Home আঞ্চলিক চলন্ত ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

চলন্ত ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

14

স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীতে চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া খাতুন নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বয়রা বাজার শেরেমোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সুরাইয়া খাতুন যশোরের অভয়নগর থানার হিতিয়া গ্রামের মো. আতিয়ার মোল্লার মেয়ে। জানা গেছে, সুরাইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছিলেন।

বয়রা বাজারের শেরেমোড় এলাকায় পৌঁছালে চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে অসাবধানতাবশত তার গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি নিচে পড়ে গলায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।