Home আন্তর্জাতিক বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

5


অনলাইন ডেস্ক।।
এবার বৃটিশ গণমাধ্যম বিবিসি’কে লক্ষ্য করে চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। বিশ্ববিখ্যাত গণমাধ্যমটিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ বলে আখ্যা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিবিসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা। বলেন, বিবিসি শতভাগ ফেইক নিউজ। পাশাপাশি এটা একটি প্রপাগান্ডা ছড়ানোর যন্ত্র। সম্প্রতি সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর এই মন্তব্য করলেন ক্যারোলিন। তিনি আরও বলেন, বৃটেন সফরের সময় বিবিসির বুলেটিন দেখায় তার সময়ের অপচয় হয়েছে।

লিভিটের দাবি, করদাতাদের এমন বামপন্থী মিডিয়ার খরচ বহন করতে বাধ্য করা হচ্ছে। সম্প্রতি বিবিসির একটি তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্টের একটি ভাষণ যেভাবে সম্পাদনা করা হয়েচে তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ওই ঘটনার পরই বিবিসিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি। টেলিগ্রাফে ফাঁস হওয়া একটি নথিতে বলা হয়েছে, বর্তমান বিষয়ের অনুষ্ঠানের একটি পর্ব ভাষণের দুটি অংশ একসাথে মিশিয়ে দর্শকদের সম্পূর্ণ বিভ্রান্ত করেছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার ঘটনা নিয়ে একটি খবর নিয়ে ওই বিতর্ক তৈরি হয়।