Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

115

পুলিশ কমিশনারের সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসী নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

খবর বিজ্ঞপ্তি 

খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকাল ১১টায় নগরীর গ্লাক্সো মোড়স্থ কেএমপি হেড কোয়াটারে কমিশনারের অফিস রুমে এ সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এসময় কমিশনার খুলনার ঐতিহ্য, কৃস্টি-কালচার ও সংষ্কৃতির খোঁজ-খবর নেন। আগামীতে মেট্রোপলিটন এলাকায় পুলিশ বাহিনীর সকল প্রকার অপরাধ কঠোর হস্তে দমনসহ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি,  সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফুলতলায় জেলা ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার ফুলতলা থানাধীন ফুলতলা বাসষ্ট্যান্ড টু জামিরা গামী পাঁকা সড়কে গাড়াখোলা মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ

দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ফুলতলা থানার গাড়াখোলা গ্রামের মৃত. মেছের আলী বিশ্বাসের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩০) ও  মধুমতি রাইচ মিল রশিদ ডিলার এর চাতালের বাসিন্দা মৃত. আবু বক্কর মোল্যার ছেলে মো. আহম্মদ আলী মোল্যা (২৮)। 

জেলা ডিবি জানায়, ৩ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে খুলনা জেলার ফুলতলা থানাধীন ফুলতলা বাসষ্ট্যান্ড টু জামিরা গামী পাঁকা সড়কে গাড়াখোলা মাছ বাজারে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক। এসময়  বাজারের আকাশ এর সেলুনের দোকানের সামনে থেকে ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আশরাফুল ইসলাম ও  আহম্মদ আলীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রেমিককে হত্যার দায় থেকে মুক্তি পেলেন পিয়া, দুজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সাভার বিপিএটিসি কলেজের ছাত্র জুবাইর মাহমুদের সঙ্গে ২০০৯ সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল চুয়াডাঙ্গার সে সময়ের কিশোরী পিয়া। জুবাইর এসেছিল পিয়াদের এলাকায়। কিন্তু, সিনেমার ঘটনার মতো প্রথমে অপহরণ ও পরে হত্যা করে লাশ গুম করা হয় তার। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে টানা ১১ বছর ঘানি টানার পর অবশেষে আজ প্রমাণ হলো পিয়া এই খুনের সঙ্গে জড়িত ছিলেন না। এ মামলায় আদালত তাকেসহ চারজনকে দিয়েছেন বেকসুর খালাস। আর অভিযোগ প্রমাণিত হওয়ায় জুবাইর মাহমুদ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।

রবিবার ( ৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ বজলুর রহমান আসামিদের উপস্থিাতিতে এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্তরা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত হারান ম-লের ছেলে মুন্তাজ আলী ও পিতম্বরপুর গ্রামের গোলাম নবী শেখের ছেলে হাসান।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ এপ্রিল সাভার বিপিএটিসি কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র জুবাইর মাহমুদ চুয়াডাঙ্গার স্কুলছাত্রী পিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। এ ঘটনার পর জুবাইর চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে এলে তাকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরে তাকে হত্যা করে লাশ গুম করা হয়। এ ঘটনায় জুবাইর মাহমুদের পিতা নুরুল হক চৌধুরী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সদর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী তদন্ত শেষে ৮ জন আসামির নামে চার্জশিট দাখিল করেন। এ মামলা চলাকালে নজির আহমদ ও হারুন অর রশিদ পলাশ নামে দুই আসামি মারা যায়। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

এরপর বিচারক বাকি ছয় আসামির মধ্যে মুন্তাজ আলী ও হাসানের যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। নুসরাত জাহান পিয়াসহ এ মামলায় বিচারকের আদেশে খালাস পয়েছেন আমীর হোসেন, ইমান আলী ও কবির হোসেন।

খুলনা জেলা ও নগর যুবদলের ১৬টি ইউনিটের কর্মীসভা সফল ভাবে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বিএনপি’র অঙ্গ সংগঠনের মধ্যে অন্যতম যুবদল। বর্তমান সময়ে দল পুর্নগঠনের অংশ হিসেবে দেশ জুড়ে বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠন কে ঢেলে সাজানোর নির্দেশক্রমে যুবদল খুলনা জেলা শাখার ১১ টি ইউনিট ও মহানগর শাখার ৫ টি ইউনিটের কর্মীসভা জেলা এবং নগর যুবদলের সমন্বয়ে খুলনা বিভাগীয় টীমের উপস্থিতে গত ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০শে সেপ্টেম্বর শেষ হয়েছে।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি খুলনা বিভাগীয় টীম প্রধান আলী আকবার চুন্নু, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ মহসিন মোল্লা, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কফিলউদ্দিন ভুইয়া।

জেলা যুবদলের ১১টি ইউনিটের  কর্মীসভায় জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক (খুলনা বিভাগ) এস এম শামীম কবিরের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এবং নগর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি (খুলনা বিভাগ) মাহাবুব হাসান পিয়ারু’র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের পরিচালনায় ৫ টি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসকাবের হল রুমে অনুষ্ঠিত পাঁচ দিন ব্যাপী কর্মীসভা গুলোতে তৃণমূল নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।  উল্লেখ খুলনা জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা কেউ উপস্থিত ছিলেন না যুবদলের কর্মীসভা গুলাতে। তবে জানা যায়, কর্মীসভা শেষ করে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চাইলেও বিএনপি নেতারা সাক্ষাৎ দেননি। এতে করে দীর্ঘদিন ধরে চলা খুলনার বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সাথে বিএনপি’র দূরত্ব আরও বেড়ে গেছে বলে মনে করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। তবে, কিছু দিন পর্বেও ছাত্রদলের কর্মী  সভায়ও খুলনা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না।

প্রতারণার আশ্রয় গ্রহণ করায় প্রতারককে খালিশপুর থানায় সোপর্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগরীতে ইজিবাইক চলাচলের অনুমতি সংক্রান্ত লাইসেন্স প্রদানকালে প্রতারণার আশ্রয় গ্রহণ করায় প্রতারককে খালিশপুর থানায় সোপর্দ করা হয়েছে। খালিশপুরস্থ প্রভাতী স্কুল মাঠে রবিবার এ ঘটনা ঘটে। কেসিসি’র লাইসেন্স (যানবাহন) শাখা কর্তৃক মাসব্যাপী ইজিবাইক চলাচলের অনুমতি সংক্রান্ত লাইসেন্স প্রদান কার্যক্রম চলাকালে দৌলতপুরস্থ ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার বাসিন্দা জনৈক মো: আব্দুর রাজ্জাক-এর পুত্র মিরাজুল ইসলাম ইজিবাইকের স্টিকার তুলে পুণরায় একই ইজিবাইক দেখিয়ে আরেকটি লাইসেন্স গ্রহণের চেষ্টা করেন যা লাইসেন্স প্রদান সংক্রান্ত কেসিসি’র নীতিমালা (একজন মালিক/চালক একটি লাইসেন্স গ্রহণ করতে পারবেন) পরিপন্থী। এছাড়া একই ব্যক্তি অন্য আরেকজন মিরাজুল ইসলামের জাতীয় পরিচয় পত্র নিজের দাবি করে আরেকটি লাইসেন্স গ্রহণের চেষ্টা করেন। এ ঘটনায় কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা দু’টি ইজিবাইকসহ মিরাজুল ইসলাম ও ইজিবাইক চালক’কে খালিশপুর থানায় সোপর্দ করেন। ভবিষ্যতে এ ধরণের কোন প্রকার প্রতারণার আশ্রয় নেয়া হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কেসিসি কর্তৃপক্ষ জানান।

বাফুফে নির্বাচনে নবনির্বাচিত কর্মকর্তাদের গতিশীল নেতৃত্বে দক্ষ খেলোয়াড় তৈরী হবে: আ’লীগ নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম সহ বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গতি ফিরে আসবে। বাংলাদেশে নতুন নতুন খেলোয়াড় তৈরী হবে। আন্তর্জাতিক খেলায় অংশ গ্রহণের মধ্য দিয়ে দেশের মর্যাদা বৃদ্ধি করবে। নবনির্বাচিত কর্মকর্তাদের গতিশীল নেতৃত্বে দক্ষ খেলোয়াড় তৈরী করে বাংলাদেশ আন্তর্জাতিক শিরোপা অর্জন করবে বলে নেতৃবৃন্দ বিশ্বাস করেন। বিবৃতিদাতা হলেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

