এ্যাড. সাইফুলকে জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন
ক্রীড়া প্রতিবেদক
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মোঃ মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মোঃ সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মোঃ বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
শৈলকুপায় র্যাবের অভিযানে ১৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৪ অক্টোবর গোপন সংবদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার হননগর পশ্চিম পাড়ার মোঃ আওলাদ হোসেন এর ছেলে সোহেল আহম্মেদ (২৩)।
র্যাব-৬ জানায়, ৪ অক্টোবর ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক শেখপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ১৯৭ পিস ইয়াবাসহ সোহেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছায় র্যাবের অভিযানে প্রায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার চৌগাছা থানাধীন আন্দারকোটা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার চৌগাছা থানার আড়শিংড়ী পুকুরিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম এর ছেলে মো. আশিকুল রহমান (২০)।
র্যাব-৬ জানায়, ৪ অক্টোবর রাতে যশোর জেলার চৌগাছা থানাধীন আন্দারকোটা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের সামনে থেকে ৩.৯০০ কেজি গাঁজাসহ আশিকুল রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
লোহাগড়ায় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কালনা ফেরীঘাট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যশোর কতোয়ালী থানার এজাহারভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৪ অক্টোবর গোপন সংবাদ এর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাতক আসামী হলেন যশোর জেলা সদরের ধর্মতলা এলাকার মো. তৈয়ব আলীর ছেলে মো. সোহেল শেখ (২৩)।
র্যাব-৬ জানায়, ৪ অক্টোবর নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কালনা ফেরীঘাট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় মিনিবাস যশোর কাউন্টারের সামনে যশোর জেলার কোতয়ালী থানার মামলা নং-৮৮/২০ তারিখ-৩০/০৯/২০২০, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ এর এজাহারভূক্ত আসামী সোহেল শেখ গ্রেফতার করা হয়। তাকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের রঘুনাথপুর সীমাšত থেকে সোমবার রাত ৭ টায় ২ মণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে না পারলেও দুইজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। আটক গাঁজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি জানায়। পলাতক আসামিরা হলেন, রঘুনাথপুর গ্রামের আলী কদরের ছেলে সুমন মিয়া (৩২), ও স্বরবাংহুদা গ্রামের মোঃ মিস্টারের ছেলে বকুল হোসেন (২৬)। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার শাšিত মিয়া জানান, রঘুনাথপুর সীমাšত দিয়ে বিপুল পরিমান মাদক পাচার করে এনে সুমন ও বকুলের বাড়িতে মজুদ করা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালিয়ে সুমন মিয়ার বাড়ি থেকে ৪০ কেজি ও স্বরবাংহুদা গ্রামের বকুলের বাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় তারা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা বলেন, উদ্ধারকৃত গাঁজা ব্যাটালিয়নে জমা করা হয়েছে এবং গাঁজার মালিক সুমন ও বকুলকে পলাতক আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
খালিশপুর পিপলস পাঁচতলা কলোনীতে দুর্বৃত্তদের হামলায় চারজন আহত
স্টাফ রিপোর্টার
জায়গা দখলে বাধা দেয়ায় দখলদারদের হামলায় চারজন আহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে খালিশপুর পিপলস পাঁচতলা কলোনীতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতরা হলেন হারুন (৬০), সোহাগ (৩৪), আঃ জলিল(৩৮) ও শাহা আলী( ৪০)। তাদের স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হয়। ভুক্তভোগীরা জানান, পাঁচতলা কলোনীর ভিতরে ১নং বিল্ডিং-এর পিছনে লাল হাসপাতাল সড়কের পাশে কলোনীর দখলদার চক্রের হোতা সম্প্রতি ঘেরা দিয়ে তা দখল করে নেয়। ওই জমির পাশে থাকা এক নারীকে চাঁদা দেয়ার জন্য ওই হোতা চাপ সৃষ্টি করে। ২০ হাজার টাকা দিয়ে তার জায়গা দখল হবে না মর্মে জানায়। একই সাথে চাদার টাকা দিয়ে শিগগিরই তার ঘর করার জন্য বলে। ঘর করলেই দখলকৃত জমিটুকু ওই ঘরের পিছনে পড়ে যাবে। এতে করে সচারচর সাধারণ মানুষের নজরে আসবে না। এছাড়া মিলের জমি দখল করার প্রতিবাদ করায় দখলদাররা ওই চারজনকে মারধর করে আহত করে। দুর্বৃত্তরা প্রতিবাদকারীদের কিল ঘুশি আর লাথি চড় মারে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও দখলদার বাহিনীর হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এর আগে ওই দখলদার ২নং বিল্ডিং-এর জায়গা দখল কওে গিয়ে বাধার মুখে পড়ে। এ সময় তারা জাকির নামের এক প্রতিবাদী ব্যক্তিকে মারধর করে আহত করে। যা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শালিস করে মিমাংসা করে বলে কলোনীবাসী জানান। ১১নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক সরদার আলী আহমেদ জানান, দখলের প্রতিবাদ করায় তারা নির্যাতনে শিকার হয়েছে বলে তিনি শুনেছেন, তবে বিষয়টি তিনি দেখছেন বলে জানান। খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তার নেতৃত্বে পুলিশের একটি টিম যায়। পরিস্থিতি শান্ত করে। নাসিমা নামের একজন মহিলা হামলাকারীদের বিরুদ্ধে কথা বলে। তবে তাকে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলেই নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।
কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মিরাজুল পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিরুল ইসলামের ছেলে। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, বিকাল ৪টর দিকে কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবীতে জাতীয় প্রেসকাবের সামনে সুজন’র মানববন্ধন
মোংলা প্রতিনিধি
সুশাসন নিশ্চিত এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে ৫ অক্টোবর সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেসকাবের সামনে ‘সুশাসনের জন্য নাগরিক’ সুজন এবং ‘সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলা’ বাগেরহাটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন’র সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদ শরীফ জামিল, সুজন’র কেন্দ্রিয় সমন্বয়কারী দিলীপ সরকার, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, সুজন’র আঞ্চলিক সমন্বয়কারি মুর্শিকুল ইসলাম শিমুল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ ও কৃষক নেতা মানবেন্দ্র দেব। এছাড়া বক্তব্য রাখেন সাবেক মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, মোংলা পৌর বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, মোংলা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, মোংলা বন্দরের শ্রমিক নেতা নুর উদ্দিন আল মাসুদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ ১০ বছর ধরে মোংলা পোর্ট পৌরসভার কোন নির্বাচন হচ্ছে না। বর্তমান পৌর মেয়র মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে কতিপয় ব্যক্তি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। এর ফলে নেতৃত্ব’র বিকাশ এবং উন্নয়নমূলক কর্মকান্ড ক্ষতিগ্রস্থ হচ্ছে। বক্তারা সুশাসন নিশ্চিত এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। বক্তারা বর্তমান পৌর মেয়র মোঃ জুলফিকার আলীকে উদ্দেশ্য করে বলেন, মেকানিজম করে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জনগণের রায় ছাড়া জগদ্দল পাথরের মতো চেয়ার আকড়ে থাকা গণতান্ত্রিক রীতি-নীতি ও সংস্কৃতির পরিপন্থী। বক্তারা এই মুহুর্তে পৌর মেয়রের পদত্যাগ দাবী করে দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন দাবী করেন। বক্তারা আরো বলেন ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট সকল ষড়যন্ত্রমূলক মামলা খারিজ করে দিয়েছে এবং স্থানীয় প্রশাসন সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণে মোংলা পৌর নির্বাচন আটকে আছে। উল্লেখ্য, ২০১১ সালের ১৩ জানুয়ারি মোংলা পোর্ট পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠান হয়।
রাজবাড়ি থেকে অপহৃত ছাত্রী মণিরামপুরে উদ্ধার, আটক ৬
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থেকে এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে পালানোর সময় মণিরামপুর থেকে কথিত প্রেমিকসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খেদাপাড়া ফাঁড়ির টহল পুলিশ পুলেরহাট-রাজগঞ্জ সড়কের পলাশী মোড় থেকে তাদের আটক করে। উদ্ধার হওয়া মাদরাসা ছাত্রী ও তার কথিত প্রেমিক প্রেম কুমার আকাশের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে। আকাশ ওই গ্রামের অখিল বসুর ছেলে। মেয়েটি স্থানীয় ইউপি সদস্যর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। তাদের সাথে থাকা বাকি পাঁচ তরুনের বাড়ি মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলে। ফেসবুকে এই পাঁচ যুবকের সাথে আকাশের পরিচয়। মেয়েটি মুসলিম হলেও পাশাপাশি বাড়ি হওয়ায় প্রেম কুমার আকাশের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে এলাকায় একাধিকবার শালিস হয়েছে। সম্প্রতি মেয়েটির পিতা অন্য ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। উপায় না পেয়ে আকাশ তাকে নিয়ে মণিরামপুরে পালিয়ে আসে, এমনটি পুলিশকে জানিয়েছে সে। তবে মেয়েটির পিতার দাবি, রোববার রাত ১১ টার দিকে প্রাকৃতিক ডাকে সাঁড়া দিতে ঘরের বাইরে এলে আকাশ ও তার দলবল তার মেয়েকে অপহরণ করে। আটক অপর পাঁচ তরুণ হচ্ছে, মণিরামপুরের হেলাঞ্চি গ্রামের সাধন পালের ছেলে সৌরভ পাল, চন্ডিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, আব্দুল মান্নানের ছেলে রাব্বি হোসেন, আহসান হাবিবের ছেলে অন্তু হোসেন ও আব্দুল আলিমের ছেলে সোহান। আটক মণিরামপুরের পাঁচ তরুণ জানায়, আকাশের সাথে তাদের ফেসবুকে বন্ধুত্ব। আকাশ ওই মেয়েটির বিষয়ে তাদের সব জানিয়ে সহায়তা চায়। পরে তারা রাজগঞ্জ বাজার থেকে মাইক্রোবাস ভাড়া করে আকাশ ও মেয়েটিকে আনতে রাজবাড়ি জেলায় যায়।
মাইক্রোবাস চালক মনিরুজ্জামান নয়ন জানান, বন্ধু ও তার স্ত্রীকে রাজবাড়ি থেকে মণিরামপুরে আনতে অন্তু নামের ছেলেটি সাড়ে পাঁচ হাজার টাকায় তাকে ভাড়া করে। রোববার রাত সাতটার দিকে তারা রাজগঞ্জ স্ট্যান্ড থেকে রওনা হয়। গাড়িটি তাদের আবার রাজগঞ্জে পৌঁছে দেওয়ার কথা ছিল। ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে পলাশী মোড়ে পুলিশ তাদের ধরে ফেলে।
খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম বসুল বলেন, নিয়মিত রাতে ডিউটির অংশ হিসেবে রোববার দিবাগত ভোর রাতের দিকে উপজেলার পলাশী মোড়ে মাইক্রোবাসটির গতি রোধ করে ভিতরে একটি মেয়ে ও পাঁচ-সাতজন ছেলেকে পাওয়া যায়। পরিচয় জানতে চাইলে তারা ভিন্ন ভিন্ন তথ্য দেয়। সন্দেহ হওয়ায় অধিকতর জিজ্ঞাসার ফলে তারা ঘটনা খুলে বলে। ওই সময় তাদের গ্রেফতার করে ক্যাম্পে নেওয়া হয়। পরে সোমবার দুপুরে তাদের থানায় সোপর্দ করা হয়। আইসি রসুল বলেন, এই ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা হয়েছে। সেখানকার পুলিশ আসলে সবাইকে তাদের হাতে সোপর্দ করা হবে।
