Home বিনোদন আত্মবিশ্বাসী হুমা কুরেশি

আত্মবিশ্বাসী হুমা কুরেশি

10


বিনোদন ডেস্ক

অভিনয়ের প্রথম সুযোগ গ্রহণ করা মোটেই সহজ ছিল না হুমা কুরেশির কাছে। মেয়ের কাছে অভিনয়ের প্রস্তাব আসতে পারে, এটা বিশ্বাসই করতে পারেননি হুমার বাবা-মা। তারা ভেবেছিলেন, মেয়েকে হয়তো কোনো খারাপ চক্র যৌনকর্মী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। হুমার বাবা-মায়ের মনে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে হুমা অভিনীত ছবি ‘মহারানি’ ও ‘দিল্লি ক্রাইম’। ছবি দু’টিতে তার অভিনয়ে মুগ্ধ দর্শক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের কথা জানিয়ে হুমা বলেন, আমার বাবা-মা বিশ্বাসই করতে চাননি। ওরা ভেবেছিলেন, তাদের মেয়েকে কেনইবা কেউ ছবিতে নেবে? আমাকে নিশ্চয়ই বাজে কাজের প্রস্তাব দেয়া হয়েছে। অতীতের কথা ভেবে এখনো অবাক হয়ে যান হুমা। তিনি বলেন, এখন আমি পেছন ফিরে তাকাই। ভাবি, আমি নিজের চেষ্টায় কিছু অর্জন করতে পারি, এই ধারণাই ছিল না ওদের। কিন্তু আত্মবিশ্বাস আমাকে এত দূর নিয়ে এসেছে। বলিউডে প্রথম সুযোগ পাওয়া নিয়ে আক্ষেপের সঙ্গে হুমা আরও বলেন, আমি নির্মাতাদের অফিসে গিয়েছিলাম। চিত্রনাট্য পড়ি। পরের দিন আমার স্ক্রিন টেস্ট করা হয় এবং আমি সুযোগটা পাই। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিটাই আর হয়ে ওঠেনি।