Home খেলাধুলা মাঠে অসুস্থ হয়ে পড়লেন জাতীয় দলে খেলা ক্রিকেটার

মাঠে অসুস্থ হয়ে পড়লেন জাতীয় দলে খেলা ক্রিকেটার

12


স্পোর্টস ডেস্ক।।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ম্যাচে মাঠেই অসুস্থ হয়ে পড়লেন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। খুলনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম সেশনে, ইনিংসের ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ফজলে মাহমুদ রাব্বির এমন অবস্থায় মাঠে ছুটে আসেন প্রতিপক্ষ খুলনা বিভাগের খেলোয়াড়রাও। বিশেষ করে সৌম্য সরকার দ্রুত এগিয়ে এসে সহায়তা করেন অসুস্থ ব্যাটারকে। তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে কিছুক্ষণ পর শারীরিক অবস্থার উন্নতি ঘটায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।

শনিবার শুরু হওয়া এনসিএলের ২৭তম আসরের এই ম্যাচে খুলনা ও বরিশাল মুখোমুখি হয়েছে। ম্যাচ সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা খেলা ফজলে মাহমুদ রাব্বি।

ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফজলে মাহমুদ রাব্বিকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল সতর্কতামূলকভাবে। তবে পরে তিনি ভালো অনুভব করায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’