কপিলমুনিতে ৩ টি প্রতিষ্ঠানের জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
এইচ এম এ হাশেম, কপিলমুনি (খুলনা)
কপিলমুনির শিশু শিক্ষার আলোকবর্তিকা বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, কেকেএসপি ও আনছার বিডিপি কাব উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে কপিলমুনিতে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। হরিঢালী গ্রামের জনৈক ভূমি দস্যু কাজী মাহমুদ হোসেন মাখনের আগ্রাসন প্রতিহত করতে সোমবার সকাল ১০ টায় কপিলমুনির প্রধান সড়কে দীর্ঘ মানব বন্ধনে শত শত মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন ও পথসভায় কপিলমুনি ভূমি দখল প্রতিরোধ কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপাধ্যক্ষ ত্রিদীব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মোঃ মুজিবর রহমান, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক নিলুফা বেগম, টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পী, সমাজ সেবক এম বুলবুল আহম্মেদ, সাবেক ব্যাংক ব্যবস্থাপক শেখ আঃ রশীদ, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, সাধন চন্দ্র ভদ্র, মানিক লাল সিংহ, মধুসুদন হালদার, কিনু পাল, মফিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা ভূমি দস্যু ও তার দোসর কর্তৃক এ ধরনের জনহিতকর প্রতিষ্ঠান উচ্ছেদের ষড়যন্ত্রের কঠোর সমালোচনা করেন। তারা যে কোন মূল্যে ভূমিদস্যুদের অপতৎপরতা রুখে দেওয়ার প্রতিশ্রƒতি দেন। দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারীর সাধুর স্বপ্নের কপিলমুনি রক্ষায় সব সময় প্রস্তুত রয়েছেন বলে বলেন তারা।
শার্শা উপজেলায় সোনালি আঁশে কৃষকের হাসি
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় চলতি বছর ‘সোনালি আঁশ’ পাটের ভাল দাম পাওয়ায় হাসি ফুটেছে পাট চাষীদের মুখে। কৃষকরা বলছেন, বর্তমানে বাজারে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ১০০টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা দরে। এতে প্রতিবিঘায় শুধু পাট বিক্রি করেই কৃষক লাভবান হচ্ছেন ১৩ থেকে ১৭ হাজার টাকা। সেই সঙ্গে পাটখড়ির দাম যুক্ত করলে প্রতিবিঘায় কৃষকের লাভ হচ্ছে ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা। বেসরকারি পাটকলগুলো এ অঞ্চলের পাটের একমাত্র ক্রেতা। কৃষকরা বলছেন,সরকারি পাটকল চালু থাকলে দাম আরও বেশি পাওয়া যেত। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, “এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। শার্শায় পাট চাষের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ২ হাজার ৬০০ হেক্টর জমির বিপরীতে চাষ হয়েছে ৫ হাজার ৬০০হেক্টরে। যা থেকে পাট উৎপাদন হয়েছে ১২ হাজার ৮৮০ মেট্রিক টন।” গত বছর পাটের উপযুক্ত দাম পাওয়ায় এ মৌসুমে কৃষকরা পাটের আবাদ বেশি করেছে। গত কয়েক বছর পাটের দাম না পাওয়ায় কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলায় সেসময় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে মনে করেন তিনি।
উপজেলার টেংরা গ্রামের পাটচাষী মোহাম্মদ আলি বলেন, গতবছরের চেয়ে এবছর ভাল দামে পাট বিক্রি করেছি। প্রতি মণ ভাল পাট ২,০০০-২৩০০ টাকায় বিক্রি হয়েছে। যা গত বছরের চেয়ে ৫০০-৬০০ টাকা বেশি।এ বছর ভাল দাম পাচ্ছি তার জন্য ভাল লাগছে। পাটের সুদিন ফিরে এসেছে। নাভারন বাজারের পাট ব্যবসায়ী আবুজার রহমান বলেন,নতুন ওঠা পাট আমরা বিভিন্ন দামে ক্রয় করছি। ধূসর-কালো রঙের পাট ১৮০০-২০০০ টাকা,সোনালি রঙের পাট ২১০০-২৩০০ টাকা পর্যšত কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করছি। গতবারের তুলনায় এবার পাটের দাম ভাল হওয়ায় কৃষকও খুশি।
তবে কিছুদিনের মধ্যে পাটের দাম আরও বাড়তে পারে। বারোপোতা গ্রামের পাটচাষী আব্দুল মোমিন বলেন,পাটের পাশাপাশি পাটখড়িরও এবার দাম ভাল। দেড় বিঘা জমিতে আবাদ করে ১২ মণ পাট পেয়েছি। সব মিলিয়ে খরচ হয়েছে ১০ হাজার টাকার মতো। শুধু পাটখড়ি বিক্রয় করেছি ৯ হাজার টাকা। এবারের পাটের দামে আমরা খুশি। বাগআচড়া বাজারে পাট বিক্রি করতে আসা কৃষক মোজাম গাজি বলেন,এবার ২ বিঘা জমিতে পাটের আবাদ করে ২৫ মণ ফলন পাট পেয়েছি। প্রতিমণ পাট বিক্রয় করেছি ২ হাজার ৪শত টাকা দরে। এতে বেশ ভাল লাভ হয়েছে। “সরকারি পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলাম। কিন্তু বাজারে পাটের ভালো দাম পেয়ে সেই হতাশা কেটে গেছে।
উপজেলার শালকোনা গ্রামের আলতাফ হোসেন এবার ৩ বিঘা জমিতে পাটের আবাদ করেছিলেন। ফলন পেয়েছেন বিঘায় ১০-১১ মণ ২০দিন আগে পাট বিক্রয় করেছিলাম ১৯শ টাকা মণ। আজ বিক্রয় করলাম ২৫শ টাকা মণ। জামতলা বাজারের আড়ৎদার লাল্টু গাজি বলেন, বাজারে গত এক মাসের ব্যবধানে পাটের দাম মণে এক হাজার টাকা বেড়েছে। আগে ১৮-১৯শ টাকা মণ বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে মানভেদে ২ হাজার ৪শ টাকা মণ। বেসরকারি পাটকল গুলোতে আমরা পাট বিক্রি করে থাকি। অনেক সময় তারা টাকা আটকে রাখে, এতে নগদ টাকা সংকটে পড়তে হয় তাদের। নাভারন বাজারের পাট ব্যবসায়ী কুরবান আলি জানান, বর্তমান বাজারে প্রতিমণ দেশী পাট ১ হাজার ৮শ’ থেকে ২ হাজার টাকা এবং তোষা পাট ২ হাজার ২শ’ থেকে ২ হাজার ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার পাটের ফলনও ভাল। এবার পাটের বাজারদর ও বিভিন্ন মিলে চাহিদা থাকায় চাষীর পাশাপাশি ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। বাজারদর এভাবে থাকলে পাট চাষে কৃষকের আগ্রহ বাড়বে বলে তিনি মনে করেন। আকিজ পাটকল, আহাদ পাটকল, আফিল উইভিং জুটমিলসহ খুলনাঞ্চলের বেসরকারি জুটমিলগুলো স্থানীয় বাজার থেকে ফড়িয়া এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে সারা বছরের পাট সংগ্রহ করে থাকেন। আফিল গ্রুপের যশোরে আফিল উইভিং জুট মিলের ৪টি ইউনিট রয়েছে।
আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু বলেন, আমরা প্রতিবছর যশোর ও ফরিদপুর জেলা থেকে পাট সংগ্রহ করে থাকি। এখানকার উৎপাদিত পাটের মান ভালো। এবারও আমরা বিপুল পরিমাণ পাট কিনেছি। যশোর আঞ্চলিক কৃষি অফিসের উপপরিচালক বীরেন্দ্র নাথ মজুমদার বলেন, যশোরে এবার পাটের ভাল ফলন হয়েছে। কৃষক তার ক্ষেতের পাট বিক্রি করা শুরু করেছেন। দাম ভালো পাওয়ায় তারা দারুন ভাবে খুশি। আশা করছি আগামীতে পাটের চাষ ব্যপক ভাবে বৃদ্ধি পাবে, লাভবান হবেন পাটচাষীরা।
ই-পাসপোর্ট বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
তথ্য বিবরণী
ই-পাসপোর্ট বিষয়ে খুলনার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় জুম অ্যাপে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-পাসপোর্ট নতুন মাত্রা যুক্ত করবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে ই-পাসপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। এছাড়া অনলাইনে জুমে অ্যাপে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা যুক্ত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, িি.িবঢ়ধংংঢ়ড়ৎঃ.মড়া.নফ এ ওয়েব সাইটে প্রবেশ করে একজন গ্রাহক ঘরে বসে কোন রকম ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন। ই-পাসপোর্টে আবেদনকারী নিজেই আবেদন ফরম পূরণ এবং সাবমিট করবেন ফলে এ পদ্ধতিতে আবেদনপত্র ভুল হওয়ার শঙ্কা থাকবে না । আবেদনকারী নির্ধারিত পাঁচটি ব্যাংক ছাড়াও ঘরে বসে মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এটি ছবি প্রদান ও সত্যয়নের ঝামেলামুক্ত, মোবাইল এসএমএস এবং অনলাইন ট্রাকিং সুবিধা রয়েছে। ই-পাসপোর্ট বহুসংখ্যক সিকিউটি ফিচার সম্বলিত একটি বিশ^মানের পাসপোর্ট।
খুলনায় বিশ্ববস উপলক্ষে আলোচনা সভা
তথ্য বিবরণী
খুলনায় বিশ^ বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য আবাসন : ভবিষ্যতের উন্নত নগর’। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং গণপূর্ত বিভাগ ও খুুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড. মোহাম্মদ শাহানুর আলম, খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান। এতে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জিয়াউর রহমান। দিবসটি উপলক্ষে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান। অতিথিরা বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার আবাসন নিশ্চিতে ব্যাপক কাজ করে যাচ্ছে। গরীব অসহায় মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয় প্রকল্প, জমি আছে ঘর এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে খুলনার বস্তি এলাকাগুলোকে চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। মতবিনিময় সভায় অনলাইনে জুমে অ্যাপে উপজেলা নির্বাহী অফিসাররা যুক্ত ছিলেন।
চিকিৎসা সামগ্রী বিতরণ কালে সিটি মেয়র
দেশকে উন্নত বিশ্বে পরিণত করাতে হলে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার কোন বিকল্প নেই
খবর বিজ্ঞপ্তি
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন কনসানট্রেটর, মাস্ক, হ্যা- সেনিটাইজার, সাবান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এ সকল চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এসকল চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামছুল আহসান মাসুম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মীর মো. বরকত আলী। এসময়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাড় করাতে হলে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার কোন বিকল্প নেই। বাংলার প্রতিটি মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনার লক্ষ্যে আওয়ামী লীগের এই কার্যক্রম। মানুষের ৫টি মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন উৎসর্গ করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বাঙালির দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার সকল কর্মসূচি বাস্তবায়ন করছেন। এই কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীসহ চিকিৎসকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।
খুলনায় বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
তথ্য বিবরণী
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর উদ্বোধন করেন। বিশ^ শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ^ গড়ি নতুন করে’। অতিথিরা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে। শিশুর প্রতি যে কোন নির্যাতন প্রতিরোধে সকলকে এক হয়ে কাজ করতে হবে। শিশুর প্রতি কোন অবিচার না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাঁরা আরও বলেন, সাঁতার না জানার কারণে অনেক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। এজন্য সকল শিশুকে সাঁতার শেখাতে অভিভাবকদের প্রতি অতিথিরা অনুরোধ জানান। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা উপস্থিত ছিলেন। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দাকোপে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার।
