Home বিনোদন দুঃখ প্রকাশ করলেন পরীমনি

দুঃখ প্রকাশ করলেন পরীমনি

4


স্টাফ রিপোর্টার

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে লোক দেখানো পার্টিতে আমন্ত্রণ করে অপমান করার অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রসূন আজাদ। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বলেন, পরীমনি মানুষকে দাওয়াত দেয়, মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলো সান্ডা-পান্ডা লোক দাঁড়িয়ে থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞাসা করবে- আপনি কে? ৭ই নভেম্বর রাতে বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন পরী। পোস্টে তিনি বলেন, প্রিয় প্রসূন আজাদ, আপনি আমাকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাসে লিখেছেন যে, আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করেছি।

আপনি এও বলেছেন, আমি আমার নাম রৌশন করতে টাকা দিয়ে কতোগুলো সান্ডা-পান্ডা লোক রাখি, তারা অনুষ্ঠানে আসা গেস্টদের জিজ্ঞাসা করেন যে, তারা কারা। আমার ওই অনুষ্ঠানে আমার হায়ার করা কোনো মানুষ ছিল না। যারা ছিলেন তারা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট থেকে ছিলেন। তারা কাউকে অপমান বা অসম্মান করার জন্য আপ্যায়নে ছিলেন না। তারা আমি এবং আমার সব গেস্টকে সার্বিক নিরাপত্তা দিতেই গেটে ছিলেন। শেষে দুঃখ প্রকাশ করে পরী বলেন, আপনি জানেন না হয়তো তাহলে এই দেশের প্রচুর মানুষ এখনো আমার নাম জিজ্ঞাস করেন। এই তো সেদিন সিজেএফবি’র অনুষ্ঠানে আমাকে ইউরোর চেয়ারম্যান বললেন কি নাম তোমার? আমি তাতে মোটেও অবাক হইনি। বরং আমার ভালো লাগে আমার নাম বলতে। আমি পরীমনি। আমি খুবই দুঃখিত আপনার কাছে।