স্টাফ রিপোর্টার
খুলনা, ০৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। দরিদ্র, এতিম, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা তিতুমীর ও নৌ ঘাঁটি সোলামে ৩৫ জন শ্রমিক ও তাদের পরিবারের জন্য ৭০টি শাড়ি, ৩৫টি লুঙ্গি এবং ৩৫টি থ্রি পিছ বিতরণ করা হয়। খুলনা নৌ কমান্ডের উদ্দ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এধরণের কার্যক্রম সকলের জন্য অনুকরণীয় ও প্রশংসনীয়।











































