বিনোদন ডেস্ক।।
কয়েক মাস আগে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। তবে, এবার ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির ক্রেডিট লাইন থেকেও বাদ পড়লেন অভিনেত্রী। তার এক ভক্ত এক্সে লিখেছেন, ক্রেডিট লাইন মানে কেবল একটি ছবির শেষে থাকা নাম নয়। দীপিকার নাম এখান থেকে বাদ যাওয়া মানে অপমান।











