শাহাজাদার দেহে সফল অস্ত্রপচার : আ’লীগের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মো. শাহাজাদার দেহে সফল অস্ত্রপচার হয়েছে। তিনি এখন সুস্থতা আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ পাইলস্ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার নগরীর গরীবে নেওয়াজ কিনিকে তার অস্ত্রপচার করা হয়। তাকে দেখতে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা হাসপাতালে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ ফারুক হাসান হিটলু, রেজা দাড়িয়া, ফরিদ আহমেদ, মো. আইয়ুব আলী, মাসুদ করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে মো. শাহাজাদার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আকরাম হোসেনের ইন্তেকাল : বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদের চাচা, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আকরাম হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল রবিবার সকাল ১০টায় আবু নাসের হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। গতকাল বাদ আছর পল্লীমঙ্গল স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং  আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনমুক্ত বাংলাদেশ গঠনের আহবান খুলনা মহানগর বিএনপির

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে যৌন নিপীড়ন। দেশে আইন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তারপরও একের পর যৌন নিপীড়ন, ধর্ষণ, গণধর্ষণ এবং এ সংক্রান্ত খুনের ঘটনা ঘটেই চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয়মাসে দেশে ৯৭৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন এবং আত্মহত্যা করেছেন ১২ নারী। গতকাল রবিবার আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতারা দেশজুড়ে নারী ধর্ষণ ও হয়রানির ঘটনায় জড়িত রয়েছে। এমসি কলেজের ঘটনার পরে রাজধানীর উত্তরায় আরেকটি ধর্ষণের ঘটনায় একজন ছাত্রলীগ নেতা জড়িত থাকার খবর পাওয়া গেছে। চারিদিক থেকে ধিক্কার উঠেছে- যেখানে নারীর সম্ভ্রমহানি সেখানেই ছাত্রলীগ। নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনমুক্ত বাংলাদেশ গঠনের আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।

ফুলতলায় সাপের কামড়ে আওয়ামীলীগ নেতার মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় গোলক চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক আওয়ামীলীগ নেতার সাপে কাপড়ে মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে ফুলতলার বসুরাবাদ গ্রামে। তিনি ঐ গ্রামের মৃতঃ চুনিলাল বিশ্বাসের পুত্র। পুলিশ জানায়, গোলক চন্দ্র বিশ্বাসকে গত ১০ /১২ দিন আগে সাপে কামড়ায়। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতে তাকে স্থানীয় একটি কিনিকে নেয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়। পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে মুজারঘুটা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুর রহমান ও এসআই সুশান্ত কুমার পাল জানান, গোলক চন্দ্র বিশ্বাসকে সাপে কামড়িয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছে সেটি তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফুলতলায় ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ফুলতলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলার গাড়াখোলা মাছ বাজার এলাকা থেকে ৭০ পিচ ইয়াবা এবং ৫০ গ্রামগাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলো ফুলতলার গাড়াখোলা গ্রামের মৃতঃ মেছের আলী বিশ্বাসের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (৩০) ও অভয়নগর সিংগাড়ী গ্রামের মৃতঃ নূরজাহান মোল্যার পুত্র মোঃ আহম্মদ আলী মোল্যা (২৮)।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাড়াখোলা মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ও আহম্মদ আলীকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৭০ পিচ ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের রোববার জেল হাজতে প্রেরণ করা হয়।

বেনাপোল পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ আটক ২ মাদক ব্যবসায়ী 

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রাম থেকে রোববার সন্ধ্যায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবার মূল্য ৩০ হাজার টাকা বলে পুলিশ  জানায়। আটককৃতরা হচ্ছে আটককৃত মৃদুল বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে মৃদুল মিয়া (৩৪) ও একই গ্রামের আজিজ মিযার ছেলে বিশাল হোসেন (৪০)। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে ভবেরবেড় গ্রামের মৃদুল মিয়ার বাড়ি অভিযান চালিয়ে ইয়াবা সহ ওই ২ জনকে আটক করা হয়। আটককৃতরা জানান ইয়াবার প্রকৃত মালিক সোহেল । সোহেলের নামে বেনাপোল পোর্ট থানায় কয়েকটি মাদক মামলাও রয়েছে।এ ঘটনায় ২ জনার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, তারা গত সেপ্টেম্বর মাসে ৭৭৬ বোতল ফেনসিডিল, ৯ কেজি ২ শত  গ্রাম গাজা, ৪ টি গাঁজা গাছ এবং ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ১৪২ জনকে আটক করা হয়। এর মধ্যে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল ৪৭ জন এবং সাজাপ্রাপ্ত আসামি ৫ জন। আজ উদ্ধারকৃত ইয়াবা সহ আটক দুইজন ও পলাতক সোহেল সহ তিন জনের নামে মাদক মামলা হয়েছে। সোহেলকে আটকের ব্যাপারে অভিযান চলছে।

উলুধ্বনি ও শঙ্খধ্বনি বিজয়ীদের নিয়ে চূড়ান্ত বাছাই প্রতিযোগিতাÑ’২০ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বৈশ্বিক করোনা মহামারীর ক্রান্তিলগ্নে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশের সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের প্রতি সম্মান ও মানসিক স্বস্তি যোগাতে ধর্মীয় সংস্কৃতি অনুযায়ী খুলনা মহানগর আওতাধীন ৮টি থানার বিজয়ীদের নিয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার আয়োজনে উলুধ্বনি ও শঙ্খধ্বনির চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা-২০২০ গত ০২ অক্টোবর ২০২০ শুক্রবার শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরাণী মন্দির, দোলখোলা, খুলনায় বিকেল ৪টায় সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শুরুতে পবিত্র গীতাপাঠ করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর সভাপতি রণজিৎ মুখোপাধ্যায়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় উক্ত চূড়ান্ত বাছাই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রশান্ত কুমার রায়, কর কমিশনার, কর অঞ্চল, খুলনা। প্রতিযোগিতার উদ্বোধন করেন ভার্চুয়ালে যুক্ত হওয়া কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তাপস কুমার পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন। বিশেষ অতিথি ছিলেনÑবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় ঘোষ, বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি, খুলনা জেলা সভাপতি শ্যামাপ্রসাদ কর্মকার, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী গৌতম লস্কর, শিশু ও নারী নির্যাতন আদালত-এর পিপি এ্যাড. অলোকানন্দা দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উপদেষ্টা শ্যামল সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবক বাবুল বিশ্বাস, স্বপন কুমার সাহা, অঞ্জন দে। তাছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালের মাধ্যমে প্রতিযোগিতায় যুক্ত হন। চূড়ান্ত বাছাই প্রতিযোগিতায় উলুধ্বনিতে হরিণটানা থানার পিংকী ম-ল (২৭) প্রথমস্থান, আড়ংঘাটা থানার যোগমায়া ঢালী (৩১) দ্বিতীয়স্থান ও লবণচরা থানার আইভি বিশ্বাস (২৮) তৃতীয়স্থান পেয়ে বিজয়ী হন এবং শঙ্খধ্বনিতে দৌলতপুর থানার শিমুল রানী দে (৩১) প্রথমস্থান, খুলনা সদর থানার ষষ্ঠী রায় (৩৬) দ্বিতীয়স্থান ও আড়ংঘাটা থানার পূজা বালা (২৬) তৃতীয়স্থান পেয়ে বিজয়ী হন। বিচারম-লী হিসেবে দায়িত্ব পালন করেনÑযুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনার সভাপতি সুজিত মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী গৌরাঙ্গ সাহা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্তী, শ্রীমদ্ভগবত গীতা সংঘ, খুলনা সাধারণ সম্পাদক নিতাই বিশ্বাস এবং মানিক শীল, বাবু শীল, ভবেশ সাহা, রবীন দাস, বিধান রায়। এ সময়ে ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকগণের মধ্যে যথাক্রমেÑবিকাশ কুমার সাহা, তিলক গোস্বামী, ডাঃ শেখর চন্দ্র পাল, মনোজ কান্তি রায়, আশিষ কবিরাজ, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, রঞ্জন রায়, পার্থ রায় মিঠু, রূপন দে, সুশীল দাস, সজল দাস উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামার উর্দ্ধতন কর্মকর্তার পরিদর্শন

