স্পোর্টস ডেস্ক।।
অধিনায়ক মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া চ্যাপেল-হ্যাডলি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে সহজেই হারিয়েছে।
মাউন্ট মাঙ্গানুইতে টিম রবিনসনের অপরাজিত দুর্দান্ত সেঞ্চুরিতে (৬৬ বলে ১০৬) প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই ৬ রানে ৩ উইকেট হারানো দলকে তিনি ৬৫ বলে শতকে পৌঁছে দেন, যদিও জীবন পেয়েছিলেন পাঁচবার। তার ব্যাটে ভর করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮১ রান।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা কঠিন আবহাওয়ার মধ্যেও নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
তবে আসল পার্থক্য গড়ে দেন মার্শ। পাওয়ারপ্লেতেই ট্রাভিস হেডকে নিয়ে ৫.৩ ওভারে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়ে রান তাড়াকে সহজ করে দেন। মার্শ শেষ পর্যন্ত ৮৫ রান করে আউট হন, শতক থেকে মাত্র ১৫ রান দূরে।
অস্ট্রেলিয়া ১৬.৩ ওভারে জয় নিশ্চিত করে। যা মাউন্ট মাঙ্গানুইতে দ্বিতীয়বার কোনো দল রান তাড়া করে জয়।










































