স্টাফ রিপোর্টার।।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। একক গানের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। বিনোদন অঙ্গনের বিভিন্ন আড্ডায়ও বিদ্যমান তার উপস্থিতি। গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে আঁখি জানান, তিনি খুব বিরক্ত এবং রেগে আছেন। রাগ, কারণ আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কতো গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি। বিরক্ত হওয়ার কারণস্বরূপ আঁখি লেখেন, বিরক্ত নিজের ওপরই। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানিং রাগ, হিংসা বা মিথ?্যা, এগুলো স্মেল করতে
পারি, অনুভব করতে পারি। এ ছাড়া, ভণ্ডামি থেকে মুক্তি চেয়ে আঁখি লেখেন, কি এক তেলেসমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। এখন একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি। প্রসঙ্গত, মাস খানেক আগে প্রকাশিত হয়েছে আঁখির কণ্ঠে গান ‘প্রেম ব্যাপারী’। দ্বৈত কণ্ঠের এই গানটি বেশ সাড়া ফেলেছে।











