ফকিরহাট প্রতনিধি

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। রবিবার সকাল ১১টায় মহিষ প্রজনন ও উন্নয়ন খামার (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মুহসীন তরফদার পরিদর্শন করেছেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফার রহমান, ব্যাবস্থাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ হাসান আলী, মোঃ আসাদুজ্জামান, বেতাগা ট্রের্ডাস এর প্রধান তত্তাবধায়ক আনন্দ কুমার দাশ, বেতাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, অফিসের প্রধান সহকারী আব্দুর আজিজ, কেশিয়ার মোঃ রেজাউল করিম ও কর্মকর্তা মোঃ জাকারিয়া প্রমুখ।

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের মাতা রিজিয়া নাসের এর আশুসুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শেকেরডাঙ্গা মোড়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের এএসআই আব্দুল আজিজ, ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি ঢালী আব্দুল খালেক, মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আছাবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ও ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক মিহির সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন শেখেরডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইয়াছিন আরাফাত।

সাতক্ষীরায় ৫ম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের কাটিয়া থেকে অপহরনের পর ধর্ষনের শিকার ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে এক সপ্তাহ পর খুলনার লবনচোরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শনিবার দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই যুবক হল, কাটিয়া সরকার পাড়া এলাকার মিকাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম শাওন (২৮) ও আবু বাক্কার সিদ্দিকের ছেলে আসাদুল ইসলাম (৩২)। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, শনিবার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শাওন ও আসাদুল নামের দুই যুবককে। এর আগে গত ২৫ সেপ্টম্বর শহরের কাটিয়া এলাকার হিন্দুধর্মাবলম্বী ওই স্কুল ছাত্রীকে অপহরন করে খুলনার লবনচোরায় নিয়ে যায় প্রতিবেশী ওই দুই যুবক। সেখানে তাকে ধর্ষণ করে অটকে রাখে। এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর বাবা। অভিযুক্তদের মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার দিনভর পুলিশ অভিযান চালিয়ে আসাদুল ও শাওনকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজ পাটকল চালুর দাবীতে ওয়ার্কার্স পার্টি খানজাহান থানায় মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

বন্ধ ঘোষিত পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখে পুনরায় চালু ও আধুনিকায়ন করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে আজ (৫ অক্টোবর সোমবার) বেলা ১১টায় ইষ্টার্ণ জুট মিল গেটস্থ খুলনা-যশোর রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খানজাহান আলী থানা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচিতে পার্টি জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট পার্টির সকল ইউনিটের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানান হয়েছে ।

এমপি আব্দুস সালাম মূশের্দীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রূপসায় আনন্দ মিছিল

রূপসা প্রতিনিধি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী ৪র্থবারের মত নির্বাচিত হওয়ায় রূপসায় আনন্দ মিছিল  ও পথসভা রবিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সকল সংগঠনের আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের  সভাপতি ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা’র সভাপতিত্বে   মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়কটি প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির।

 উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবির প্যারিস,আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন মুকুল,এমদাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপির চীপ কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, জিন্নাহ গাজী, প্রভাষক মোঃ অহিদুজ্জামান ,ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,আলহাজ্ব এসহাক সরদার, স ম জাহাঙ্গির হোসেন, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার,উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস,  আঃ গফুর খান,আলহাজ্ব মোঃ মুজিবর রহমান  মোস্তাফিজুর রহমান, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা,সাবিনা ইয়াসমিন,   ফরিদ শেখ, সেকেন্দার মোল্লা, বাবর আলী, সিদ্দিক শেখ, আসাবুর রহমান, মাইনুল ইসলাম, শামিম শেখ, জাকির হোসেন, আজিজা সুলতানা, নার্গিস পারভীন, তাহিদ মোল্লা,  বেনজির হোসেন, যুবলীগের আঃ মজিদ শেখ, বাদশা মিয়া, সুব্রুত বাগচী, সরদার জসিম,শামীম হাসান লিটন, শাহনেওয়াজ কবির টিংকু,আসাদুজ্জামান কচি, নাহিদ গাজী, আল মোমেন লিটন, সরদার শামীম হাসান রনি, রতন মন্ডল, শারাফাত হোসেন উজ্জল,খান জাহিদ হাসান, হামিম কবির রুবেল, আশিকুজ্জামান তানভীর, ফ ম আইয়ুব আলী,নাজির হোসেন,আজিজুল ইসলাম, ইমন গাজী, মহিউদ্দিন মানিক, আরাফাত হোসেন, গিয়াস কামাল, সাবিনা বেগম, রোকেয়া বেগম, আসমানী বেগম, ফাতেমা ইয়াসমিন বুলু, হায়দার আলী, ছাত্রলীগের কাজল, জুয়েল সরদার, রুদ্রুনিল শুভ, শিমুল প্রমূখ। এর পূর্বে নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রূপসা ঘাট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

কচুরিপানা থেকে উদ্ভাবিত ক্রাপ্ট পেপার আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় কচুরিপানা থেকে উদ্ভাবিত উন্নতমানের ক্রাপ্ট পেপারের বাণিজ্যিক সম্ভাবনা বিকাশে ব্যাতিক্রমধর্মী কালারস অব ন্যাচার শীর্ষক ভার্চুয়াল আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়। রোববার বেলা ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন কচুরিপানা বাংলাদেশের অন্যতম একটি আগাছা। খাল-বিল, বাওড় বা মাঠে-ঘাটে জন্মায়। অনেক ক্ষেত্রেই এ দিয়ে তেমন কোনো কাজ হয় না, বরং ফসল এবং মৎস্য উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থনৈতিক সম্ভাবনাও আমরা এতোদিন খুঁজে পাইনি। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এই কচুরিপানা ব্যবহার করে যে উন্নতমানের ক্রাপ্ট পেপার তৈরিতে সাফল্য এসেছে তা খুবই আশাব্যাজ্ঞক। এটাকে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করতে পারলে আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে  খালে-বিলে আর কচুরিপানা ফেলনা থাকবে না এবং তা দিয়ে গ্রাম-গঞ্জে কুটিরশিল্প গড়ে উঠতে পারে। এটা আর্থিক উপার্জন  ও কর্মসংস্থানের মাধ্যমও হবে। তিনি এই ক্রাপ্ট পেপারের বহুমুখী ব্যবহারের উপর গুরুত্বারোপ করে কমার্শিয়ালি আরও ডিসপ্লের জন্য আহবান জানান।  অনুষ্ঠানে জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. রায়হান আলী বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং উপস্থাপনা ও সঞ্চালনা করেন কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। ব্লু গোল্ডের ইনোভেশন ফান্ড ম্যানেজার তানভীর ইসলাম বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ৩৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ডিসিপ্লিনের প্রধান(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম প্রতিযোগিতার ব্যাবস্থাপনা নিশ্চিত করেন। বেলা ২ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৮ অক্টোবর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও মোট ৫ জনকে সম্মানী প্রদান করা হবে।

করোনা ভাইরাস শনাক্তে খুবিতে আরটি-পিসিআর মেশিন সরবরাহের চুক্তি স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি

রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে ট্রেজারারের অফিস কক্ষে বেলা ১২ টায় করোনা ভাইরাস শনাক্তে রিয়েল টাইম আরটি-পিসিআর মেশিন সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কের্পোরেশন লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন লাইফ সায়েন্স ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ মতিয়ার রহমান। এসময় সংশ্লিষ্ট ক্রয় কমিটির সদস্য প্রফেসর ড. আশিষ কুমার দাস, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারসহ পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা মহামারী পরিস্থিতি শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনায় এই ভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় আরটি-পিসিআর মেশিনের স্বল্পতার বিষয়টি অনুধাবন করে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র্য ল্যাব স্থাপনের সবিশেষ উদ্যোগ নেন। এব্যপারে প্রয়োজনীয় সরকারি ক্রয়নীতি অনুসরণ করে টেন্ডার আহবান এবং পরবর্তীতে তা মূল্যায়ন করে কার্যাদেশ প্রদান করা হয়। এ পরিপ্রেক্ষিতে আজ চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তির আওতায় নির্ধারিত সময়ের মধ্যেই আরটি-পিসিআর মেশিন সরবরাহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ভৌত কাজ শুরু হয়েছে এবং উক্ত মেশিন পরিচালনার জন্য জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস নমুনা শনাক্তকরণ যতো দ্রুত সম্ভব শুরু করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অত্যাধুনিক এই আরটি-পিসিআর মেশিনে করোনা ভাইরাস ছাড়াও অন্যান্য ভাইরাস শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে বড় ধরণের সাপোর্ট হবে বলেও আশাবাদ।

