Home Lead নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

8

পাইকগাছা প্রতিনিধি।।


খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে পাইকগাছা থানার সামনে শিবসা নদীর চরে মাছ ধরতে যাওয়া জেলেরা রিপনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, হাত-পা বাঁধা অবস্থায় নদীর চরে একজন মানুষকে পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে ফেলে গেছে— তা নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয়দের দাবি, দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা জরুরি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।