খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সদর থানার অর্ন্তগত ২৭ নং ওয়ার্ড সাবেক সভাপতি মাহবুব উল্লাহ শামীমের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়ে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে খুলনা সদর থানা বিএনপি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা অভিযোগে গত জানুয়ারিতে ওয়ার্ড বিএনপির ২৭নং ওয়ার্ড সভাপতি পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিলো।











