পাইকগাছায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুকে নৌকা ও বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ  করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এম মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন, ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফী, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু, বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ও দলীয় নেতা/ কর্মীরা।

পাইকগাছায় স্বামী ও পুত্র মিলে ছোট স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত জখমের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় স্বামী ও বড় স্ত্রীর পুত্র মিলে ছোট স্ত্রীকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করাছে। এলাকা বাসী আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার সোলাদানা ইউনিয়নে (হাজতের ভিটা) নামক স্থানে। এ ঘটনায় জখমী মর্জিনা বাদী হয়ে পাইকগাছা থানায় এজাহার দায়ের করেছে। জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সোলাদানা ইউপির চৌরাস্তা (হাজতের ভিটা) নামক গ্রামের মৃত মাহমুদ আলী গাজীর পুত্র নজরুল ইসলাম স্ত্রী ও সন্তান গোপন করে সাতক্ষীরা জেলার তালা থানার মুড়াকলিয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের কন্যা মর্জিনা খাতুনকে ২০০৭ সালের ৪ ফেব্রয়ারী বিবাহ করে। বিবাহের পর থেকে মর্জিনা ও নজরুল চৌরাস্তার বাড়ীতে বসবাস করতে থাকে। এদিকে নজরুলের বড় স্ত্রী ও সন্তান মিজানুর রহমান ঢাকাতে অবস্থান করত। মর্জিনার স্বামী নজরুল প্যারালাইজড হয়ে একটি হাত অচল হয়ে পড়লে সংসার পরিচালনা করা কষ্টকর হয়ে পড়ে। তখন মর্জিনা রাস্তার পাশে চায়ের দোকান করে অতি কষ্টে সংসার নির্বাহ করে। সম্প্রতি নজরুলের পুত্র মিজান ও তার স্ত্রী শাপলা ঢাকা হতে বাড়ীতে ফিরে আসে। তারা মর্জিনার তৈরী করা দোকান ঘরটি মিজানকে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। মর্জিনা দোকান ঘর দিতে অস্বীকার করলে শুক্রবার সকালে নজরুল, পুত্র মিজান ও নজরুলের ছোট ভাই শহিদুল শত শত লোকের উপস্থিতিতে মর্জিনাকে দোকান হতে বের করে বেধড়ক মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন মর্জিনাকে গুরুতর আহত অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। মর্জিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মর্জিনা বাদী হয়ে ৩জনের নামে পাইকগাছা থানায় এজাহার দাখিল করেছে। ওসি এজাজ শফী জানান, উক্ত ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সন্তানের সুরক্ষার দায়িত্ব অভিভাবকের: সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার সকালে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন। উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, সন্তানের সুরক্ষার দায়িত্ব অভিভাবকদের। শিশুদের কল্যাণে সরকার সবকিছু করছে। শিশুর বেড়ে ওঠার পেছনে টিকা কার্যকর ভূমিকা পালন করে। সরকার শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনও শেষ হয়নি। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা মেনে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে নগরবাসীকে অনুরোধ করে মেয়র বলেন, ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। খুলনাকে তিলোত্তমা নগরী গড়তে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।

১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নিবার্হী কর্মকর্তা পলাশ কান্তি বালা, পরিচালক স্বাস্থ্য ডাঃ রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, ইউনিসেফের প্রতিনিধি ডাঃ শাহানা প্রমুখ। স্বাগত জানান কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএম আব্দুল্লাহ। এসময় ২, ৫, ৮,৭, ৯, ১১, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন। পরে মেয়র শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এর কার্যক্রম উদ্বোধন করেন। উল্লেখ্য, এবছর খুলনা জেলার নয়টি উপজেলা, একটি সিটি কর্পোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ৩১ হাজার নয়শত ২৩ এবং ১২ হতে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪২ হাজার ৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে সিটি মেয়র খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে নগরীর ইজিবাইক চালকদের মাঝে লাইসেন্স প্রদান উদ্বোধনকালে বলেন, লাইসেন্স ছাড়া কোন ইজিবাইক নগরীতে চলতে দেওয়া হবে না। বাহির থেকে কোন ইজিবাইক শহরে ঢুকতে না পারে সে বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে। সকল ইজিবাইক ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে হবে। যারা নিবন্ধন করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের লাইসেন্স দেওয়া হবে। রবিবার ১  ও ২ নম্বর ওয়ার্ডের এক থেকে তিনশত ৭২ নম্বর পর্যন্ত ইজিবাইক চালকদের মাঝে লাইসেন্স বিতরণ করা হবে। দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দৌলতপুর মহেশ^রপাশা বাজারে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন।

খুলনায় ৯৮২টি মন্ডপ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

তথ্য বিবরণী

খুলনায় এবছর ৯৮২টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আনুষ্ঠানিকতা পালন করা হবে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তদারকির পাশাপাশি প্রতি ম-পে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

খুলনায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা রবিবার সকালে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষ হতে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এবছর প্রতিটি ম-পের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং জ¦র মাপার জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা রাখতে হবে। ম-পে প্রবেশের ক্ষেত্রে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশপথ রাখার আবশ্যকতা রয়েছে। অধিকতর নিরাপত্তার জন্য ম-প ও তার পাশ^বর্তী এলাকায় কোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা যেতে পারে। এছাড়া পূজা উপলক্ষে কোন রকম মেলার আয়োজন না করা ও প্রতীমা বিসর্জনের সময় শোভাযাত্রা পরিহারসহ সকল ম-পে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী থাকতে হবে। এসময় আরও জানানো হয় এবছর দাকোপে ৮০টি, বটিয়াঘাটায় ১১২টি, তেরখাদায় ১০১টি, দিঘলিয়ায় ৬০টি, রূপসায় ৭৩, ফুলতলায় ৩২টি, ডুমুরিয়ায় ১৯৫টি, কয়রায় ৫৫টি, পাইকগাছায় ১৩৮টিসহ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ১৩৬টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সকল উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নগরীতে তিনজন মাদক বিক্রেতা ও সেবনকারীর জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার

মহানগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী যৌথ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দু’জনকে গ্রেফতার করে জেল-জরিমানা দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল রবিবার অপর অভিযানে ৪৩৫পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে। 

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, নগরীর বানরগাতি এলাকার কাদের খান রোডস্থ ৫/৭নং বাড়ি থেকে ৪৩৫পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। অপরদিকে ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ দু’জন মাদকসেবীকে আটক করা হয়। ইয়াবা সেবনসহ সরঞ্জামাদি রাখার দায়ে রিপন গাজী (৪০) ও সাইদুল বাশার (২৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪০০টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার।

এছাড়া ৪৩৫পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক বিক্রেতা ফাতেমা বেগমের (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাদক দ্রব্যের বিস্তার ও মাদকাসক্তি রোধে জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

তেরখাদায় পিতা-পুত্র হত্যা মামলার ৭ আসামির জামিন বাতিল : আত্মসমর্পনের নির্দেশ আদালতের

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার তেরখাদা উপজেলার পহরডাঙ্গা এলাকায় পিতা-পুত্র হত্যা মামলায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়া সাত আসামির জামিন বাতিল করেছে আদালত। তথ্য গোপন করে জামিন আবেদন পুনঃশুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট। আগামী দশদিনের মধ্যে আদালতে আত্মসমার্পনের নির্দেশ দিয়েছে আদালত। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানি করেন।

একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি উচ্চ আদালতে ওই মামলায় ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলামের পক্ষে জামিন আবেদন করা হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়া আসামিরা জামিনে মুক্তি পেয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। তখনি আদালতের নজরে আসে বিষয়টি। আদালতের ভুল তথ্য দিয়ে জামিনে মুক্তিলাভ করে বলে অভিযোগ উঠে।

