Home জাতীয় মিরপুরে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

মিরপুরে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

7


খুলনাঞ্চল রিপোর্ট
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনার সময় তার বাবা সাগর খান উপস্থিত ছিলেন এবং আহত হয়েছেন।
]সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর-১২ নম্বর সেকশনের সি ব্লকের ৯ নম্বর রোডে ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
রিফাতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে মিরপুর ১২ নস্বর সেকসনের ডি ব্লকের ২৫ নম্বর রোডে থাকেন। রিফাত আগে গার্মেন্টে চাকরি করলেও বর্তমানে বেকার ছিল।
তিনি আরো জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিল।
পরে আমার কাছে ফোন আসে রিফাতকে মিরপুর ১২ পুরাতন থানার সামনে রাস্তায় ৫ থেকে ৭ জন যুবক আটকে রেখেছে। পরে সেখানে গিয়ে রিফাতকে আটকে রাখার কথা জিজ্ঞেস করলে তারা জানায়, টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুইটি মোটরসাইকেলে করে চার যুবক এসে রিফাতের বুকের মধ্যে ছুরিকাঘাত করে। রিফাতকে বাঁচাতে গেলে তার পিঠেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে রিফাতকে দ্রুত স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে মারা যায় সে।
রিফাতের বাবা বলেন, যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের কাউকে আমি চিনি না। রিফাতের সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব তাও জানতে পারিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।