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে কাটাবুনিয়া খাল থেকে নওশের আলী শেখ (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। সে পানখালী ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার হারেজ আলী শেখের ছেলে। গতকাল সোমবার বেলা ১০টার দিকে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ এ লাশ উদ্ধার করেন। থানার ওসি তদন্ত স্বপন কুমার রায় বলেন তার ধারণা মতে নওশের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। লাশের শরীরে এমন কিছু চিহ্নও তিনি পেয়েছেন। তারপরও যেহেতু একদিন আগে থেকে নওশের নিখোঁজ ছিলেন এবং লাশটি খাল থেকে তুলেছেন নানা কারণে ময়না তদন্তের জন্য লাশটি তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ ব্যাপারে তিনি থানায় একটি অপমৃত মামলাও রুজু করেছেন বলে জানান।
বন্ধ ঘোষিত পাটকল রাষ্ট্রীয় খাতে রেখেই চালু ও আধুনিকায়নসহ শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
বন্ধ ঘোষিত পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই পুনরায় চালু ও আধুনিকায়নসহ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং বর্তমান কর্মরত শ্রমিকদের বহাল রাখার দাবীতে সোমবার বেলা ১১টায় ইষ্টার্ণ জুট মিল গেটস্থ খুলনা-যশোর রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খানজাহান আলী থানা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য ও থানা সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা এবং পরিচালনা করেন মহানগর সম্পাদকম-লীর সদস্য ও থানা নেতা কমরেড আমিরুল ইসলাম। মানববন্ধনে বক্তৃতা করেনÑওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু, খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেজেআই জুট মিলের সিবিএ-এর সাবেক সাধারণ সম্পাদক শ্রমিকনেতা হারুন-অর-রশীদ মল্লিক, পার্টির জেলা সদস্য ও ফুলতলা থানা কমিটির সভাপতি কমরেড সন্দীপন রায়, সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলু, পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, আলিম জুট মিল সিবিএ-এর সাবেক সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রশীদ, ওয়ার্কার্স পার্টির ফুলতলা থানা কমিটির নেতা কমরেড আঃ মজিদ মোল্লা, পার্টির জেলা নেতা আঃ হামিদ মোড়ল, হাফিজুর রহমান, খানজাহান আলী থানা পার্টির নেতা ফারুখ মাস্টার, খান ইলিয়াস, মজিবার রহমান, আব্দুর রউফ, নারী নেত্রী রোকেয়া বেগম, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, ফুলতলা থানা সভাপতি প্রভাষক গৌতম কুমার কু-ু, ছাত্র মৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল রাকিব উজ্জ্বল, মেহেরুননেছা, এজাজ আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে বলেন, ১৪ দলের ২৩ দফা দাবী বাস্তবায়নের কথা উল্লেখ করে রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল কোনো ভাবেই পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া যাবে না। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের প্রস্তাবনা অনুযায়ী মাত্র ১২শ’ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একই সাথে বর্তমান কর্মরত শ্রমিক-কর্মচারীদের বহাল রাখা এবং অবসরকালীন ও কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা সরকারের প্রতিশ্রুতি মোতাবেক পরিশোধ করে ১৪ দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জোর আহ্বান জানান।
ফকিরহাটে শতভাগ স্বাক্ষরতা অর্জনের লক্ষ্যে ওরিয়েন্টেশন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শতভাগ স্বাক্ষরতা অর্জনের লক্ষ্যে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান।
এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। এসময় প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, অসিম কুমার সমাদ্দার, ফকির মনিরুজ্জামান, বিথি সরকার, দুর্গা রানী ঘোষ, ইউপি সচিব মো: সোহেল রানা, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, মো: হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষক ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
মেম্বরকে ১০ হাজার টাকা দিয়েও ঘর জোটেনি বৃদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরের খেদাপাড়া ইউপির সাত নম্বর ওয়ার্ডের মেম্বর তায়জুল ইসলাম মিলনের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক বৃদ্ধার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, মেম্বর মিলন তার ওয়ার্ডের কদমবাড়িয়া গ্রামের সেলিনা বেগমকে সরকারি ঘর দেওয়ার কথা বলে চার বছর আগে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। দীর্ঘদিন মেম্বরের পিছু হেঁটে সেই ঘর পাননি বৃদ্ধা। টাকা ফেরত চাইতে গেলে মেম্বর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। সেলিনা বেগমের পঙ্গু স্বামীকে ভাতার কার্ড করে দিয়ে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে এই মেম্বরের বিরুদ্ধে। এছাড়া বৃদ্ধার মেয়ের মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার নামে তিন হাজার টাকা নিয়ে কার্ড না করার অভিযোগ করা হচ্ছে মিলনের বিরুদ্ধে। এসব ঘটনায় মেম্বর মিলনের শাস্তি চেয়ে ও টাকা উদ্ধারের দাবিতে সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধা। সেলিনা বেগম বলেন, আমার স্বামী সিরাজুল ইসলাম দশ বছর ধরে পঙ্গু। তিনি কাজ করতে পারেন না। অনেক কষ্টে সংসার চলে। চার বছর আগে একদিন মিলন মেম্বর আমার বাড়ি গিয়ে বিশ হাজার টাকা চেয়ে ঘর দেওয়ার কথা বলে। আমার হাতে টাকা ছিল না। মেম্বর টাকার জন্য অন্তত ১৫ দিন আমার বাড়ি গেছে। পরে ঘরের আশায় আমি মাসিক দুই হাজার টাকা সুদ হিসেবে ১০ হাজার টাকা নিয়ে মেম্বরকে দিই। এরপর আর ঘর পাইনি। মেম্বরের পিছনে অনেক হেঁটেছি। আজ না কাল এভাবে মেম্বর ঘুরাচ্ছে। এখন টাকা ফেরত চাইলে মেম্বর হুমকি দিচ্ছে। এরমধ্যে দুই-তিন বছর আগে আমার স্বামীকে বয়স্কভাতার কার্ড করে দিয়ে মেম্বর পাঁচ হাজার টাকা নিয়েছে। আমার মেয়ের গর্ভকালীন ভাতা দেবে বলে তিন হাজার টাকা নিয়ে কার্ড দিইনি। আমি মিলন মেম্বরের বিচার চাই। সেলিনা বেগমের প্রতিবেশী বাবুল হোসেন বলেন, মিলন ওই মহিলার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি গ্রামের অনেকেই জানে। তাছাড়া মেম্বর নিজে আমার কাছে স্বীকার করেছে। ‘জমি আছে ঘর নাই’- প্রকল্পের অধিনে বছর চারেক আগে মণিরামপুরে একলাখ টাকার ঘরের তালিকা শুরু হয়। তখন ঝাঁপা, মনোহরপুর, ভোজগাতী, মণিরামপুর সদর ইউনিয়নে অনেকে ঘর পেয়েছেন। পরে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। সেই ঘরই সেলিনা বেগমকে দিতে চেয়েছিলেন মিলন মেম্বর। এদিকে মোটা অংকের টাকা নিয়ে বিধবাভাতা করিয়ে দেওয়া এবং কার্ডের নাম করে টাকা নিয়ে কার্ড না দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে মেম্বর মিলনের বিরুদ্ধে। কদমবাড়িয়া গ্রামের মৃত আক্কাজ মিস্ত্রির স্ত্রী রুব্বান বেগম বলেন, এক বছর আগে বিধবা ভাতার কার্ড করে দিয়ে দুই কিস্তিতে মিলন মেম্বর ছয় হাজার টাকা নেছে। একই গ্রামের কালু মিয়া বলেন, মিলন মেম্বর পরপর দুই বার মেম্বর হয়েছে। প্রথমবার পাশ করার পর আমারে বয়স্কভাতার কার্ড দেবে বলে দুই হাজার টাকা নেছে। আজও কার্ড পাইনি। মাহমুদকাটি গ্রামের ভ্যান চালক ইয়াকুব বলেন, আমার স্ত্রীর গর্ভকালীন ভাতা দেবে বলে চার বছর আগে মিলন মেম্বর একহাজার টাকা নেছে। কার্ডও পাইনি, টাকাও ফেরত দিইনি। এমন অভিযোগ মিলনের বিরুদ্ধে বহু রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। বিষয়গুলো তদন্ত করে মিলনের শাস্তির দাবি তাদের। তবে অভিযোগের ব্যাপারে মেম্বর তায়জেল ইসলাম মিলন বলেন, আমি সেলিনা বেগমের কাছ থেকে ঘর দেওয়ার নামে কোন টাকা নিইনি। কোন কার্ড করতে আমি টাকা নিইনা। জানতে চাইলে ইউএনও সৈয়দ জাকির হাসান বলেন, বষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে কোন ছাড় হবে না।
নোয়াখালীতে নারীকে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ খুলনা ইসলামী আন্দোলনের
খবর বিজ্ঞপ্তি
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও লম্পটদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে বিষয়টি জনগণের নজরে আসে। এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং গ্রেফতারকৃত দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বারবার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক, নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। যে কারণে ধর্ষণ এবং বর্বোরোচিত নারী নির্যাতন দেশে এখন মেগাসিরিয়ালে রূপ নিয়েছে। এক একটি লোমহর্ষক ঘটনার অবতারণা হওয়ার পরেই চলে আসে আরেক লোমহর্ষক ঘটনা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্রেফতারকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় খুলনাসহ দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। তারা আরো বলেন, আমরা মনে করছি বিচার বিভাগে ক্ষমতাসীন সরকারের হস্তক্ষেপ বারবার এমন ঘটনার জন্ম দেয়। সুতরাং দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে না পারলে ধর্ষণ ও লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা আরো কত অবলোকন করতে হবে তার কোন ইয়ত্তা নেই। বিবৃতিতে আরো বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকা- স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই। বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ, কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম প্রমুখ।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকতে হবে। এজন্য সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা জরুরী। তিনি বলেন, যে সব রোগের প্রতিষেধক নেই তা ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা যায়। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে প্রতিরোধমুলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে সিটি মেয়র উল্লেখ করেন। সিটি মেয়র সোমবার সকাল ৯টায় নগরীর ৩১ নং ওয়ার্ডস্থ চানমারী এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশকনিধন কার্যক্রম ও সচেতনতামুলক প্রচারাভিযান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি হ্যান্ড ¯েপ্রর মাধ্যমে ঔষধ ছিটিয়ে ২১দিন ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার, এফসিডিও ও ইউএনডিপি’র অর্থায়নে কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের ওয়ার্ড সিডিসি’র সদস্যগণ এ কার্যক্রম বাস্তবায়ন করছে। কেসিসি’র স্থানীয় কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা, কেসিসি’র সহকারি কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানী, আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ক্রীড়াচক্রের সভাপতি মোঃ শামীমুর রহমান শামীম, সূর্য্যরে কিরণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম কিরণ, আলোর পথে যুব সংস্থার সভাপতি রহিমা আক্তার মনি, মহিলা নেত্রী ফেরদৌসি সুলতানা সাথী, শাহিনা বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাম জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনে যাত্রাকালে পুলিশের বেধড়ক লাঠি চার্জ, বাধা, হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ব পাটকল অবিলম্বে চালু, দুর্নীতিÑভুলনীতি-লুটপাট বন্ধ, অবসরপ্রাপ্ত কর্মরত বদলী-অস্থায়ী শ্রমিকদের সকল বকেয়া প্রদানসহ ১৪ দফা দাবীতে বাম গণতান্ত্রিক জোট আহুত প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও-এর সমর্থনে খালিশপুর প্লাটিনাম জুট মিল গেট হতে খালিশপুর জুট মিল গেট পর্যন্ত ভুখা মিছিল ও জমায়েত বিকেল ৫টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে কর্মসূচি পালিত হয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সভাপতিত্বে এবং টিইউসি, জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দনের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুব ইউনিয়ন মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, গণসংহতি আন্দোলন, খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক হাওলাদার, রুস্তম আলী মোল্যা, মোঃ আবুল হাসেম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সনজিত ম-ল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর সম্পাদক অনীক ইসলাম, ছাত্র ইউনিয়ন বিএল কলেজ শাখার সভাপতি সোমনাথ দে প্রমুখ। অনুরূপ কর্মসূচিতে একই সময়ে ইষ্টার্ণ জুট মিল গেট থেকে পথের বাজার পর্যন্ত ভুখা মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খানের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা মেহেদী হাসান বেল্লালের সঞ্চালনায় এ সভায় বক্তব্য বক্তব্য রাখেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় বিকল্প সদস্য গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য আনিসুর রহমান মিঠু, গণসংহতি আন্দোলন, ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়ার রহমান, শ্রমিকনেতা মোঃ জাকির সরদার, মোঃ কামরুজ্জান, রফিকুল ইসলাম প্রমুখ এবং রাজঘাট জেজেআই জুট মিল থেকে কার্পেটিং মিল পর্যন্ত ভুখা মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিকনেতা শামসেদ আলম শমশেরের সঞ্চালনায় এ জমায়েতে বক্তব্য রাখেনÑওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা নজরুল ইসলাম মল্লিক, সামস্ শারফীন শ্যামন, রবিউল ইসলাম, নাজমুল ইসলাম প্রমুখ।
এ সকল জমায়েতে বক্তারা বাম গণতান্ত্রিক জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের উদ্দেশ্যে কার্যালয়ে অভিমুখে যাত্রাকালে পুলিশের বেধড়ক লাঠি চার্জ, বাধা, হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান। এছাড়া গতকাল খুলনায় শ্রমিক আন্দোলনরত নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রাণির নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহের মালিক শ্রমিক তথা এদেশের জনগণ। পাটকল ও পাটশিল্পের ধ্বংসের পিছনে বিজেএমসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভ্রান্তনীতি, লুটপাট, দুর্নীতিই দায়ী। অথচ দুর্নীতিবাজদের অন্যায়ের কোনো প্রতিকার না করে তার দায় সম্পূর্ণ শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে মিলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন সরকারের আমলে ৪৫ হাজার কোটি টাকা খেলাপী ঋণ মওকুফ করা ও ভাড়া ভিত্তিক রেন্টাল, কুইক-রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ৬২ হাজার কোটি টাকা ভর্তুকী দেয়া হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, ৫ হাজার কোটি টাকার শ্রমিক বিদায় নয়, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-এর প্রস্তাবনা অনুযায়ী ১২শ কোটি টাকা ব্যয় করে পাটকলগুলো আধুনিকায়ন করতে হবে, তদন্তপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি’র কর্মকর্তাদের দুর্নীতির বিচার করতে হবে, ২০১৩ সালের জুলাই হতে অবসর প্রাপ্ত শ্রমিকদের ক্ষতিপূরণসহ পাওনা এককালীন পরিশোধ করতে হবে. ২০১৯ সালের ৬টি বিল ও ঈদুল আজহার বোনাস অবিলম্বে পরিশোধসহ ১৪ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।
খুলনা জেলা ও মহানগর যুব ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে গতকাল ০৪ অক্টোবর সন্ধ্যায় নগরীর ২৪ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলদার এ সামগ্রী বিতরণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসংগঠনের খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, যুব নেতা অধ্যাপক বিজয় মৈত্র, মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, টিইউসি নেতা সাইদুর রহমান বাবু, মোঃ বেলাল হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ এ সময়ে করোনা সংক্রমণ রোধে সকলকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। নেতৃবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে আন্তরিক ও যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।
পাইকগাছায় এসএমএ মাজেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি
অবশেষে খুলনার পাইকগাছায় এসএমএ মাজেদ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। প্রকাশ, উপজেলার এসএমএ মাজেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোতাহার হোসেন অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ায় পদটি শূন্য হয়। নিয়োগ পরীক্ষা নিয়ে তিনবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৮জন শিক্ষক উক্ত পদে আবেদন করেন। যার মধ্যে সোমবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ১১জন অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্ত্বাবধায়নে নিয়োগ বোর্ডের সকলের স্বচ্ছতা ও আন্তরিকতায় পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শামীম হোসেনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ বোর্ড নিয়োগ প্রদান করেন। এ ব্যাপারে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী স্বপন কুমার জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর হয়েছে। একই কথা বলেন, অপর পরীক্ষার্থী ¯েœয়ারা খাতুন। প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত শামীম হোসেন জানান, এ যাবৎকালে যতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছি এটাই কোন প্রকার সুপারিশ, দেনদরবার ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শতভাগ স্বচ্ছতার উপর নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টা করেছি এবং নিয়োগ বোর্ডের সকলের সহযোগিতায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে সচেষ্ট হয়েছি। উপজেলা প্রশাসন থেকে বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়।
যৌন হয়রানির অভিযোগে মামলা শরণখোলার দুই শিক্ষক কারাগারে
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় বাগেরহাটের শরণখোলার একটি সরকারী হাই স্কুলের দুই শিক্ষককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জানাগেছে, উপজেলার রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের (ভোকেশনাল শাখার) দশম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক মোঃ শাহিনুজ্জামানের বিরুদ্ধে। বিষয়টি ওই ছাত্রী চলতি বছরের ১৮ জানুয়ারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজীকে অবহিত করেন। কিন্তু প্রধান শিক্ষক শাহিনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন না করে উল্টো ওই শিক্ষার্থীকে তিরস্কার করলে তার অপমান সইতে না পেরে তিনি বিষ পান (ইদুর মারার ওষুধ) করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে স্কুলের সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামান (৪৪) এবং প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ গাজী (৫৮) কে বিবাদী করে গত ২৩ জানুয়ারী শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৫ অক্টোবর (সোমবার ) দুপুরে ওই শিক্ষকদ্বয় আদালতে হাজির হলে নারী-শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মোঃ নুরে আলম তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার বাদী সুত্রে জানা যায়।
বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে নগরীতে ছাত্রদলের মিছিল
খবর বিজ্ঞপ্তি
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে নগরীতে সর: মজিদ মেমোরিয়াল সিটি কলেজের বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিলটি শহরের পিটিআই মোড় প্রদক্ষিণ করে সিটি কলেজ গেটে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্তিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদল এর সহ সভাপতি আব্দুল্লাহ কিমিয়া সাদাত, যুগ্ম সাধারন সম্পাদক ইস্তি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত আহমেদ রিকি, মিরাজ শাহীন শুভ, সহ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রাসেল সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ফজলে রাব্বি, মুশফিক সালেহীন টিপু, ইমরান সালেহ সিফাত, হাফিজুর রহমান, আমিনুজ্জামান সুজন, রাকিব হাসান তাজ, নাজির মাহমুদ নিবীর, মারজান খান, পারভেজ শেখ, মেহেদী হাসান ইমু, তামিম খান, হাসিবুর রহমান প্রমুখ
আব্দুস সালাম মুর্শেদী বাফুফে এর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল
তেরখাদা প্রতিনিধিঃ
খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় তেরখাদায় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল গতকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী কেএম আলমগীরের পরিচালনায় একটি পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, শেখ তবিবুর রহমান, এফএম মনিরুজ্জামান, মোঃ বুলবুল আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, আব্দুর রাজ্জাক রাজা, মোঃ নাজমুল ইসলাম, ফরিদ মোল্যা, শওকত মোল্যা, কাজী কামাল, হিরাঙ্গীর হোসেন, জিল্লুর রহমান নানুœ, জাহাঙ্গীর আলম, মোঃ জনাব আলী শেখ, সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মোড়েলগঞ্জে অভিভাবক নির্বাচন সম্পন্ন
মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে সোমবার সকালে ২৪৮ নং রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী অভিভাবক, এস.এম.সি সদস্য ও পি.টি.এ সদস্যদের নিয়ে আনন্দমুখর পরিবেশে ২০২০ সনের নতুন স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী ছাত্র-ছাত্রী অভিভাবক ও ছাত্র-ছাত্রী অভিভাবক ছয়জন সদস্য নির্বাচন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফারজাহা বিথি, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ইউপি সদস্য আলম মৃধাসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে মারপিট করার প্রতিবাদে মোড়েলগঞ্জে মানববন্ধন
আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামে এক গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে মানবন্ধন করা হয়েছে। ‘মানব কল্যানে আমরা’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা প্রথমে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও পরে মোড়েলগঞ্জ প্রেস কাব সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করে। কুকুর নিধন নয় ধর্ষক নিধন করুন, ধর্ষকদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ধর্ষকদের ঠাই নাই আমার সোনার বাংলায়, সুযোগ নয় নিরাপত্তা দিতে শিখি’ প্রভৃতি ব্যানার নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, এইচএম সুলাইমান আবিদ, মাহিন ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গৃহবধূকে নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ন্যাক্কারজনক ঘটনোর সাহস না পায়।
