Home আঞ্চলিক সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশের ওপর তিন মাসের...

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশের ওপর তিন মাসের স্থগিতাদেশ

268


স্টাফ রিপোর্টার:
খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে জারি করা আটকাদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দিয়েছেন। আদালত আটকাদেশের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন। মোল্লা ফরিদ আহমেদ খুলনা সিটি করপোরেশনের ১নং স্যার ইকবাল রোডের বাসিন্দা।
তিনি চলতি বছরের ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর স্বাক্ষরিত এক আদেশে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ৩(১) ধারায় ৬০ দিনের জন্য আটকাদেশের মুখোমুখি হন। এরপর ফরিদ আহমেদ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন (নং ১৫৮৪০/২০২৫) দায়ের করেন। রিট শুনানি হয় গত ৬ অক্টোবর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মাহমুদ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে। আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ ও তাসেব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হক ও মন্টু আলম।
আদালত রুল জারি করে কেন ফরিদ আহমেদের আটকাদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না-সে বিষয়ে সরকারকে ব্যাখ্যা দিতে বলেছেন। একইসঙ্গে আদালত নির্দেশ দেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীকে আটক বা হয়রানি করা যাবে না।