Home আঞ্চলিক রূপসায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপসায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

9

স্টাফ রিপোর্টার।।


খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় একটি সরকারি ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারেজ) পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেজাউল ইসলাম রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার চা-পান বিক্রেতা আব্দুল হাকিমের ছেলে। তিনি তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপসা থানার এসআই মো. ইমরান হোসেন এবং রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি (এএসআই) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।