আদালতে স্বীকারোক্তি দেয়া জামিনপ্রাপ্তরা হলেন সাইফুল শেখ, খালিদ শেখ, আব্দুর রহমান, জমির শেখ, হোসেন শেখ, এস্কেন শেখ ও আইয়ুব শেখ। এরমধ্যে সাইফুল, খালিদ, আঃ রহমান ও জমির শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে আদালতকে জানিয়েছিল স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলামের নির্দেশে তারা হিরু শেখকে হত্যার উদ্দেশ্যে সেই রাতে গিয়েছিল। পিতাকে বাঁচাতে এগিয়ে আসায় নাঈম শেখ খুন হয়। চাঞ্চল্যকর মামলাটিতে সম্প্রতি ওই সাত আসামি জামিন মুক্তি লাভ করলেও ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম এখনো কারাগারে। ফলে বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, মামলার মূল এজাহার পরিবর্তন করে জালিয়াতি চক্র নিজেরাই একটি এজাহার তৈরি করেন। তৈরি করেছেন নিম্ন আদালতের আদেশের অনুলিপি। এরপর ২৪ ফেব্রুয়ারি তারা হাইকোর্ট থেকে জামিন নেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি প্রত্যাহার (রিকল) করা হয়। আর যিনি আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল বন্ধ।

প্রসঙ্গত্ব, ২০১৯ সালের ৭ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরধরে নাঈম শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনার পরদিন ৮ আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। ওই ঘটনায় গুরুতর জখম নাঈমের পিতা হিরু মিয়া শেখ (৫৫) আড়াই মাস পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে মামলাটি ডবল হত্যা মামলায় রূপ নেয়।

সূত্রমতে, গেল বছরের ২১ আগস্ট দুপুরে এমামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আসামীদের স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত দা, বল্লম ও দুর্বৃত্বদের জুতা নাঈমের বাড়ির পেছনের খাল থেকে জুতা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

কলারোয়ার কেঁড়াগাছীতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

কৃষাণ কৃষানীদের জীবন যাত্রার মান উন্নয়ন বসত বাড়ীতে জৈব সার ব্যবহারের মাধ্যমে শাক-সবজি চাষের উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ঘটিকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) এর বাস্তবায়নে কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদ হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মৃত্তিকা (এনজিও) পরিচালক আব্দুস সালাম এর সভাপতিত্বে বিচারক ও  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. আবজাল হোসেন হাবিল, বিশেষ অতিথি ইউপি সচিব হাসানুর জামান, কাজী বাচ্চু, হুমায়ারা খাদিজা, মোমিনুর রহমান সবুজ প্রমূখ। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জৈব সারের পক্ষে ও রাসায়নিক সারের বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জৈব সারের পক্ষের দলকে প্রথম বিজয়ী ও রাসায়নিক সারের বিপক্ষের দলকে দ্বিতীয় বিজয়ী ঘোষণা হওয়ায় উভয় দলকে পুরস্কৃত করা হয়। আরো এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে শাক-সবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়।

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী রবিউলের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

আসন্ন ইউনয়িন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমলোচলার ঝড়। ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে। বাড়ি বাড়ি কুশল বিনিময়ও করছেন তারা। আসন্ন ইউনয়িন পরিষদের নির্বাচনে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম রবি রবিবার (৪ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় এবং বিভিন্ন হাট বাজারে মোটর শোভাযাত্রা সহকারে গণসংযোগ করেছেন। দিয়েছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সর্বত্র ভোটারদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলছে চুল ছেড়া নানা বিশ্লেষণ। নির্বাচনের কথা শুনে সাধারণ ভোটাররা বিভিন্ন চায়ের স্টলে দিচ্ছেন নির্বাচনী আড্ডা। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন, তাই দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রাধান্য দেবে ভোটাররা।

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ আটক – ০১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কাটিয়া আমতলা এলাকা তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪৪ বোতল ফেন্সিডিল ও একটি ১৬০ সিসি এ্যাপাচি মোটর সাইকেল।

আটক আশরাফুল ইসলাম (৫৫) একজন অবসরপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর। তিনি কালিগঞ্জ উঁপজেলার শ্রীকলা গ্রামের মৃত আকবার আলীর ছেলে। পুলিশ জানায়, শহরের কাটিয়া আমতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী রাতে মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় জনৈক লাভলুর দোকানের সামনে থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। এরপর তার কাছ থেকে জব্দ করা ১৬০ সিসির একটি এ্যাপাচি মোটর সাইকেল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার সকাল ১০টায় শহরের সূর্যের হাসি কিনিকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সিভিল সাজর্ন ডা. হুসাইন শাফায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুর্যের হাসি কিনিকের মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, ডা. মাসুদুর রশিদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হালদার ও সূর্যের হাসি কিনিকের ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার ৭টি উপজেলা ও দুটি পৌরসভার ২ হাজার ৩১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৫১৩ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৪৪ জন শিশুকে একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে ৬২১ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ২১৮ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৪ হাজার ৬২ জন। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

পাইকগাছায় গড়েরডাঙ্গায় ভূমিহীনের বসত ঘর ভাংচুর

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় চাঁদখালীর গড়েরডাঙ্গায় ভূমিহীন পরিবারের একমাত্র বসত ঘর ভেঙ্গে দেওয়ায় মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।

জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গায় ৩ বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে আব্দুর রহিম। আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে ডিসিআর মুলে জমি নিয়ে ৭ সদস্যের পরিবার নিয়ে একটি ঘর তৈরী করে বসবাসের পাশাপাশি সেখানে চায়ের দোকান বিক্রি করে আসছি। স্থানীয় কতিপয় দুষ্টচক্র প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে একমাত্র আশ্রয়স্থলটি ভেঙ্গে দিয়েছে। বর্তমানে আব্দুর রহিমের পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে আব্দুর রহিমের ছেলে আনিছ জানান, কিছু গাঁজাখোর চোর ডাকাতদের তাদের দোকানে আড্ডা দিতে না দেয়ায় চক্রান্ত করে আমাদের ঘরটি ভেঙ্গে দিয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, উক্ত ঘরটি সরকারি জায়গায় হওয়ায় অভিযোগের প্রেক্ষিতে ভেঙ্গে দেয়া হয়েছে।

 রবীন্দ্রনাথ ভৌামিক স্মৃতি সার্বজনীন মিনি দুর্গপূজা সফলের লক্ষে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

নগরীর সাহেবেরে কবরখানা মুুড়িপট্টি  রবীন্দ্রনাথ ভৌামিক স্মৃতি সার্বজনীন মিনি দুর্গপূজা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় এর আয়োজন করা হয়। এ বছর ১২তম পূজা অনুষ্ঠিত হবে।সভাপতিত্ব করেন তাপস কুমার ভৌমিক। বক্তৃতা করেন সুব্রত হালদার  তপা, তুলসী রানী সরকার, বিষ্ণুপদ সরকার, বিপ্লব ভৌমিক, তরুন ভৌমিক, জল্পনা রানী সরকার জলি, পূর্নীমা রানী সরকার, তুৃষার ভৌমিক, শংকর ঘোষ, উজ্জল ব্যানার্জী ও সুনীল মিত্র।