মোড়েলগঞ্জের জিউধরায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলিত শ্রী-শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার সহ মন্দিরের ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পূর্বেল কমিটির সভাপতি বানী কান্ত মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য শ্রী অতীন্দ্র নাথ হালদার দুলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক সভাপতি শ্রী নরেন্দ্র নাথ সরকার, সাবেক সভাপতি সুদাম চন্দ্র হালদার, সহ-সভাপতি পরবন্ধু সরকার, গোপাল কৃষ্ণ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক নিকুঞ্জ বিহারী সুতার, দিপক কুমার সরকার, পরিমল কান্তি হালদার, রনজিব হালদার, কোষাধ্যক্ষ নিধির রঞ্জন গোল্দার, সুরাজ চন্দ্র রায়, শিক্ষক কমলেশ চন্দ্র বেপারী, মোড়েলগঞ্জ পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী শিব সজল যীশু ঢালী, সঞ্জয় কুমার তালুকদার স্থানীয়রা।
বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানকে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের শুভেচ্ছা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান এর আজন্ম লালিত সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে শুদ্ধাচার চর্চা ও কর্মক্ষেত্রে কৌশল বা¯তবায়নের জন্য বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান জাতীয় শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হয়ে গত ২৭ সেপ্টেম্বর রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কেএম মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) এর নিকট হতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহন করেন। খুলনা বিভাগীয় শ্রম পরিচালক এ পদে ভুষিত হওয়াতে সোমবার বেলা ১২ টায় বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে শ্রম পরিচালক মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেডারেশনের নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মুন্সি লিয়াকত আলী, মোঃ সাইফুল ইসলাম, আঃ ওহাব, সেকেন্দার আলী, নিজাম উদ্দিন, আঃ ছালাম, খালেক, বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, সেকেন্দার আলী, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস , সোবহান মোল্লা, কামরুল ইসলাম, সাত্তার, আতিয়ার মোল্লা, কুদ্দুস খান, বাবুল খা, বখতিয়ার সিকদার,ওবায়দুর রহমান বিল্লাল শেখ , নজরুল ,খায়রুল, আতিয়ার মোল্লা, মাহফুজ , আজিজুল, আমির মুন্সি প্রমুখ । উল্লেখ্য ,শ্রম অধিদপ্তরের একমাত্র পরিচালক হিসেবে বিভাগীয় শ্রম দপ্তর , খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান অনন্য গৌরব অর্জন করেছেন ।
রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবীতে ইষ্টার্ণ গেটে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল সমুহ রাষ্ট্রীয় খাতে রেখে পুনরায় চালু ও আধুনিকায়ন করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে ৫ অক্টোবর সোমবার সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১ ঘন্টা খানজাহান আলী থানা ওয়ার্কার্সপার্টির উদ্যোগে ইষ্টার্ণগেটে মানববন্ধন কর্মসূচি পালন করে । খানজাহান আলী থানা ওয়াকার্সপাটির সভাপতি আঃ সত্তার মোল্লার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য দিপঙ্কর সাহা দিপু। সরদার আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কমরেড মফিদুল ইসলাম, কমরেড মিজানুর রহমান, মারুফুল ইসলাম, হারুনুর রশিদ মল্লিক, খলিলুর রহমান, আঃ মজিদ মোল্লা, আঃ রশিদ, অধ্যক্ষ রেজওয়ান হোসেন রাজ, নাইমুর রহমান উজ্জল প্রমুখ ।
আইইবি খুলনা কেন্দ্রের নির্বাচিত নেত্রীবৃন্দের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তÍান্তর
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
দেশের সবচেয়ে প্রাচীন এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের ২০২০, ২০২১ ও ২০২২ মেয়াদের জন্য নব-নির্বাচিত নেত্রীবৃন্দের কাছে বিদায়ী নেতৃবৃন্দ দায়িত্ব হস্তান্তর করেন। রবিবার সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে আইইবি খুলনা কেন্দ্রে চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ ও সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ সংগঠনের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন। আইইবি খুলনা কেন্দ্রের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ ও বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন এর উপস্থিতিতে বিদায়ী সম্মানী সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সোবহান মিয়া নব-নির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদের নিকট আনুষ্ঠানিক ভাবে এ সংক্রান্ত ফাইল হস্তান্তরের মধ্যে দিয়ে দায়িত্ব অর্পণ করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ) অধ্যাপক ড. প্রকৌশলী সোবহান মিয়া, ভাইস-চেয়ারম্যান (এডমিনিস্ট্রেশন, প্রফেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার) প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, বিদায়ী ভাইস-চেয়ারম্যান (এডমিনিস্ট্রেশন, প্রফেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার) প্রকৌশলী এমডি কামাল উদ্দিন, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন সহ বর্তমান ও বিদায়ী কাউন্সিল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীগণ সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন। বিদায়ী সম্মানী সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সোবহান মিয়া প্রকৌশলী সমাজের উন্নয়নে এবং বর্তমান সরকারের ভিশন ও মিশন সফল করার লক্ষ্যে নব-নির্বাচিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ ও সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ অংশগ্রহণকারী প্রকৌশলীগণকে অভিনন্দন জানান এবং আগামীতে আইইবি খুলনা কেন্দ্রের সকল কর্মসূচীতে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে বর্তমান কমিটিকে সবধরনের সহযোগিতা করার আহবান জানান।
দেবহাটার কুলিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির মতবিনিময়
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটার কুলিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকার গন্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা এক মতবিনিময় সভায় মিলিত হন। কুলিয়া ১নং বিটের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময়ে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন দূর্গাপূজাকে শান্তিপূর্ন ও নির্বিঘেœ করার লক্ষ্যে এবং কুলিয়া ইউপিসহ উপজেলার সকল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ১নং বিটের অফিসার এসআই হুমায়ুন কবির, এএসআই সুজিত, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার, ইউপি সদস্য অচিন্ত কুমার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন প্রমুখ। প্রধান অতিথি ওসি বিপ্লব কুমার সাহা এসময় উপজেলার বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে এবং প্রতিরোধ করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। ওসি বিপ্লব কুমার সাহা এসময় বলেন, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপ্রায় চালায় সেটা পুলিশ কঠোর হস্তে দমনে দৃড় প্রতিজ্ঞ। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে ওসি জানান, আগামী দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শেষে বহেরা এলাকার ১ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য কর্তৃক ফেন্সিডিল ধরে দেয়ার জন্য তাকে কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম ১ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন এবং এলাকার জনগনের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।
দেবহাটা থানায় গরু চুরি মামলায় ১ জন আসামী গ্রেফতার
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা থানায় গরু চুরি মামলায় ১ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-০৪/১০/২০২০ তারিখ এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির ও এএসআই সুজিত বিশ^াস সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন হিরারচক গ্রাম থেকে দেবহাটা থানার মামলা নং-০৬(০৯)২০২০ এর আসামী ১। মোঃ মোকলেছুর রহমান, পিতা-আমজাদ গাজী, সাং-হিরারচক, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মহেশপুরে মাতৃভাষা গনগ্রন্থাগারের পক্ষ থেকে গুনি শিক্ষক নাজের আলীকে সম্মাননা প্রদান
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
আন্তর্জাতিক শিক্ষক দিবস উজ্জাপন উপলক্ষে মহেশপুর মাতৃভাষা গনগ্রন্থাগারের পক্ষ থেকে গুনি শিক্ষককে সম্মাননা প্রদান ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এর উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাতৃভাষা গনগ্রন্থাগারের সদস্য শহিদুল ইসলাসের সভাপতিত্বে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামে মাতৃভাষা গনগ্রন্থাগারে গুনি শিক্ষক হিসেবে শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যারয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজের আলীকে সম্মাননা প্রদান ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এর উপর কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে প্রস্কার বিতরন করা হয়। সম্মাননা প্রদান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেন্য শিক্ষাবিদ,প্রাক্তন চেয়ারম্যান,মাউশিবি যশোরে’র প্রফেসার আমিরুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের প্রধান জিএম রাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতৃভাষা গনগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এমকে টুটুল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সরকারী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক নিখিল পাল ও আালমগীর হসেন প্রমুখ। অনষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর আবৃত্তি সংসদের সভাপতি ও আবৃত্তিকার মিঠু জাফিজ। অনষ্ঠান শেষে মাতৃভাষা গনগ্রন্থাগারের পক্ষ থেকে গুনি শিক্ষক হিসেবে শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যারয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজের আলীকে সম্মাননা প্রদান ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এর উপর কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে প্রস্কার বিতরন করা হয়।
মহেশপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে অবাধে চলছে মহেশপুরের জলুলী বিলে মাছ ধরা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
আদালতের দেওয়া ১৪৪ ধারা ভঙ্গ করে অবাধে চলছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী বিলে মাছ ধরার কাজ। ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থাকার কারণে তারা আদালতের রায়কে অবমাননা করে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মাছ ধরার কাজ। গতকাল সোমবার সকালে জলুলী বিলে গিয়ে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভাড়াটিয়া জেলেদের দিয়ে বিল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে।
