Home আঞ্চলিক মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ১০বছর সশ্রম কারাদন্ড

মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ১০বছর সশ্রম কারাদন্ড

19

স্টাফ রিপোর্টার  

খুলনা থানার মাদক মামলার এক আসামিকে ১০বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর ১৪৭, বাগমারা মেইন রোডের কালিপদ’র বাড়ির ভাড়াটিয়া মো. সুজন মোল্যা (২৯)। সে গোপালগঞ্জ জেলার কোটালি পাড়া থানার জামিলা গ্রামের মৃত. সোহরাব মোল্যার ছেলে।  রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমারা এলাকায়

অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মা আমেনা মঞ্জিলের  সামনে থেকে ১০০পিস ইয়াবাসহ সুজন মোল্যাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. আব্দুল হান্নান বাদী হয়ে সুজন মোল্যার বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-২৭। ওই বছরের ১৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজিত মিস্ত্রি আদালতে সুজন মোল্যাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।