স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৭ বোতল ফেন্সিডিল ও ৩৫০ পিস ইয়াবাসহ দু’সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৭ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’সন্ত্রাসী হলেন দৌলতপুর পাবলা খানপাড়ার মৃত. নূর ইসলাম গাজীর ছেলে রহমান গাজী (২৬) ও দেয়ানা মোল্লাপাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (২৭)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, ১৭ অক্টোবর রাতেদৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৭ বোতল ফেন্সিডিল ও ৩৫০ পিস ইয়াবাসহ রহমান গাজী ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী রহমান গাজীর বিরুদ্ধে ১টি মামলা এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
নগরীতে গুলিসহ গ্রেপ্তার ১।।
নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় চেকপোস্ট তল্লাশিতে ১ রাউন্ড শর্টগানের কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। ১৭ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামি হলেন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৬নং রোডের বাসিন্দা মানিক লাল চৌধুরী (৩০)। সে ৩নং স্যার ইকবাল রোডের নারায়ন লাল চৌধুরীর ছেলে।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, ১৭ অক্টোবর রাতে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় চেকপোস্ট তল্লাশি করাকালীন সময়ে ১ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মানিক লাল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
নগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামি হলেন দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার আসাদ শেখের ছেলে শেখ রায়হান (৩২)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, শুক্রবার দিবাগত রাত পৌণে ১টার দিকে দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ। এসময় ২০০ গ্রাম গাঁজসহ শেখ রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।











