জলুলী গ্রামের আব্দুল করিম জানান, বিলটি সরকারের কাছ থেকে ডাক না পাওয়ার কারণে বিলের সীমানায় মালিকানা জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলাম। কিন্তু অতি বৃষ্টির কারণে সরকারের জলমহল ও আমাদের জলমহলটি একাকার হয়ে যায়। যারই কারণে মাছ ধরা বন্ধ রাখার জন্য আদালতে ১৪৪ ধারা আবেদন করা হয়। বিজ্ঞ আদালত গত ২৭ আগস্ট জলুলী বিলের উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও জলুলী গ্রামের বাবলু, জামাল হোসেন, রফি ব্যাপারী, আয়ুব হোসেনসহ সরকার দলীয় নেতা-কর্মীরা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ ধরে চলেছে।
রফি ব্যাপারী জানান, সরকারের কাছ বিলটি ইজারা নিয়ে আমরা চাষ করে আসছি। বিলের পাশে মালিকানা জমি থাকলেও অতি বৃষ্টির কারণে এখন আর চেনার উপায় নেই কোনটি বিল কোনটা পুকুর। তারপরও আমরা জলুলী গ্রামের আব্দুল করিমকে বসে মিমাংসা করার জন্য বলেছিলাম।
ইউপি সদস্য মফিজ উদ্দীন জানান, আমাদের লিজ নেওয়া জল-মহলের সীমানা হতে তারা প্রতিদিন মাছ ধরে চলেছে। তারা আদালতের ১৪৪ ধারা পর্যন্ত মানছেন না। তিনি আরও জানান, গত ১০ দিনে বিল ও আমাদের লিজ নেওয়া জলমহল থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে বিক্রি করেছেন।
মহেশপুর থানার এসআই রাকিবুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে তারা মাছ ধরে চলেছে। আমি তাদেরকে শেষবারের মত নিষেধ করে এসেছি। এরপরও যদি তারা মাছ ধরার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।
প্রভাবশালী সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে জমি দখলের চেষ্টা কয়রায়
কয়রা প্রতিনিধি
সরকারি এক প্রভাবশালী কর্মকর্তার শ্যালক প্রভাব কাটিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করায় কয়রা প্রেস কাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ। সোমবার সকাল ১১ টায় কয়রা প্রেসকাবে উপজেলার ঘুগরাকিিট গ্রামে জুলফিকার আলী সানা সংবাদ সম্মেলন করে এ ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, তার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি থেকে বঞ্চিত করতে সরকারি কর্মকর্তার শ্যালক তার নামে ১৮ টি মিথ্যা মামলা করে তাকে হয়রানী করছেন। তিনি বলেন, ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাবেক ছাত্র শিবির নেতা শাহিনুর রহমান শাহীন সানা তার দুলাভাই সচিবালয়ে কর্মরত আঃ আহাদের প্রভাব খাটিয়ে আমার জমি দখলের জন্য জোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তিনি বলেন, ৩ টি খতিয়ানে আমার দখলীয় ৫৩ শতক রেকর্ডিও সম্পত্তি যা আমি দীর্ঘদিন ভোগ দখলে আছি। কিন্তু সরকারি উর্দ্ধতন কর্মকর্তা আঃ আহাদের ফোন পেয়ে স্থানীয় সরকারি প্রশাসন সঠিক কাজ করতে বাঁধাগ্রস্থ হচ্ছে। যে কারনে আমি খুলনা জেলা প্রশাসক সহ উপজেলা প্রশাসনের নিকট একাধীক অভিযোগ করেও সচিবলায়ে দুলাভাইয়ের ফোনের কারনে আমি বার বার মিথ্যা মামলায় হয়রানী হচ্ছি। তিনি বলেন, সাবেক ছাত্র শিবিরের নেতা শাহীন সানা দুলাভাইয়ের দাপটে স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন না করে অধিকাংশ সময় আমার বিরুদ্ধে ১৮ টি মামলার তদবীর করতে উপজেলা সদরে সময় ব্যয় করেন। সে জন্য স্থানীয় জনগন শাহিনুর রহমান শাহীন সানার বিরুদ্ধে বিভিন্ন মহলে অভিযোগ করেও দুলাভাইয়ের সুপারিশে পার পেয়ে গেছে। এক প্রশ্নের জবাবে জুলফিককার সানা সাংবাদিকদের জানান, ছাত্র জীবনে শাহিনুর রহমানের রাজনৈতিক কর্মকান্ড এলাকাবাসী অবগত। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তার দুলাভাইয়ের টেলিফোনের কারনে থেমে যাওয়ায় আমি হয়রানীর শিকার হচ্ছি। তিনি আরও বলেন, এলাকাবাসী স্থানীয় প্রতিষ্ঠান থেকে শাহীনকে বারবার বদলীর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুলাভাইয়ের কারনে। তাই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট দুলাভাই ও তার শালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানাচ্ছি।
আঁঠারমাইলে মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রবিউল ইসলামের গণসংযোগ
আঁঠারমাইল (খুলনা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব রবিউল ইসলাম (রবি) গতকাল বিকালে আঁঠারমাইল বাজার, বেতাগ্রাম ওয়ার্ড, বাদুড়িয়া ওয়ার্ড ও ঘোষড়া ওয়ার্ডে মোটর শোভাযাত্রা সহকারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেশবপুরে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার দুপুরে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডকে গতিশীল করার লক্ষে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার খান, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ি ইউনিয়নের আহবায়ক কাজী আলমগীর, বিদ্যানন্দকাটি ইউনিয়নের আহবায়ক রবিউল ইসলাম, সুফলাকাটি ইউনিয়নের আহবায়ক শাহীন আলম ও হাসানপুর ইউনিয়নের আহবায়ক তুহিন রেজা।
রামপালে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলায় গ্রাম আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাম আদালতের মাধ্যমে অসহায় মানুষেরা তাদের ন্যায্য বিচার পাচ্ছেন। জানাগেছে, উপজেলার ১০ টি ইউনিয়নে জুলাই/২০২০ থেকে সেপ্টেম্বর /২০২০ পর্যন্ত চলতি কোয়াটারে গ্রাম আদালতে মোট মামলা দায়ের হয়েছে ১১৪ টি। সমাধান হয়েছে ১২৪ টি, মামলার রায় বাস্তবায়ন হয়েছে ১০২ টি। ক্ষতি পুরন হিসাবে আদায় হয়েছে ৬,৪৬,২৬০/- টাকা এবং চলমান আছে ১৯ টি মামলা। এবং মোংলা উপজেলায় মামলা দায়ের হয়েছে ১২২ টি, মামলা নিস্পত্তি হয়েছে ৯২ টি। মামলার রায় বাস্তবায়ন হয়েছে ৭১ টি। ক্ষতি পুরন হিসাবে আদায় হয়েছে ৫,৭০,৪৫০/- টাকা। মামলা চলমান আছে ৩০ টি। বিষয়টি রামপাল ও মোংলা উপজেলার সমন্বয়কারী মো. আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।
ফুলতলা বিশ্ব শিক্ষক দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সোমবার বেলা ১১টায় বিশ্ব শিক্ষক দিবসে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক মনিরা পারভীন, তাপস কুমার বিশ্বাস, অজয় কুমার চক্রবর্তী, আঃ হাই গাজী, গোলাম মোস্তফা, ইকবাল কবির, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রমা বিশ্বাস, জুলফিকার আলী, গোলাম কিবরিয়া, নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, নাসির উদ্দিন, টুকুরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, খাদিজা খাতুন, নিরোদ মন্ডল, নৃপেন্দ্রনাথ মন্ডল, সেলিম সরদার, মহিতলাল মল্লিক, শেখ মাহমুদুল হক, জয়ন্ত কুমার মন্ডল, সুজিত রায়, দীনেশ মন্ডল, চাঁদপদ দাস, পরিতোষ মন্ডল, হেলাল উদ্দিন, তৌহিদ রেজা, প্রভাত কুমার বিশ্বাস, পলাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। পরে ইউএনও সাদিয়া আফরিনের মাধ্যমে শিক্ষকনেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রামপালে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি মোস্তাককে দন্ড প্রদান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তাক আহমেদ (৪৫) নামের এক মাদক কারবারি কে ৬ মাসের বিনা শ্রম কারাদ- প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার এ দ- প্রদান করেন। জানাগেছে, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাটের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে ও যৌথ পরিচালনায় সোমবার সকাল পৌনে ৮ টায় মাদক উদ্ধারে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার শ্রীকলস গ্রামে রজব আলীর পুত্র মাদক ব্যাবসায়ী মোস্তাক আহমেদ (৪৫) কে আটক করা হয়। তার ঘর তল্লাশি চালিয়ে কোভিন নামের এক বোতল মাদক ও কিছু গাজা পাওয়া যায়। দ-প্রাপ্ত ওই ব্যাক্তি কে রামপাল থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার নিশ্চিত করেছেন।
রামপালে টাস্কফোর্স এর যৌথ অভিযানে মাদকব্যাবসায়ী আটক
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকদ্রব্যসহ এক চিহ্নিত মাদকব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম মোস্তাক শেখ (৪৫)। সে রামপাল সদর উপজেলার শ্রীকলস গ্রামের রজ্জব আলী শেখ এর পুত্র। রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শোভন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস, রামপাল থানা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উদ্যোগে শ্রীকলস গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাককে আটক করে তার কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যাবহারের সরনজাম ও কোডিন নামক একপ্রকার মাদক উদ্ধার করা হয়। এ সময় দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৪/১ ও ৪২/১ ধারা অনুযায়ী ৬ মাসের কারাদন্ড প্রদান করে রামপাল থানায় সোপর্দ করেছি। রামপাল থানার ওসি মনজুরুল আলম জানান, মোস্তাক একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের কোলা ইউনিয়ন কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কোলা ইউনিয়ন পরিষদ চত্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ। এসময় কোলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ ইউনুস আলী খাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহ সভাপতি ইউনুস আলী জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক এম এস উজ্জল, সাংগঠনিক সম্পাদক বি এম রাজিব হাসান, জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড, আব্দুল খালেক সাগর, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্ল্যা, কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারেক মোল্ল্যা প্রমুখ। অনুষ্ঠান শেষে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ও মোহাম্মদ ওসমান আলী খাঁকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
দেবহাটা উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে দালাল চক্রের দৌরাত্ম্য।
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষিরা)
সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে দালাল চক্রের দৌরাত্ম্য। দালালদের হাতে কার্যত জিম্মি হয়ে পড়েছে উপজেলা ভূমি অফিসটি। নির্ধারিত সময় পর কর্মকর্তা ও কর্মচারীরা বদলি হয়ে অন্যত্র গেলেও মুলত এই ভুমি অফিসের দালালরা রয়ে যায় বহাল তবিয়তে। কোনো কোনো কর্মকর্তা দালালদের উৎখাতের বিষয়ে প্রথম দিকে লম্ফঝম্ফ করলেও কিছুদিনের মধ্যেই অদৃশ্য কারণে সব থেমে যায়। উপজেলা ভূমি অফিসের এমন কোনো কাজ নেই যা দালালদের জন্য সম্ভব নয়। দালাল না ধরে সরাসরি অফিসে গেলে সাধারণ মানুষকে পোহাতে হয় নানা ভোগান্তি। এ কারণে কাজ উদ্ধারের স্বার্থে সাধারণ মানুষ দালালদের হাত ধরে উপজেলা ভূমি অফিসে যেতে বাধ্য হচ্ছেন। আর এর মাধ্যমেই দেবহাটা উপজেলা ভূমি অফিসে ধীরে ধীরে ডালপালা বাড়ছে দালালদের। দেবহাটা উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় অসাধূ কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে উপজেলা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য লাগামহীনভাবে বাড়ছে। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, দেবহাটা উপজেলা ভূমি অফিসকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট। সকাল থেকেই এসব দালালরা ভুমি অফিসের পাশে ছফেদা তলার চায়ের দোকানে ওৎ পেতে বসে পড়ে। তারপর ফাইলপত্র নিয়ে ভুমি অফিসের দিকে কাউকে আসতে দেখলেই বুঝে ফেলেন বেচারা জমিজমা নিয়ে ঝামেলায় রয়েছে। সাথে সাথেই গল্পের ছলে সেসব ব্যাক্তিদের কথার জালে আটকে মোটা টাকা হাতিয়ে নেন দালালরা। এসব দালালদের মধ্যে নেপথ্যে রয়েছে উপজেলার তিলকুড়া গ্রামের আমিনুর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন ভুমি অফিসের বহুল আলোচিত অফিস সহকারী মিজান, বসন্তপুর গ্রামের আবুল কালাম, একই গ্রামের আনিস, কামটা গ্রামের আব্দুল মান্নান, কোড়া গ্রামের আব্দুল হামিদ ও হাদিপুরের নজরুল ইসলাম। এছাড়াও এই দালাল চক্রে রয়েছে উপজেলার পাঁচটি ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত কতিপয় দূর্নীতি পরায়ন কর্মকর্তা-কর্মচারী ও সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কিছু দলিল লেখক ও তাদের সহকারী (মুহুরী) মিলিয়ে আরো ২০/২৫ জন দালাল। দালালদের অধিকাংশেরই এখন উপজেলা ভূমি অফিসে অবাধ বিচরণ। এমনকি তাদের অনেকেই ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ারে বসে অথবা ভুমি অফিসের সামনে থাকা গণশুনানীর ঘরটিতে প্রতিনিয়ত খদ্দের নিয়ে কাগজপত্র মেলিয়ে অস্থায়ী অফিস খুলে বসে কাজ করেন। স্বল্প সময়ের মধ্যে জমি মিউটেশনের কথা বলে এসব দালালরা প্রথমে সেবা প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। তারপর টাকা নেয়া শেষ হলেই সেবাপ্রার্থীদের সাথে করতে থাকেন তালবাহানা। বছর ঘুরে নতুন বছর এলেও দালালদের থেকে কাঙ্খিত মিউটেশনের কাগজ বুঝে পাননা সেবাপ্রার্থীরা। সরকারীভাবে জমির মিউটেশনের জন্য ১১৫০ টাকা ফি নির্ধারিত থাকলেও, সেবাপ্রার্থীদের জিম্মি করে এসব দালালরা জমি মিউটেশনের জন্য ব্যাক্তি বিশেষে হাতিয়ে নিচ্ছে ৭ থেকে ১০ হাজার টাকা। গেল বছরের ১৮ আগষ্ট জমির মিউটেশনের জন্য দালাল আমিনুরের সাথে ৭ হাজার টাকার মৌখিক চুক্তি হয় পারুলিয়ার নাজিরের ঘের এলাকার মৃত মাদার গাজীর ছেলে ৮৫ বছরের বৃদ্ধ আব্দুল্যাহ গাজীর এবং একদিন পর ১৯ আগষ্ট ওই আমিনুরের সাথে মিউটেশনের জন্য ৫ হাজার টাকার মৌখিক চুক্তি হয় সখিপুরের ধোপাডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে ৬১ বছরের বৃদ্ধ আবু তালেবের। চুক্তি পরবর্তী আব্দুল্যাহ গাজীর কাছ থেকে ৫ হাজার টাকা ও আবু তালেবের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয় আমিনুর। এরপর থেকে চলছে আমিনুরের তালবাহানা। প্রায় ১৩ মাস পেরিয়ে গেলেও আজও কাঙ্খিত মিউটেশনের কাগজ হাতে না পেয়ে প্রায়ই উপজেলা ভুমি অফিসে ধর্না দিচ্ছেন দুই বৃদ্ধ আব্দুল্যাহ গাজী ও আবু তালেব। তবে বহিরাগত দালালদের চেয়ে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে সবচেয়ে পটু সদর ইউনিয়ন ভুমি অফিসের বহুল আলোচিত ও সুচতুর অফিস সহকারী মিজানুর রহমান মিজান। জমিজমা সংক্রান্ত এমন কোন কাজ নেই, যেটা মিজানের কাছে অসম্ভব। তাকে টাকা দিলে দাপ্তরিক যেকোন কাগজ আনঅফিসিয়ালি পৌছে যায় যেকোন মানুষের হাতে। এমনকি টাকার বিনিময়ে একজনের জমি অন্যের বানিয়ে দিতেও এক্সপার্ট মিজান। একবছর আগে জমির মিউটেশন করিয়ে দেয়ার কথা বলে মিজান উত্তর সখিপুর গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক পরিতোষ মন্ডলের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু বছর গড়িয়ে আসা বছরটি শেষ হতে গেলেও অদ্যবধি মিউটেশন না করে বরং তালবাহানা ও বিভিন্ন অজুহাতে পরিতোষ মন্ডলকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন মিজান। বর্তমানে এমন বহু মিজানের জন্ম হয়েছে উপজেলার অন্যান্য ইউনিয়ন ভুমি অফিস গুলোতেও। ভূমি অফিসের সব ধরনের কাজ নিজ হাতে করতে এসব দালালদের কোনো বাঁধা নেই। এ কারণে সাধারণ মানুষ উপজেলা ভূমি অফিসে সেবা নিতে গিয়ে অফিসার ও দালালদের আলাদা করতে না পেরে প্রতারণার শিকার হয়ে থাকেন। এমনকি ভূমি অফিসের অনেক কর্মকর্তা বা কর্মচারীর কাছে সেবাপ্রত্যাশী মানুষ সহযোগিতা চাইলে চুক্তিবদ্ধ দালালদের কাছে পাঠিয়ে দেন তারা। দালালদের সঙ্গে চুক্তি না করে সাধারণ মানুষের ভূমি অফিসের সেবা পাওয়া দুষ্কর। জমির মিউটেশন থেকে শুরু করে জমির খাজনা পরিশোধ, মিসকেস, খাস পুকুর ইজারা, বিভিন্ন অভিযোগের হিয়ারিং এবং তদন্তের রিপোর্ট পক্ষে-বিপক্ষে দেয়া ইত্যাদি বিষয় অনায়েসে নিয়ন্ত্রণ করতে এসব দালালদের জুড়ি নেই। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কতিপয় দূর্নীতি পরায়ন কর্মকর্তারা দালালদের ব্যবহার করে নিজেদের পকেট ভারী করছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের। অনুসন্ধানে আরও জানা গেছে, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে একই স্টেশনে কর্মরত আছেন। বছরের পর বছর ধরে একই ষ্টেশনে কাজের নজির রয়েছে কারো কারো বিরুদ্ধে। দীর্ঘদিন একই এলাকায় অবস্থানের কারণে স্থানীয় দালালদের সঙ্গে তাদের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা দালালদের ব্যবহার করছেন অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে। এর মাধ্যমে একদিকে যেমন দালালরা লাভবান হচ্ছে, অন্যদিকে টাকার পাহাড় গড়ছেন ভূমি সংশ্লিষ্টরা। তাদের আস্কারা পেয়েই নিয়ম নীতির তোয়াক্কা না করে ধরাকে সরা জ্ঞান করছে দালালরা। যদিও ভুমি অফিসে ঘুষ-বাণিজ্যের বিষয়ে সবারই জানা তারপরও কোনো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয় না সে প্রশ্ন এখন উপজেলার সর্বস্তরের মানুষের। এদিকে প্রশাসনের নাকের ডগায় দালাল চক্রের এমন দৌরাত্ম্যের বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, প্রায় ১৯ বছর দেবহাটা উপজেলা ভুমি অফিসে কোনো সহকারী ভুমি কমিশনারের (এসিল্যান্ড) পদায়ন না থাকায় হয়তো দালালরা মানুষকে প্রতারিত করার সুযোগ পেয়েছে। যদিও সম্প্রতি একজন এসিল্যান্ডকে পদায়ন করা হয়েছিলো কিন্তু ইতোমধ্যেই তার অন্যত্র বদলী হয়ে গেছে। তাছাড়া দালালদের ব্যাপারে এরআগে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত করে দালালদের উৎখাতের ব্যবস্থাসহ তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ইউএনও।
ডুমুরিয়ায় চুকনগর বাজারে আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রাচীর তুলে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
এস রফিক,ডুমুরিয়া
ডুমুরিয়ায় চুকনগর বাজারে আদালতের আদেশ উপেক্ষা করে একটি মার্কেটে দোকান ঘরের শার্টার বরাবর অবৈধ প্রাচীর নির্মাণ করেছে প্রভাবশালী প্রতিপক্ষ।এতে ওই মার্কেটে থাকা ২০টি দোকানে যাতায়াতে পথ বন্ধ ও দোকানের তালা খুলতে না পারায় দোকানে থাকা ফাষ্ট ফুড,মিষ্টিসহ হাজার হাজার টাকা মূল্যের মালামাল নষ্ট হয়েছে। প্রায় এক সপ্তাহ যাবত এমন ঘটনা ঘটায় ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় মানবতার জীবন যাপন করছে ওই মার্কেটের ব্যবসায়ীরা।আশু অবৈধ প্রাচীর উচ্ছেদের দাবিতে জমির মালিক জেলা প্রশাসক বরাবর ও দোকানীরা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।দায়ের কৃত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার মাগুরাঘোনা এলাকার আব্দুল আলিম শেখ ও চুকনগর বাজারস্থ মেসার্স আব্বাস হোটেলের সত্ত্বাধিকারী হালিম মোড়ল,জলিল মোড়ল ও সেলিম মোড়লের সাথে চুকনগর বাসষ্ট্যান্ডে এক শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে।তারই জের ধরে প্রভাবশালী ওই প্রতিপক্ষ জবর দখলের পায়তারা চালাতে থাকে।উপায়ান্ত না পেয়ে দখলীয় মার্কেট মালিক আব্দুল আলিম শেখ আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত,ডুমুরিয়া বিষয়টি আমলে নিয়ে গত ৩০ সেপ্টেম্বর নালিশী জমিতে দখল বিষয়ে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।কিন্তু আদালতের ওই আদেশ উপেক্ষা করে গত ১ অক্টোবর ভোর রাতে প্রতিপক্ষ শতাধিক সাঙ্গ-পাঙ্গ নিয়ে ফিল্মি ষ্টাইলে পাকা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক ভাবে কাজ বন্ধ ও দোকানীরা যেন ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্থ না হন এমন নির্দেশ দেন।কিন্তু দোকানীদের ব্যবসা আজও বন্ধ রেখে ইউএনও’র নির্দেশ নামে মাত্র পালন করে প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে বহাল তবিয়তে রয়েছে প্রভাবশালী ওই প্রতিপক্ষ।তাহলে প্রতিপক্ষের খুঁটির জোর কোথায় এমন প্রশ্ন বাজারস্থ ব্যবসায়ী মহলে ? ঘটনার সত্যতা স্বীকার করে বাজার কমিটির সাধারন সম্পাদক সরদার অহিদুল ইসলাম বলেন,উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে শীঘ্রই এর সমাধান করা হবে। ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম বলেন,সৃষ্ট সমস্যা নিরসন ও ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্থ না হয় আশু এর ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনও সভাপতি নির্বাচিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ভাষা শহীদ মিনারকে আড়াল করে দোকান ঘর নির্মাণ অপচেষ্টায় দায়িত্ব গ্রহনের মাত্র ২৪ দিনের মাথায় ইউনিয়ন আ’লীগ ও এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান দুলুকে বিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র বিদ্যালয় পরিদর্শক ড.বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমকে তার কার্যালয় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম নূরুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি আব্দুস সামাদ মোড়ল,অভিভাবক সদস্য তাপস কুমার দে,শিক্ষক আঃ হালিম বিশ্বাস,আবু বকর মোড়ল,পারভিন নাহার,শিখা চক্রবর্ত্তী,হাফিজুর রহমান সহ অনেকে।
ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির করুণ মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বালুবাহি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক পথচারীর করুণ মৃত্যু হয়েছে।গতকাল সোমবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে।ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস বলেন,ঘটনার দিন বিকেলে খবর শুনে ঘটনাস্থলে পৌঁছিয়ে দেখি খর্ণিয়া ব্রীজের উপর তিনখন্ড বিশিষ্ট লুঙ্গি পরিহিত অজ্ঞাত মৃত দেহ পড়ে আছে।এরপর লাশটি উদ্ধার করে খর্ণিয়া হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।ঘটনা প্রসঙ্গে হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রেজাউল করিম রেজা জানান,অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।তবে ঘটনার সাথে জড়িত বালুবাহি ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে।
সাংসদ আক্তারুজ্জামান বাবুকে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মিজানুরের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত খুলনা জেলা পরিষদের ৫নম্বর ওয়ার্ডের সদস্য মোল্যা মোঃ মিজানুর রহমান বাবু। সোমবার (৫ অক্টোবর) দুপুরে কেসিসি মার্কেটস্থ সংসদ সদস্যের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ রাসেল কবির, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজীর রহমান ঊষান ও মোঃ আবু সাঈদ খান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আলমগীর হোসেন, বোরহান উদ্দিন হাওলাদার, আঃ হাই হাওলাদার, যুবলীগ নেতা মোঃ আকরামুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর রহমান অপু, ছাত্রলীগ নেতা মনি শংকর মন্ডল, শেখ মোঃ শাকিল, মোঃ নজীর আহম্মেদ, মুহাইমিনুল ইসলাম মাহিন, রবিউল ইসলাম হৃদয় প্রমুখ।
হাবিবপুরের পর নিত্যানন্দপুর!
