ, মোঃ মিজানুর রহমান, মুন্না হাসান প্রমুখ।
উল্লেখ্য,গত ১৬ নভেম্বর রাতে খুলনা নগরীর লবণচরা থানাধীন ৩১ নাম্বার ওয়ার্ডের দরবেশ গলি এলাকায় নিহতদের বাড়িতে দুর্বৃত্তরা নৃশংসভাবে এ দুই শিশু ও তাদের নানিসহ তিনজনকে হত্যা করে। খুলনা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে নিহতদের মরাদেহ রূপসা উপজেলার বাগমারা গ্রামে আনা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমন নৃশংসভাবে দুর্বৃত্তদের হাতে একই পরিবারের তিনজন নিহত হওয়ায় এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। নিহত মোঃ মোস্তাকিন ও তাইয়্যেবা এর নানাবাড়ি বাগমারা গ্রামে । তাদের মায়ের নাম রুবিয়া আক্তার ও পিতা সিফার আহমেদ মুন। দু’জনেই চাকুরি করেন। এই সুবাদে তাদের দুই সন্তানকে রুবিয়ার মা দেখাশোনা করতেন। প্রতিদিনের ন্যায় ঘটনার সময় ওই তিনজন বাড়িতে ছিল। রুবিয়া ও তার স্বামী কাজের সুবাদে বাসার বাইরে ছিলেন। এই অবস্থায় দুর্বৃত্তরা কৌশলে বাসায় ঢুকে নৃশংস হত্যাকাণ্ড ঘটিছে বলে জানা যায়।











