তালাক দেয়া  স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

কেশবপুর প্রতিনিধি

তালাক দেয়া স্ত্রীর নেতৃৃত্বে কেশবপুর শহরের একটি গার্মেন্টস দোকানের মালামাল লুটপাটের  অভিযোগ এনে রোববার সকালে কেশবপুর প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন বালিয়াডাঙ্গা গ্রামের আকতারুজ্জামান কাবুল। লিখিত বক্তব্য পাঠকালে বালিয়াডাঙ্গা গ্রামের  মৃত ছবেদ আলী মোড়ল এর ছেলে লিখিত বক্তব্য পাঠকালে তিনি উল্লেখ করেন যে,গত ১৯৯০ সালে মুসলিম শরীয়ত মোতাবেক বিয়ে হয় খালিশপুর হাউজিং বাজার বাসা নং: ডব্লিউ/৭১, খুলনা মৃত শেখ মোর্শারাফ হোসেনের মেয়ে মোছা: নাদিরা আখতারের সাথে। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে মনোমানিল্যের কারণে ঠিকমত বনিবনা হয়না। এর পরও আমার ঔরষে স্ত্রীর গর্ভে ২টি কন্যা সন্তান হয়। তাদেরকে আমি সাধ্যমত ভালো যায়গায় ও উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ দিয়েছি। এরপরও আমার স্ত্রী ঠিকমত ঘর সংসার করেনা। মনিরামপুর উপজেলার রতনদিয়া গ্রামের  মৃত হারকুছ মাওলানার ছেলে  শরিফুল ইসলাম যার হাল সাং বালিয়াডাঙ্গা, উপজেলা: কেশবপুর, জেলা: যশোর। সে সম্পর্কে আমার বোনের জামাই। সে সুবাদে আমার বাবা বেঁচে থাকতেই আমাদের বসত ভিটার এক পাশে ঘর তৈরি করে বসবাস করে আসছে। আমি দোকানের কাজে ব্যস্তথাকার সুযোগকে কাজে লাগিয়ে আত্মীয়তার সুবাদে ভগ্নিপতি শরিফুল ইসলাম আমার বাড়িতে অবাধ যাতায়াতের ফলে আমার স্ত্রীর সাথে সম্পর্ক গোড়ে তোলে। তার কু-পরামর্শে আমার স্ত্রী আমার নিকট তালাক চায়। মেয়ে-জামায় ও সংসারের শান্তির কথা ভেবে আমি তালাক দিতে সম্মতি প্রকাশ করিলে স্ত্রী নাদিরা তালাকের নিয়ম অনুযায়ী কাবিন বাবদ ২০ হাজার এবং খোরপোষ বাবদ ১২ হাজার টাকার দাবিদার। সেখানে সে নিয়ম ভঙ্গ করে আমার পৈত্রিক ভিটার বাড়িসহ .৫ (পাঁচ) শতক জমি দাবি করে। তখন সে অঙ্গীকার করে যে আমি উক্ত জমি পাইলে অদুর ভবিষ্যতে স্বামী আকতারুজ্জামান কাবুলের বিরুদ্ধে দেন মোহর ও খোর পোষের মোকদ্দমা করিবো না এবং নারী নির্যাতন, যৌতুকের মামলাও করিব না। এমনকি থানা পুলিশ দিয়ে কোন হয়রাণী করবে না। মেয়ে-জামায়সহ আমার সম্মানের কথা ভেবে আমি লোক লজ্জার ভয়ে গত ২৭/১২/২০১৮ তারিখ মাগুরাডাঙ্গা মৌজার ৮০ নং জে.এল, ২৩৫ নং খতিয়ানের ৬৮৮ নং দাগের .৮০ শতকের মধ্যে আমার পৈত্রিক ভিটার বাড়িসহ .৫ (পাঁচ) শতক জমি রেজিষ্ট্রি করিয়া দিই। যার দলিল নং: ৬৩৭০। এরপর থেকে স্ত্রী নাদিরা ও ভগ্নিপতি শরিফুল ইসলাম আরও বেপরোয়া হয়ে উঠে এবং বিভিন্ন সময় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে জীবন ভয়ে আমি আমার পৈত্রিক ভিটা ছেড়ে শহরে ভাড়া বাসায় বসবাস করিতেছি। এরই মধ্যে গত ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান আখতার গার্মেন্টর্সের তালা ভেঙ্গে তাদের তালা লাগিয়ে দেয় এবং ওই রাতেই তালা খুলে দোকান থেকে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটকরে নিয়ে যায়। বিষয়টি আমি কেশবপুর থানাকে অবহিত করি। আমি সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

কেশবপুরে কাউন্সিলর আফজাল হোসেন বাবুর সংবাদ সম্মেলন

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেওয়ায় তার বাবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু (৪০) রোববার সকালে সংবাদ সম্মেলন করেছেন। কেশবপুর প্রেসকাবের হলরুমে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত পৌরসভা নির্বাচনে আলতাপোল এলাকার নাজির বিশ্বাসে ছেলে আফজাল হোসেন বাবু পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচনের পর থেকে তিনি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। এছাড়া তিনি অসহায় মানুষের সেবাই নিজেকে সর্বদা নিযুক্ত রেখেছেন।যে কারণে তার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়া তিনি অসহায় মানুষের সেবাই নিজেকে সর্বদা নিযুক্ত রেখেছেন। যে কারণে তার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এতে প্রতিপক্ষরা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। লখিত বক্তব্য পাঠকালে আফজাল হোসেন বাবু আরো বলেন, তার বড় ছেলে ফয়সাল আরেফিন তামিম কে শহরের নারকেল হাটা সংলগ্ন মসজিদ সংলগ্ন এ ফাঁকা রাস্তায় গত ৩ অক্টোবর সন্ধ্যায় একা পেয়ে মুখে কাপড় বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন পথরোধ করে। এ সময় তারা তাকে কাউন্সিলর পদে না দাঁড়ানোর জন্য ছুরি দেখিয়ে ভয়ভীতিসহ ছেলেকে হুমকি দেয়। কাউন্সিলর পদে নির্বাচন করলে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের কথাও বলে অজ্ঞাতনামারা। এ ঘটনায় আফজাল হোসেন বাবু ৩ অক্টোবর রাতে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার ছেলে আরেফিন তামিম , শ্যালক আবুল হাসান।

কোটচাঁদপুরে ৬ তলা বিজ্ঞান ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন, এমপি চঞ্চল

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর

“সরকারি কলেজ সমূহ বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের অধীনে” ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে (৬ তলা) একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন  করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর ) সকাল ১১ টার দিকে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ -৩ (কোটচাঁদপুর -মহেশপুর ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। জানা যায়, বর্তমান সরকারের সরকারি কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় কোটচাঁদপুর  সরকারী কলেজে ২০২০-২১ অর্থ বছরে ৬ কোটি টাকা ব্যয় নির্মাণে কোটচাঁদপুর  সরকারী কলেজে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মানের কার্যাদেশ দেওয়া হয়। সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুতোষ কুমার এর সভাপতিত্বে ও সহকারী অপাধ্যক্ষ হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন , পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু,সিনিঃসহসভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম,ইউপি চেয়ারম্যান নওশের আলী, মিজানুর রহমান খান,আব্দুল হান্নান,পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল শান্তি,মহিলা নেত্রী রুবিনা রহমান,  উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ শাহিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলামীন প্রমুখ । এসময় সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন কলেজের সকল শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তেরখাদায় জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন এর উদ্বোধন

তেরখাদা প্রতিনিধি

গতকাল বেলা ১২টায় তেরখাদায় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডাঃ রাশেদা সুলতানা, পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সুজাত আহমেদ, সিভিল সার্জন, খুলনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা প্রেসকাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতসহ হাসাপাতালের ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হাসপাতালের চিকিৎসকদের সাথে মত বিনিময় করেন ।

নওয়াপাড়া বন্ধু সংসদ এর পক্ষ থেকে গাছের চারা রোপন ও বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর নওয়াপাড়া বন্ধু সংসদ এর পক্ষ থেকে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে নওয়াপাড়া পৌর সবার ৪নং ওয়ার্ডের শতাধিক পরিবারের হাতে তিন শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া বন্ধু সংসদ’র সভাপতি মো.জালাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মো.রিপানুর ইসলাম (রিপন), সহ-সভাপতি শেখ জাবেদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রুবেল, সাংগাঠনিক সম্পাদক মো.জাহিদ হোসেন লিটন, কোষাধক্ষ সাফিয় হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক রুপালী পারভিন রুপা। এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য তাহমিনা মিনু, তাজিন আরা মিতু, জাকির হোসেন হৃদয়, আরিফুল ইসলাম, মতিউর রহমান, অরুপ সেন, তানিয়া, বৃষ্টি রানী সরকার সহ প্রমুখ।

শৈলকুপায় কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ভ্যান চালকের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইয়াকুব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে। নিহতের ভাবি মর্জিনা বেগম জানান, ইয়াকুব একজন মানসিক প্রতিবন্ধী রোগী, পেশায় একজন ভ্যানচালক। প্রায়ই তিনি তার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বাক বিতন্ডা করতো। শনিবার রাতে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। রবিবার সকালে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জানান, ঋণের কিস্তি সংক্রান্ত পারিবারিক বিরোধে রঘুনন্দনপুর গ্রামের ইয়াকুব হোসেন নামে একজন বিষপান করে আত্বহত্যা করেছে।

