Home আঞ্চলিক সালাহ উদ্দিন ইউসুফ ছিলেন একজন সৎ সাহসী, তেজস্বী, দক্ষ ও কর্মঠ রাজনীতিক:...

সালাহ উদ্দিন ইউসুফ ছিলেন একজন সৎ সাহসী, তেজস্বী, দক্ষ ও কর্মঠ রাজনীতিক: স্মরণ সভায় সিটি মেয়র

9

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সালাহ উদ্দিন ইউসুফ ছিলেন একজন সৎ সাহসী, তেজস্বী, দক্ষ ও কর্মঠ রাজনীতিক। তিনি বঙ্গবন্ধু’র আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে জেলজুলুম নির্যাতন ভোগ করেছেন। বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক জান্তা জিয়া ও স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি বার বার গ্রেফতার হয়েছেন। তিনি দু:সময়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তিনি কোন অন্যায়ের কাছে কখনও আপোষ করেননি। তিনি লক্ষ্য, উদ্দেশ্য এবং আদর্শে ছিলেন অবিচল ও অটল। তাঁর সাংগঠনিক দক্ষতার কারনে আমরা সাহস পেয়েছি। আমরা তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আন্দোলনে উৎসাহ পেয়েছি। যে কারনে তাঁকে হত্যার লক্ষ্যে খুলনা কারাগারে পাগলা ঘন্টা বাজিয়ে নির্যাতন করা হয়েছিলো। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সালাহ্ উদ্দিন ইউসুফের মত বঙ্গবন্ধু’র আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে রাজনীতি করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক কেন্দ্রিয় প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী এ্যাড. সালাহ্ উদ্দিন ইউসুফের ২০তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বি এম এ সালাম, নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, শ্যামল সিংহ রায়, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, মাকসুদ আলম খাজা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, রনজিত কুমার ঘোষ, মীর মো. বরকত আলী, শেখ মো. আবু হানিফ, শেখ জাহিদ হোসেন, সরদার আব্দুল হালিম, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, ওয়াহিদুল ইসলাম পলাশ, শেখ আব্দুল কাদের, হাবিবুর রহমান দুলাল, মো. সেকেন্দার আলী, সত্যপ্রিয় সোম বলাই, কুদরতই এলাহি, মাসুদ কবীর, উজ্জল রায়, মাহমুদুল হাসান রাজেশ, আলী হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যাড. সালাহ্ উদ্দিন ইউসুফের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুরূপ ভাবে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে ওয়ার্ডের তালতলা জামে মসজিদ ও শাহী জামে মসজিদের দোয়া অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।