সম্রাট হোসেন, শৈলকুপা (,ঝিনাইদহ) প্রতিনিধিঃ
শৈলকুপা ইউএনও’র তত্ত্বাবধানে নির্মিত “জমি আছে ঘর নাই” প্রকল্পের নিম্নমানের উপাদান, ও নিয়ম না মেনে কাজ করা নিয়ে অভিযোগের অন্ত নেই। এ সংক্রান্তে সম্প্রতি অন্তত ২০টি পত্রিকা ও বেশ কয়েকটি টেলিভিশন ফলাও করে খবর প্রকাশ করেছে। কিন্তু তাতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। অনিয়ম থেকে একটু ও পিছু হটেননি তারা। আবারো নিত্যানন্দপুর ইউনিয়নের উত্তর শাহাবাসপুর গ্রামে নির্মাণাধীন একটি ঘরের পাকা খুটি ধ্বসে যায়।খবর পেয়ে রাতের আধারেই তরিঘড়ি করে ধসে যাওয়া খুটির মেরামত করেছে বলে জানা যায়। ভূক্তভগিনিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাসপুর গ্রামের বাটুর স্ত্রী অভিযোগ করেন শৈলকুপা থেকে বহুদূর তাদের অবস্থান হওয়ায় অনিয়ম দেখার কেউ নেই। এলাকাবাসী সূত্রে তারা এ খবর শুনে ঘটনাস্থলে আসে। শুভঙ্করের ফাঁকির মতো দায়বদ্ধতা এড়ানোর লক্ষ্যে নির্মিত এসব ঘরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহার হচ্ছে। এসকল নির্মাণে যদি মানসম্মত উপাদান ও সঠিক নিয়ম না মানা হয়, তাহলে অচিরেই এই ঘরের নিচে চাপা পড়ে মরবে অসহায় লোকজন। এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ ও তৈরি হয়েছে। এ বিষয়ে অনেক লেখালেখি হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননি বলে এলাকাবাসী জানান।
আশাশুনিতে শিশু কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শিশু কিশোদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিশু কিশোর যুবরা যখন ক্রীড়া ছেড়ে গৃহবন্ধী বা রাস্তার পাশে, নির্জনে বা ঘরের মধ্যে বসে মোবাইল ও টিভি নিয়ে ব্যস্ত সময় পার করছে। তখন শিশু কিশোরদেরকে সুস্থ ও আনন্দঘন পরিবেশে খেলাধুলার মধ্যে এগিয়ে নিতে উপজেলা পরিষদ চিন্তা ভাবনা করে যাচ্ছে। যাতে তারা উচ্ছৃংখল ও অসামাজিক চিন্তা চেতনায় জড়িয়ে না পরে তার জন্য শিশু কিশোরদেরকে খেলাধুলা মুখী করা হচ্ছে। এরই আওতায় ক্রীড়া প্রীতি ও ক্রীড়া শৌলি সমৃদ্ধ করতে শিশু কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশু আগামীর সম্পদ। এজন্য লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার প্রয়োজন। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। উপজেলার প্রতিটি শিশু কিশোরকে অপরাধমূলক কর্মকান্ড ও মাদকের ছোবল থেকে মুক্ত করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে সুস্থ সুন্দর জীবন গড়াতে আমি সার্বিক সহযোগিতা করব। এসয় শোভনালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধহাটায় মোবাইল কোর্টে জরিমানা আদায়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিাচলনা করে সেট মালিক ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মহেশ^রকাটি মৎম্য সেটে দীর্ঘদিন যাবৎ ডিজিটাল মিটার ব্যবহার না করে কেজি বাটখারা দিয়ে মাছ ওজন করা হচ্ছিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা সেটে মোবাইল কোট পরিচালনা করেন। এসময় মৎস্য সেটের মালিক অনাঙ্গ কুমার দাশকে কাটা ব্যবসায়ীদের পক্ষে ২০০০ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে পরবর্তীতে আর কেজি বাটখারা ব্যবহার করা হবে না মর্মে অঙ্গীকার গ্রহণ করা হয়। একই সময় বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের অপরাধে চায়না ফিসের মালিক কালিপদ সানাকে ৫০০ টাকা ও বিধান সানাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতাপনগরের গড়াইমহল খালের ভেঙ্গে যাওয়া কালভার্ট পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরের গড়াইমহল খালের ভেঙ্গে যাওয়া কালভার্ট ও সড়ক পরিদর্শন করা হয়েছে। সোমবার দুপুরে এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী। সুপার সাইকোন আম্পান এর তান্ডব ও পরবর্তীতে নদীর পানি বৃদ্ধি পেয়ে পাউবোর বাঁধ ভেঙ্গে প্রতাপনগর এলাকা প্লাবিত হয়। এসময় হলদেপোতা টু প্রতাপনগর প্রধান সড়ক ও সড়কে গড়ইমহল খালের কালভার্ট পানির ¯্রােতে ভেসে যায়। ফলে গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সড়কাংশ এখন নৌকাযোগে পারাপার করতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন সড়কও কালভার্টের অবস্থা দেখতে সরেজমিন আসেন। তিনি সড়ক ও কালভার্টের ক্ষতির পরিমান এবং পুনঃ নির্মানে করনীয়তা নিয়ে হিসাব নিকাশ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন তার সাথে ছিলেন।
আশাশুনিতে খাদ্য কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে বদলী জনিত বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সোমবার দুপুরে খাদ্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা খাদ্য কর্মকর্তা বদলী জনিত কারনে আশাশুনি থেকে ঝিনাইদহের মহেশপর উপজেলায় যোগদান করতে যাচ্ছেন। তাকে বিদায় জনিত সংবর্ধনা প্রদান করেন উপজেরা ডিলারবৃন্দ। আশাশুনি ওসিএলএসডি আলতাফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আলোচনা রাখেন, বিদায়ী অতিথি আবু হেনা মোস্তফা কামাল। আলোচনা রাখেন, ডিলার পরেশ অধিকারী, তাহমিদ হোসেন ডেভিট, আঃ আলিম, লিটন মন্ডল, দীপক সানা, আলহাজ¦ ছিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিলার আক্তার হোসেন।
বুধহাটায় ভিটামনি এ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের নেতৃবৃন্দ পরিদর্শন করেন। সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে। বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি এবং পদ্মবেউলা গ্রামে অবস্থিত অস্থায়ী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। এসময় স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুল্লাহ, স্বাস্থ্য সহকারী খায়রুল ইসলাম ও রবীন্দ্র নাথ দে প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনির কোলা বেড়িবাধ নির্মাণে অনিয়মের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের আম্পানে ভেঙ্গে যাওয়া কোলা (৪ নং পোল্ডার) বেড়িবাধ নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, সুপার সাইকোন আম্পানে এলাকা প্লাবিত হওয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে। ভাঙ্গন কবলিত কোলা বেড়িবাধ নির্মাণে জরুরি ভিত্তিতে সরকার ৩৪ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, বাঁধের বাইরের স্লোভ ১৬ ফুট, রাস্তার মাথা ৮ ফুট, ভিতরের স্লোভ ১২ ফুট হওয়ার কথা থাকলেও বাইরের স্লোভের পূর্বের জমাট বাধা মাটি সরিয়ে দিয়ে ১৬ ফুট স্লোভ করা হয়েছে। কোলা ৪ নং পোল্ডারটি অত্যান্ত ভয়াবহ। তিন নদীর মুখ একত্রিত হওয়ার কারণে বেড়িবাধ প্রতি বছর ভেঙে এলাকা প্লাবিত হয়ে থাকে। ঘূর্ণিঝড় আম্পানের কয়েকদিন পর এলাকাবাসীকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন যৌথভাবে কোলা বেড়িবাধটি প্রাথমিকভাবে নির্মাণ কাজ শেষ করেন। তখন থেকে অদ্যবধি কোলা ৪ নং পোল্ডার দিয়ে ভিতরে পানি প্রবেশ করেনি। এলাকাবাসির দাবী প্রচন্ড ¯্রােতের সময় বাধটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে লোকালয় আর পানি প্রবেশ করেনি। সরকার ঐ বাধের জন্য জরুরি ভিত্তিতে ৩৪ লক্ষ টাকা বরাদ্ধ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে যে কাজটি হচ্ছে ঐ কাজে বরাদ্ধকৃত টাকার আংশিক ব্যয় হবে বলে তারা ধারনা করেন। কারণ চেয়ারম্যান শাকিল ও চেয়ারম্যান জাকিরের সমন্বয়ে যে বাধটি করা হয়েছে তাতে খুব বেশি কাজের আর প্রয়োজন হয় না। নভেম্বরের প্রথম সপ্তাহ হতে মুল বাঁধের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আর মাত্র ১ মাস পর মূল বাঁধের কাজ শুরু হবে। এ ছাড়া বর্তমানে জোয়ারের পানির চাপ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। আগের মতো অস্বাভাবিক জোয়ার ও পানি বৃদ্ধি পাচ্ছে না। সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে কোলা ৪ নং পোল্ডারের বেড়িবাধ নির্মাণের যে কাজটি চলছে তা যেনতেন ভাবে করা হচ্ছে বলে তারা দাবি করেন। ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নের আংশিক কোলা ৪ নং পোল্ডার। এই পোল্ডারের বেঁড়িবাধটি এলাকাবাসীকে সাথে নিয়ে চেয়ারম্যান শাকিল এবং আমি প্রাথমিক ভাবে নির্মাণ কাজ করি। সে থেকে আজও কোন জোয়ারের পানি ভিতরে প্রবেশ করেনি। পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে যেনতেনভাবে কাজটি সম্পর্ণ করার কাজ চলছে। বরাদ্ধকৃত টাকার সিংহভাগ বাধ নির্মাণে ব্যবহার করা হবে না বলে তিনি মনে করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলীফ রেজার সাথে কথা হলে তিনি বলেন, আমি জানি জরুরি ভিত্তিতে কোলা ৪ নং পোল্ডারে বাঁধ নির্মানের জন্য কাজ চলছে। নীতিমালার বাইরে কোন কাজ হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও রাব্বি স্যারকে বিষয়টি অবগত করবো। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রাব্বি হাসানের সাথে কথা হলে তিনি বলেন, জরুরি বাঁধ নির্মাণ করতে কোলা ৪ নং পোল্ডারে সরকার কর্তৃক ৩৪ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছে। বরাদ্দকৃত টাকা ৪ নং পোল্ডারে ব্যায় করা হবে। অনিয়মের কথা এলাকাবাসী আমাকে অবগত করেছেন আমি সরেজমিনে যাচ্ছি ত্রুটি হলে সংশোধন অবশ্যই হবে।
দরগাহপুরে সেচ্ছাসেবকলীগের মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি পুনঃ গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল মাজেদের সভাপতিত্বে সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, সোহেল মামুন লিটিল, দরগাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ হাসান বাচ্চু, প্রসাদ কুমার মন্ডল। খুলনা বিএল কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় সভায় জামাল শেখ, মহিদুল ইসলাম, আছাদুজ্জামান, সিরাজুল গাজী, হারুন-অর-রশিদ, আরশাদ জোয়াদ্দার, মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষক দিবসে ওব্যাট থিংক ট্যাংকের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২০ উপলক্ষে রূপসা ওব্যাট থিংক ট্যাংকের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার নগরীর খালিশপুরে ৩নং ক্যাম্পে ওব্যাট আইটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এজাজ আলম আরজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, ইউসেপ মহসিন খুলনা টেকনিক্যাল স্কুলের সিনিয়র শিক্ষক বিশ্বাস মোখতারুজ্জামান, স্যাটেলাইট টাউন সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, বঙ্গবন্ধু সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিতাভ মল্লিক, দৈনিক কালান্তরের বার্তা সম্পাদক বেল্লাল হোসেন সজল। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রুপসা ওব্যাট থিংক ট্যাংকের সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।











