মোড়েলগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সড়কে প্রচারাভিযান

এম.পলাশ শরীফ/আরিফুল ইসলাম আরিফ

বাগেরহাটের মোড়েলগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সড়কে সচেতনাতামূলক প্রচারাভিযান করেছেন বাগেরহাট জেলা তথ্য অফিস। তথ্য মন্ত্রনালয় কর্তৃক জেলা তথ্য অফিসের উদ্যোগে দু’মাস ব্যাপী এ সড়ক প্রচারণা অভিযানে অংশ হিসেবে রোববার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও বাজারে এ প্রচার অভিযানকালে সচেতনতামূলক বক্তব্য রাখেন পঞ্চকরণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার। অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসের ঘোষক মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদার, ব্যবসায়ী মনিরুজ্জামান খান, এনামুল হক, প্রাণী সম্পাদ অফিসের মাঠকর্মী জামান খান প্রমুখ।

প্রচারণাকলে সচেতনতায় মাইকিং করে ৫ থেকে ১০ বছরের শিশুকে সাঁতার শিখানো, নিজ বাড়ির অপ্রয়োজনীয় ডোবা-নালা, জলাশয় পুকুর ভরাটকরন, প্রয়োজনীয় জলাধর পুকুর ডেবোনালা ঘেড়া-বেড়া দিয়ে রাখতে হবে। প্রতিটি বাড়ির পানির ড্রাম বড় বালতি ঢেকে রাখুন। এ সময় প্রচারণার টিমটি উপজেলার তেলিগাতি, পঞ্চকরণ ও পুটিখালীর বিভিন্ন হাট বাজারে প্রচারণা করেন। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর থেকে এ জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত এ সড়ক প্রচারণা অভিযান চলবে বলে জানাগেছে।

ঝিনাইদহে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেন, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হানসহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেয়। বক্তারা, দেশের উৎপাদনশীলতার সক্ষমতা বাড়াতে জেলা পর্যায়ের শিল্পউদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও বিসিকের উন্নয়নে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

ঝিনাইদহ প্রতিনিধি-

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রোববার সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ১ হাজার ৮’শ ৮৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬’শ ৪৬ শিশুকে নীল রংয়ের ও ১২ শিশুকে মাস হতে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনা মহামারির এই দুর্যোগ মুহুর্তে শিশুদের ভিটামিন খাওয়াতে পারায় খুশি অভিভাবকরা।

সমাজসেবা ও শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখায় দাকোপের প্রসেনজিৎকে সম্মাননা প্রদান

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সমাজসেবা ও শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখায় খুলনার দাকোপের কৃতি সন্তান শ্রীনগর নব জাগ্রত যুব সংঘের এবং শ্রীনগর মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রসেনজিৎ রায়কে সম্মাননা প্রদান করেছেন।

শনিবার বিকাল ৫টায় ঢাকার জাতীয় শিশু কল্যান পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নলীগের উদ্যোগে প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের প্রতীক শীর্ষক এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ এ সম্মাননা প্রদান করেন। এসময় সভায় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বাংলাদেশ মানবাধিকার কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার, কেন্দ্রীয় আ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আজিম উদ্দিন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নলীগের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক শাকিল। পরবর্তীতে প্রসেনজিৎ গতকাল সোমবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনির সাথে তার নিজ বাসভবনে সাক্ষাৎ শেষে এ সম্মাননা তাকে অর্পন করেছেন বলে জানা গেছে।

দাকোপ প্রেসকাবের শোক প্রকাশ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার পিতা মোঃ ছাব্দার আলী মোল্ল্যা (৬৮) গত বুধবার চুয়াডাঙ্গায় নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে এবং দাকোপ প্রেসকাবের অন্যতম সদস্য গাজী সরোয়ার হোসেনের বড় বোন ফিরোজা বেগম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বুনোরাবাদ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাদের রূহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসকাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সহ-সভাপতি স্বপন কুমার রায়, জুবায়ের রহমান লিংকন, যুগ্ম-সম্পাদক গাজী আবুল বাসার, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক জি এম আজম, সদস্য জয়ন্ত রায়, পারুল বেগম, সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন, গোবিন্দ বিশ্বাস, সদস্য জি.এম জাকির হোসেন, তুষার দাস, দীপক রায়, দীপক সরদার, মনিরুল ইসলাম মনি, শামীম হাসান, রুহুল আমীন, সোহাগ আহমেদ, এস এম,মামুনুর রশিদ, মজনু ফকির, কুমারেশ বিশ্বাস, প্রবীর রায় বাপ্পী।                        

নির্মল সভাপতি প্রশান্ত সম্পাদক

মোড়েলগঞ্জ পঞ্চগ্রাম সম্মিলিত শ্রী-শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম মন্দিরের কমিটি গঠন

মোড়েলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের কালী বাড়ী সোমাদ্দারখালী পঞ্চগ্রাম সম্মিলিত শ্রী-শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে ৩ অক্টোবর বিকেলে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন নির্মল কৃষ্ণ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার সহ মন্দিরের ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য শ্রী অতীন্দ্র নাথ হালদার দুলাল।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পূর্বতন কমিটির সভাপতি বানী কান্ত মিস্ত্রী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক সভাপতি শ্রী নরেন্দ্র নাথ সরকার, সাবেক সভাপতি সুদাম চন্দ্র হালদার, সহ সভাপতি পরবন্ধু সরকার, শ্রী গোপাল কৃষ্ণ মন্ডল। সাবেক সাধারণ সম্পাদক নিকুঞ্জ বিহারী সুতার, শ্রী দিপক কুমার সরকার, শ্রী পরিমল কান্তি হালদার, রনজিব হালদার, কোষাধ্যক্ষ নিধির রঞ্জন গোল্দার,শ্রী সুরাজ চন্দ্র রায়, শিক্ষক শ্রী কমলেশ চন্দ্র বেপারী প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী শিব সজল যীশু ঢালীসহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ। সভা পরিচারনা করেন শিক্ষক শ্রী সঞ্জয় কুমার তালুকদার। #

আশাশুনিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। রবিবার (৪ অক্টোবর) হতে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকাল ধরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এসময় উপজেলার সকল ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্প সমুহে ৬ থেকে ৫৯ মাস বয়সী বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী ক্যাম্পে শিশুর মুখে ভিটামিন ক্যাপসুল তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি প্রেসকাবের সভাপতি জি এম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, এমটিইপিআই দীলিপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমি জবর দখলের ষড়যন্ত্র

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদরে মুক্তিযোদ্ধা পরিবারকে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া জমি জবর দখলের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে দখল প্রদান করলেও ষড়যন্ত্রকারীরা নানা অপতৎপরতার কৌশল আটছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মুনছুর গাজীর পুত্র মিজানুর রহমান দিং শ্রীকলস মৌজায় এসএ ১নং খাস খতিয়ানে ৫২০/৫৬৪ দাগের জমি ভূমিহীন ও মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে ১২৩/৮৭-৮৮ ও ১১৬/৮৭-৮৮ চিরস্থায়ী বন্দোবস্ত কেসের মাধ্যমে মালিক হন। তাদের দলিল নং ৫৮৪১ ও ৫৮১২। এরপর তারা নামপত্তন ও জমির খাজনাদি পরিশোধ করে শান্তিপূর্ণ বসবাস করে আসছেন। ২০১১ সালে ভূমি অফিস ভুলবশতঃ জমির মধ্যে ২.০০ একর জমি সিরাজ গাজী দিং কে একসনা বন্দোবস্ত প্রদান করে। মিজান দিং ডিসি অফিসে মিস কেস ১৬/১২ (খাস) রুজু করলে বিজ্ঞ আদালত ডিসিআর বাতিল করেন। বিবাদী পক্ষ রিভিউ মামলা করেন। তখন রিজিয়া গং অতিঃ বিভাগীয় কমিশানর (রাঃ) খুলনা আদালতে ১৪/২০১৩ মামলা করলে স্থগিত অর্ডার হয় এবং শুনানীর দিন ধার্য হয়। কিন্তু পরে মামলাটি নি¤œ আদালতে পাঠান হয়। আদেশের বিরুদ্ধে রিজিয়া দিং ভূমি আপীল বোর্ডে ৫-৬৯/২০১৩ (খাস) আপীল করেন। বিজ্ঞ আদালত ১০/৯/১৩ তাং তর্কিত আদেশের কার্যকারিতা স্থগিত করতঃ শুনানীর জন্য গ্রহণ করেন। শুনানী শেষে ২৭৯/১৭ তাং আপীল বোর্ড আপীল মঞ্জুর করেন এবং বিভাগীয় কমিশানর (রাঃ) খুলনার মিস আপীল ১৪/১৩ মামলার ০১/০৯/১৩ তারিখের আদেশ রদ রহিত করেন এবং বাদী পক্ষের অনুকুলে রায় ঘোষণা করেন। কিন্তু সিরাজ দিং আপীল বোর্ডে মামলা চলমান থাকাকালীন মহামান্য হাইকোর্টে ২৬২১/১৪ রীট পিটিশান দাখিল করেন। হাইকোর্ট প্রতিবেদন চাইলে সহকারী কমিশনার (ভূমি), ইউএনও ও ডিসি মহোদয় প্রতিবেদন দাখিল করেন। যাতে বিবাদী মিজানুর দিং এর পক্ষে মতামত দেওয়া হয়। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিবাদীর দরখাস্ত যথার্থতা খুঁজে পেয়ে বাদীর দরখাস্ত নামঞ্জুর করেন এবং রুলটি বিনা খরচায় খারিজ করেন। উল্লেখ্য, ইতিপূর্বে মিজানুর দিং দেং ০১/০৮ নং মামলা করলে বিজ্ঞ সহকারী জজ আদালত উক্ত জমি ইজারা প্রদানে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করেন।

