Home আঞ্চলিক খুলনায় হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৩ আসামি গ্রেফতার

খুলনায় হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ৩ আসামি গ্রেফতার

15

স্টাফ রিপোর্টার।।


ক্ষমতার বহিঃপ্রকাশ ও পারিবারিক কলহের জেরে খুলনার খালিশপুরে খুন হন ব্যবসায়ী সবুজ খান। হত্যা ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ক্ষমতার বহিঃপ্রকাশ ও পারিবারিক কলহের জেরে সবুজ খানকে হত্যা করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে খুলনার রূপসা ও তেরখাদা উপজেলায় অভিযান চালিয়ে কালাম, সাগর ও সুজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া দা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর খালিশপুরের হাউজিং বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে সবুজ খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।