Home Lead শিল্প হারিয়ে হোটেল-রেস্তোরার নগরী খুলনা

শিল্প হারিয়ে হোটেল-রেস্তোরার নগরী খুলনা

77

বিকল্প কর্মসংস্থানের সুযোগ >> পূঁজি কম লাগে, ঝুঁকিও কম

স্টাফ রিপোর্টার।।


চুঁইঝালের মাংশের কথা আসতেই চলে আসবে শিল্প নগরী খুলনা ও চুকনগরের নাম। রসনার স্বাদ বাড়াতে গরু বা খাশির সঙ্গে চুঁইঝাল যেন একে অপরের। এখন শুধু চুকনগরের চুঁইঝালের মাংসই নয়, ঢাকা ও ঢাকার বাইরের নামি-দামি ব্যাণ্ডের হোটেল-রেস্তোরার পরশা বসছে খুলনায়। এক সময়ের শিল্পাঞ্চলখ্যাত পরিণত হচ্ছে হোটেল-রেস্তোরার মহানগরীতে। সুনিদিষ্ট কোন পরিসংখ্যান না থাকলেও গত এক দশকে মহানগরীসহ আশাপাশের এলাকায় এমন দু’শতাধিক হোটেল রেস্তোরা গড়ে উঠেছে। বিশেষ করে গত ২-৩ বছর তা হুহু করে বাড়ছে।


সংশ্লিষ্টরা বলেছেন, একের পর শিল্প কারখানা বন্ধ হওয়ায় বিকল্প কর্মসংস্থান হিসেবে মানুষ হোটেল ব্যবসায় ঝুঁকছে। যার মধ্যে বড় একটি অংশ ফাস্টফুডের।


খুলনা সিটি করপোরেশন, হোটেল ব্যবাসায়ীদের সঙ্গে কথা বলে জানাগেছে, খুলনা সিটি করপোরেশনে ট্রেডলাইসেন্সের সংখ্যা ২০ সহস্রাধিক। এরমধ্যে কয়েকশই হোটেল রেস্তোরা। বিশেষ করে গত ২-৩ বছরে নতুন নতুন হোটেল তৈরী হচ্ছে। এক সময়ের আপ্যায়ন, শামীম হোটেল, ডিলাক্স, কস্তুরি, পরে মেগা, কাচ্চিঘর, নুর কাচ্চিঘরের সঙ্গে শাখা গেড়েছে কাচ্চিভাই, সুলতান ডাইং, নানা কাচ্চিঘর, সেই স্বাদসহ বিভিন্ন নামে-বেনামের প্রতিষ্ঠান। চুঁইঝালের মাংস ঘিরে নগরীর জিরো পয়েন্টে প্রায় ২০টি, মহাগরের বাইরে চুকনগর, ডুমুরিয়া বাজারে আরো ১৫-২০টি রেস্তোরা গড়ে উঠেছে। আর মহানগরী জুড়েই যেন হোটেলের কারখানা। নগরীর সাতরাস্তা মোড়, শিববাড়ি মোড়ের জিয়াহল চত্বর, নিউমার্কেট সংলগ্ন বাইতুল নুর মসজিদ চত্বর, সোনাডাঙা বাস টার্মিনাল, রূপসা ঘাট, ভৈরব তীরের ৫ ও ৭ নম্বর ঘাট, খালিশপুরের চরের হাট, নতুন রাস্তার মোড়, দৌলতপুর মোড়, পিকচার প্যালেস মোড়, স্টেশন রোডের পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলো মোড় যেন হোটেলের বাজার। এছাড়াও বিভিন্ন বাজার মহল্লা, পাড়া, ফুটপাতে প্রতিদিনই গড়ে নতুন নতুন হোটেল ও রেস্তেরা। বর্তমানে খুলনা মহানগরীতে ছোট-বড় মিলিয়ে বর্তমানে চার শতাধিক হোটেল-রেস্টুরেন্ট রয়েছে। গত দুই বছরে এ সংখ্যা দ্রুত বাড়ছে।


নগরীর শামীম হোটেলের সত্ত্বাধিকারী শামীম হোসেন বলেন, ‘হোটেল ব্যবসা এখন অনেক চ্যালেজিং। নতুন নতুন হোটেল তৈরী হচ্ছে। নতুন কিছু হলেই মানুষ সেখানে যায়। আবার কাষ্টমার সংখ্যাও সীমিত। তাই এখন প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে।’


প্রাপ্ততথ্য মতে, গত দুই দশকে খুলনায় রাষ্ট্রয়ত্ত পাটকলসহ ২০টির মতো বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, টেক্সটাইল, দাদা ম্যাচ, অক্সিজেন প্লাট মতো নামি শিল্প প্রতিষ্ঠান। বেসরকারি পাট, পাটজাত পণ্যে ও চিংড়ি প্রক্রিয়াজাত কারখানা। ফলে সহজ ও সুবিধাজনক হিসেবে অনেকেই হোটেল-রেস্তোরার ব্যবসায় ঝুঁকছেন।


বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, মানুষ বিকল্প কর্মসংস্থান হিসেবে হোটেল ব্যবসায় ঝুঁকছেন। এতে পূঁজি যেমন কম লাগে, তেমনি লাভও ভালো। আবার পরিবারের সদস্য বিশেষ করে স্ত্রী-সন্তানরা ব্যবসায় সম্পৃক্ত হতে পারছেন। যার কারণে খুলনার শিল্পকারখনায় কর্মসংস্থানের কম সুযোগ থাকায় বিকল্প কর্মসংস্থান করছেন। যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, বিকল্প কর্মসংস্থান হিসেবে তরুনরা হোটেল-রেস্তোরা ব্যবসায় ঝুঁকছেন। নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানের মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তদারকি রাখতে হবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি)’র লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান বলেন, খুলনা সিটিতে ২০ হাজারের বেশী ট্রেড লাইসেন্স রয়েছে। এসব লাইসেন্সের মধ্যে হোটেল-রেস্তোরাও রয়েছে। শহরে দিন দিন হোটেল-রেস্তোরা বাড়ছে। ুএআমরা এগুলোকে সেক্টর অনুযায়ী করার কাজ শুরু করেছি। তবে সুনিদিষ্ট করে সংখ্যা বলা যাচ্ছে না।