বিজ্ঞ আদালতের রায় প্রাপ্তির পর মিজানুর দিং ১২/০৭/২০ তাং উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১২৫৪(ক) নং আবেদন করলে সার্ভেয়ার জমি মাপ জরিপ করতঃ সীমানা নির্ধারন করে লাল পতাকা টানিয়ে জমি বুঝিয়ে দেন। কিন্তু প্রতিপক্ষ গোপনে সীমানা খুটি ও লাল পাতাকা অপসারণ করলে প্রশাসনের পক্ষ থেকে পুনরায় সাইনবোর্ড স্থাপন করে জমি বুঝিয়ে দেওয়া হয়। ভূমিহীন ও মুক্তিযোদ্ধা পরিবার আইন আদালতের মাধ্যমে তাদের স্বত্ব ও দখল বুঝে পেলেও প্রতিপক্ষ নানা ঘড়যন্ত্রে লিপ্ত আছে। এজন্য তারা প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আশাশুনি থানার হাসানুজ্জামান

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন আশাশুনি থানার এসআই হাসানুজ্জামান (হাসান)। রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা তাকে শ্রেষ্ঠ এসআই হিসাবে ঘোষণা করা হয়। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা স্মারক (সার্টিফিকেট) ও আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে এসআই ক্যাটাগরীতে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই চৌকস অফিসার হিসেবে মনোনিত করা হয়। আশাশুনি থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজি, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামী ও নিয়মিত মামলার আসামী গ্রেফতার অভিযানে তার বিশেষ অবদান থাকায় সেপ্টেম্বর মাসের সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত করে সম্মাননা স্মারক (সার্টিফিকেট) এবং আর্থিক প্রণোদনা তুলে দেন, জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি তিনবার শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন। এসআই হসানুজ্জামান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। সে ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। তিনি বিভিন্নস্থানে চাকরি শেষে সর্বশেষ ২০১৯ সালের ৪ঠা সেপ্টেম্বর আশাশুনি থানায় যোগদান করেন।

বুধহাটা কলেজিয়েটের প্রভাষকের পিতার মৃত্যু

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের প্রভাষকের পিতা মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। কলেজিয়েট স্কুলের প্রভাষক সুমঙ্গল দাশের পিতা এবং নওয়াপাড়া গ্রামের মৃত চন্ডিচরণ দাশের পুত্র সূর্য্যকান্ত দাশ (৭৫) বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। শনিবার দিবাগত রাত্র ৩.৫০ টার দিকে নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। রবিবার বেলা ১১ টায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। মৃতকালে তিনি ২ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন।

আশাশুনির আল মাদানী মাদরাসা ষড়যন্ত্রের শিকার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার গোদাড়া আল মাদানি দাখিল মাদ্রাসা দ্বন্দ্বের কবলে পড়ে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে। ফলে খোড়া অজুহাতে মাদরাসার স্বাভাবিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টায় জড়িয়ে পড়তে চলেছে প্রতিষ্ঠানটি। মাদরাসায় নিরাপত্তা প্রহরী ও আয়া নিয়োগ কার্যক্রম সামনে আসায় দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। গত ১০ সেপ্টেম্বর মাদ্রাসার নিরাপত্তা প্রহরী ও আয়া নিয়োগের জন্য বহুল প্রচলিত দৈনিক পত্রদূত পত্রিকায় বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির পর নিরাপত্তা প্রহরী পদে ১৩ জন ও আয়া পদে ৮ জন মোট ২১ জন আবেদন করেন। আবেদনপত্র যাচাইবাছাই কমিটিতে প্রেরণ করা হয়। কমিটি প্রহরীপদে দু’টি ও আয়া পদে একটি আবেদনে ত্রুটি থাকায় বাতিল করে বাকি ১৮টি আবেদন বৈধ ঘোষণা করেছে। এখনো নিয়োগ বোড গঠন বা নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়নি। কিন্তু একটি পক্ষ দ্বন্দ্বের জেরধরে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে মাঠে নেমেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৯৯৩ সালে সুপার হিসাকে নিয়োগ প্রাপ্ত মাওলানা শফিউল আলম ২৮ বছর মাদ্রাসায় সুনামের সাথে মাদরাসা পরিচালনাসহ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে এসেছেন। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানের জমি নিয়ে বিরোধের জের ধরে ও দ্বন্দ্বের উতাল হয়ে পক্ষটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ করেন। তারা নিয়োগ বোর্ড তৈরির আগেই বোর্ডের ও প্রতিষ্ঠান প্রধান, কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরছেন। উর্দ্ধন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করার পর তদন্ত কার্যক্রম শুরু হলেও তদন্ত শেষ হওয়ার আগেই প্রকাশ্য ময়দানে নেমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন বলেন, সৃষ্ট পদে বিধি মোতাবেক মাদ্রাসায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করেছেন। যাচাই বাছাই শেষে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মেধা তালিকায় উত্তীর্ণ হলে দুটি পদে দুজন ব্যাক্তি চাকরী পাবেন। এর বাইরে যদি কেউ কিছু করতে চায় সেটা বৈধ হবে না। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বলেন, মিটিং করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিধি মোতাবেক আবেদনপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এরপর নিয়োগ বোর্ড গঠন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই। মাদ্রাসার সুপার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। আমার ২৮ বছর চাকরীর সময়ে অনেক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রামবাসী যদি বলতে পারে কোন শিক্ষক নিয়োগে আমি অনিয়ম করেছি স্বেচ্ছায় আমি অব্যাহতি নেব। নিজের ছেলের আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে দেশের প্রচলিত আইনে যে কেউ আবেদন করতে পারবে। নিয়োগ বোর্ডে মেধা ভিত্তিক উত্তীর্ণ ব্যক্তিকে চাকুরী দেবে। আমার কোন কর্তৃত্ব থাকা ও অনিয়মের কোন সুযোগ নেই।

ইসলামী যুব আন্দোলন আড়ংঘাটা থানা শাখায় আহবায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

রবিবার সন্ধ্যা ৭ টায় ইসলামী যুব আন্দোলন আড়ংঘাটা থানা সভাপতি মোঃ জহির মোড়ল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী আবু সালেহ এর পরিচালনায় থানা কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখা সাধারণ সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম। সভায় সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়। জরুরী সভায় সর্বসম্মতিক্রমে থানা কার্যক্রম গতিশীল করতে নুতন করে পাঁচ ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।                                  

ডুমুরিয়ায়  শোকাহত  আ’লীগ  নেতার পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তি

ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইন্দ্রজিত দেব এর পিতা আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন কুমার দেব (৬৫) গতকাল রাত  ৯.০০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর শুনে তার চুকনগরস্থ নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী  লীগের  সাবেক  সদস্য  এবিএম শফিকুল  ইসলাম,  যুবলীগ নেতা সরদার জাকির হোসেন,  জি  এম  ফারুক, জামিল খান,  গোবিন্দ  ঘোষ,  শেখ  জাহাঙ্গীর  আলম, বিধান চন্দ্র রায়, আবু  দাউদ  মোড়ল,  আক্তারুজ্জামান  সোহাগ,  শেখ  মুরশিদ,  মোঃ  রবিউল  ইসলাম,  ইকবাল  সালাম,  জোবায়ের  সুমন,  মাহাফুজ  রিয়াদ  প্রমুখ।