স্টাফ রিপোর্টার।।
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর বোর্ডের অধীন ৫টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ২০টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম।
যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ, খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ, খুলনা সদরের হোম ইকোনোমিক্স কলেজ, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির, তেরখানা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডি কলেজ, রাওতারা এইচএন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ, বিরেন সিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর গোপালপুর কলেজ, সাতক্ষীরা সদরের ইসলামীয়া মহিলা কলেজ, আখড়াখোলা আদর্শ কলেজ, সাতক্ষীরা কমার্স কলেজ, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, চৌগাছা উপজেলার মারুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ, কেশবপুর উপজেলার বুরুলী স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া সদরের আলহাজ আব্দুল গণি কলেজ, ঝিনাইদহ সদরের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সোলায়মান ইনস্টিটিউট।
এর মধ্যে বিএন কলেজ থেকে ১১ জন, মডেল কলেজ খুলনা থেকে একজন, খুলনা হোম ইকোনোমিক্স কলেজ থেকে একজন, কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ জন, তেরখাদা আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন, মাগুরার বুজরুক শ্রীকুণ্ডি কলেজ থেকে ৮ জন, রাওতারা এইচএন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন, মোহাম্মদপুর কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ থেকে ৯ জন, মোহাম্মদপুর বিরেন সিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১ জন, বাগেরহাটের মোড়েলগঞ্জ সিংজোর গোপালপুর কলেজ থেকে ১৮ জন, সাতক্ষীরা ইসলামীয়া মহিলা কলেজ থেকে ৯ জন, আখড়াখোলা আদর্শ কলেজ থেকে ৯ জন, সাতক্ষীরা কমার্স কলেজ থেকে ২ জন, যশোরের বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ জন, চৌগাছা মারুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৬ জন, অভয়নগর শ্রীধরপুর ইউনিয়ন কলেজ থেকে ৭ জন, কেশবপুর বুরুলি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, কুষ্টিয়ার আলহাজ আব্দুল গণি কলেজ থেকে ৪ জন, ঝিনাইদহের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন, নড়াইলের লোহাগড়া মাকরাইল করিম খালেক সুলাইমান ইনস্টিটিউট থেকে ৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এসব পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, জুলাই আন্দোলনে রাজপথে থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। তাছাড়া এবার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ণ হয়েছে। সে কারণে পাসের হার কমেছে বলে তিনি মনে করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, যেসব কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি, সেসব কলেজের বিষয়ে তদন্ত কমিটি করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর এইচএসসি পরীক্ষায় এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে পাস করেছেন ৫৬ হাজার ৫০৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ১৫ হাজার ৯৩১ পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৩৪ হাজার তিনজন ও বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে এক হাজার ৭৭২ ও মেয়ে এক হাজার ৬০৯, মানবিক বিভাগে ছেলে ৫৪৪ জন ও মেয়ে এক হাজার ৬৩৫ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৬৪ জন ও মেয়ে ২৭১ জন।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাসের হার ছিল ৬৪.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৭৪৯ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন।
যশোর বোর্ডে এইচএসসির ফলাফলে ধস, নেপথ্যে ইংরেজি।।
শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে খারাপ করায় এবার যশোর বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। যদিও অন্য বিষয়গুলোতে পাসের হার ৮০ ও ৯০-এর ঘরে। বোর্ড কর্তৃপক্ষ বলছেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা রাজপথে থাকায় প্রস্তুতিতে ঘাটতির কারণে পাসের হার কমেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম।
যশোর বোর্ড কর্তৃপক্ষ জানায়, এবার এ বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫০.২০ শতাংশ। ইংরেজিতে পাস করেছে ৫৪.৮২ শতাংশ শিক্ষার্থী। এছাড়া বাংলায় ৯০.৯১, ফিজিক্সে ৮১.৭০, কেমিস্ট্রিতে ৮৫.১৩, হাইয়ার ম্যাথমেটিক্সে ৭৫.৯৩, বায়োলজিতে ৮৯.৬৩, অ্যাকাউন্টিংয়ে ৮০.৮৩, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টে ৯৫.৩৮, ফিন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সে ৯৬.৭৮, প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ে ৯৭.৪৭, হিস্টোরিতে ৯১.২৩, ইসলামিক হিস্টি অ্যান্ড কালচারে ৯৩.৫২, জিয়োগ্রাফিতে ৯৪.০৯, সিভিকস অ্যান্ড গুড গভর্নেন্সে ৯৫.৮৭, ইকোনোমিক্সে ৯৪.৭৮, লজিকে ৯১.২৪, সোস্যাল ওয়ার্কে ৯৮.৬৭, সোশলজিতে ৯৭.৮০, স্ট্যাডিজ অব ইসলামে ৯৯.৬৪, সাইকোলজিতে ৯৪.৮৪, স্ট্যাটিক্সে ৮৭.৬৯, হোম সায়েন্সে ৯৮.৭৯, এগ্রিকালচার স্টাডিজে ৯৭.৬৩ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ৮৮.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, জুলাই আন্দোলনে রাজপথে থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। তাছাড়া এবার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ণ হয়েছে। সে কারণে পাসের হার কমেছে বলে তিনি মনে করেন। তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভীতি আছে। স্কুল পর্যায় থেকে ইংরেজিতে দুর্বলতার বিষয়টি এবার আমাদের ভাবিয়ে তুলেছে।
তিনি আরও বলেন, শুধু ইংরেজিতে ৪৮.১৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। অন্য বিষয়গুলোতেও কিছু কিছু শিক্ষার্থী ফেল করেছে। সব মিলিয়ে পাসের হার ৫০.২০ তে নেমে এসেছে।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর এইচএসসি পরীক্ষায় এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে পাস করেছেন ৫৬ হাজার ৫০৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ১৫ হাজার ৯৩১ পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৩৪ হাজার তিনজন ও বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে এক হাজার ৭৭২ ও মেয়ে এক হাজার ৬০৯, মানবিক বিভাগে ছেলে ৫৪৪ জন ও মেয়ে এক হাজার ৬৩৫ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৬৪ জন ও মেয়ে ২৭১ জন।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাসের হার ছিল ৬৪.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৭৪৯ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন। এছাড়া শূন্য পাসের কলেজের সংখ্যাও বেড়েছে। এ বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ২০টি।











































